```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

 চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে চলল গুলি, আহত ১

ফের প্রকাশ্যে চলল গুলি। এবার একেবারে গুলি চলল হুগলির চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে এমার্জেন্সি গেটের সামনে চলল গুলি। এক দুষ্কৃতীকে মেডিক্যাল পরীক্ষা করাতে নিয়ে আসা হয়েছিল চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে। পুলিশ প্রিজন ভ্যান থেকে ওই দুষ্কৃতীকে নামিয়ে হাসপাতালে ঢুকতেই গুলি চলে হাসপাতাল চত্বরে। ওই দুষ্কৃতীর পেটে গুলি লাগে। শনিবার দুপুরে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালের রোগী থেকে […]

আরও পড়ুন

আগামীকাল থেকে চালু হচ্ছে দিঘা থেকে পুরীর ট্রেন পরিষেবা 

পুরী থেকে দীঘা ট্রেন পরিষেবা শুরু হচ্ছে আগামী ৬ অগাস্ট থেকে। আর দিঘা থেকে পুরী ট্রেন পরিষেবা চালু হয়ে যাবে আগামী ৭ অগাস্ট থেকে । জানা গিয়েছে, পুরী থেকে ট্রেন ছাড়বে শনিবার রাত ৯টা ৫ মিনিটে, দিঘা এসে পৌঁছবে সকাল ৬টা ৩৫ মিনিটে। দিঘা থেকে ট্রেন ছাড়বে শনিবার বিকেল ৫টা ২৫ মিনিটে। পুরী পৌঁছে যাবে […]

আরও পড়ুন

মালদা মেডিক্যালে চিকিৎসা করাতে এসে সাত তলা থেকে পড়ে মৃত্যু যুবতীর

মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আউটডোরে চিকিৎসা করাতে এসে সাত তলার বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু যুবতীর । মৃত যুবতীর নাম সায়েরা খাতুন। বছর ২৬-এর এই যুবতী রতুয়ার গোবিন্দপুরের বাসিন্দা বলে জানা যাচ্ছে । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করছে পুলিশ।

আরও পড়ুন

এবার শান্তিনিকেতনে পার্থ-অর্পিতার বাগান বাড়িতে হানা ইডির

পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি ‘অপা’য় হানা দিল ইডি। বিশালসংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে বাগান বাড়িতে ইডির অফিসারেরা । সঙ্গে রয়েছেন ব্যাঙ্কের অফিসারেরাও। এসএসসি দূর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়ে মন্ত্রীত্ব খুইয়েছেন পার্থ চট্টোপাধ্যায় । গ্রেফতার হয়েছেন তাঁর ‘ঘনিষ্ঠ’ মডেল অর্পিতা মুখোপাধ্যায় । শান্তিনিকেতনের ফুলডাঙায় তাঁদের নামেই রয়েছে ‘অপা’ নামে একটি বাগানবাড়ি ৷ যার দলিল নিয়ে ইতিমধ্যেই […]

আরও পড়ুন

হাতির হানায় লণ্ডভণ্ড স্কুল

হাতির হানায় লন্ডভন্ড হয়ে গেল বামনডাঙা চা বাগানের টন্ডু টিজি থ্রি স্টেট প্ল্যান প্রাথমিক স্কুল। মঙ্গলবার গভীর রাতে জলপাইগুড়ি জেলার নাগরাকাটার বামনডাঙা চা বাগানের এই স্কুলের তালাবন্ধ গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে আট-ন’টি হাতির একটি পাল। স্কুলবাড়ির একাংশ ভেঙে দেয় ওই হাতির দল। এর ফলে তছনছ হয়ে যায় স্কুল। লোহার গ্রিল ও দেওয়ালের ইট ভেঙে […]

আরও পড়ুন

সাতসকালে বীরভূমে অনুব্রত-ঘনিষ্ঠ নেতা ও ব্যবসায়ীর বাড়িতে সিবিআই এবং ইডি-র হানা

বীরভূমের একাধিক জায়গায় সিবিআই ও ইডি হানা। শান্তিনিকেতনের রতনকুঠি গেস্ট হাউস থেকে ২টি দলে বিভক্ত হয়ে নানুরের বাসাপাড়া ও সিউড়ির দিকে যান কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা । তৃণমূলের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান ও সিউড়ির পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়িতেও হানা দেন তাঁরা । শান্তিনিকেতনে বিশ্বভারতীর রতনকুঠি গেস্ট হাউসে ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা । বুধবার […]

আরও পড়ুন

শিবমন্দিরে যাওয়ার পথে গাড়িতে শর্ট সার্কিট, মৃত ১০ পুণ্যার্থী, ১৬ জন ভর্তি হাসপাতালে

রবিবার রাতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে উত্তরবঙ্গের কোচবিহার জেলার খলিগঞ্জ থানা এলাকার চ্যাংড়াবান্ধা এলাকায়। জেলারই শীতলকুচি এলাকার ২৭ জন যুবকের একটি দল একটি পিক-আপ ভ্যান ভাড়া করে জলপাইগুড়ির জল্পেশের শিব মন্দিরের পথে রওয়ানা দিয়েছিল জল ঢালার উদ্দেশ্য নিয়ে। ওই পিক আপ ভ্যানে তাঁরা ডিজে বাজাবার জন্য বড় বড় বক্স তোলার পাশাপাশি জেনেরেটরও তুলেছিল। চ্যাংড়াবান্ধার ধরলা […]

আরও পড়ুন

বেহাল রাস্তার জেরে লরির তলায় পিষ্ট হয়ে মৃত্যু ছাত্রীর

বেহাল রাস্তার জেরে লরির তলায় পিষ্ট হয়ে ছাত্রীর মৃত্যু। মর্মান্তিক এই ঘটনার সাক্ষী রইল লিলুয়ার সূর্যনগর এলাকা ৷ স্কুল থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বছর তেরোর লক্ষ্মী তুরির ৷ স্থানীয়দের দাবি, বেহাল রাস্তার জন্যই ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তার মাঝে বেশ বড় বড় গর্ত রয়েছে ৷ বর্ষায় জল জমে […]

আরও পড়ুন

বারাসতে ভুয়ো কলসেন্টার, প্রতারণার অভিযোগে ধৃত ৫

দু’টি ভুয়ো কলসেন্টারে হানা দিয়ে প্রচুর নথিপত্র বাজেয়াপ্ত করল সিআইডি ৷ বারাসতের টাকি রোড এবং ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে এই দু’টি ভুয়ো কলসেন্টারে দীর্ঘদিন ধরেই রমরমিয়ে ব্যবসা চলছিল বলে অভিযোগ ৷ জানা গিয়েছে, কলসেন্টার দু’টি থেকে বেকার যুবক-যুবতীদের লোন দেওয়ার নামে প্রতারণা করা হত ৷ এদিন ওই দুই ভুয়ো কলসেন্টার থেকে বেশকিছু কাগজপত্র, ল্যাপটপ, […]

আরও পড়ুন

হাওড়া বিষমদ কাণ্ডে সাসপেন্ড ৩ পুলিশ আধিকারিক

বিষমদ কাণ্ডে গ্রেফতার বেড়ে ৬ । পাশাপাশি সাসপেন্ড করা হল মালিপাঁচঘড়া থানার তিন পুলিশ আধিকারিককে । শুক্রবার শিবপুর পুলিশ লাইনে ডেকে পাঠানো হয় ওই তিন পুলিশ অধিকারিককে । পুলিশ কমিশনারেট সূত্রের খবর, তাঁদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে । হাওড়া সিটি পুলিশের বিভাগীয় তদন্তের মুখেও পড়তে হতে পারে। থানা সূত্রে জানা গিয়েছে, এই মদ কাণ্ডে […]

আরও পড়ুন
error: Content is protected !!