‘কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রের অনুমতি দরকার’, সিআইডি-কে সতর্ক করল কলকাতা হাইকোর্ট

কল্যাণী এইমসের বিরুদ্ধে একাধিক বেআইনি নিয়োগের অভিযোগ পেয়ে তার তদন্তে নেমেছিল রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি। সন্দেহভাজনদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই তালিকায় রয়েছেন বিজেপির কয়েকজন জনপ্রতিনিধিও। কিন্তু সিআইডি-র এই তদন্তপ্রক্রিয়া নিয়েই সতর্ক করল কলকাতা হাইকোর্ট। ডিভিশন বেঞ্চ জানায়, দুর্নীতি দমন আইন অনুযায়ী, কোনও কেন্দ্রীয় প্রতিষ্ঠানের আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত করতে হলে সিআইডি-কে কেন্দ্রের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। […]

আরও পড়ুন

এবার অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে সিবিআই হানা

এবার সিবিআই হানা দিল অনুব্রত মণ্ডল ‘ঘনিষ্ঠ’ বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে ৷ বিভিন্ন কোম্পানিতে অনুব্রত-কন্যার সঙ্গেই ডিরেক্টর পদে রয়েছেন তিনি ৷ গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ তদন্তে নেমে সিবিআই অফিসারেরা জানতে পারেন, একাধিক কোম্পানিতে লগ্নি রয়েছে অনুব্রতর । সেই কোম্পানিগুলিতে অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের সঙ্গেই যুগ্ম ডিরেক্টর পদে রয়েছেন বিদ্যুৎবরণ গায়েন […]

আরও পড়ুন

ফের বাংলাদেশি মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে উদ্ধার করল ভারতীয় ট্রলার

 ফের বাংলাদেশি মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে উদ্ধার করল ভারতীয় ট্রলার৷ প্রাকৃতিক দুর্যোগের জেরে গভীর সমুদ্রে বাংলাদেশের দু’টি ট্রলার উল্টে যায় ৷ মোট ৩০ জন মৎস্যজীবী ওই ২টি ট্রলারে ছিলেন ৷ তাঁদের মধ্যে ৭ জনকে উদ্ধার করেছেন ভারতীয় মৎস্যজীবীরা ৷ বাকি ২৩ জন এখনও নিখোঁজ ৷ উদ্ধার হওয়া বাংলাদেশি মৎস্যজীবীরা কাকদ্বীপ হাসপাতালে ভর্তি ৷ জানা গিয়েছে, […]

আরও পড়ুন

রবিনসন স্ট্রিটের ছায়া এবার জলপাইগুড়িতে, ৩দিন ধরে মৃতের পচাগলা দেহ আগলে স্ত্রী ও মেয়ে

ফের রবিনসন স্ট্রিটের ছায়া ৷ অকুস্থল এবার জলপাইগুড়ি ৷ মৃতদেহ তিনদিন ধরে আগলে স্ত্রী ও মেয়ে (৷ দুর্গন্ধ বেরোতেই স্থানীয়রা খবর দিলেন পুলিশে ৷ জানা গিয়েছে তিস্তা ব্যারেজের কর্মরত অবসরপ্রাপ্ত কর্মী বছর আশির অজিত কর্মকার বাড়িতেই থাকতেন ৷ তাঁর সঙ্গে কাউকে দেখা বা কথা বলতে দিতেন না স্ত্রী অঞ্জলি কর্মকার ও মেয়ে অনিন্দিতা কর্মকার ৷ […]

আরও পড়ুন

অনুব্রত কন্যার নামে রাইস মিলে সিবিআই তল্লাশি

অনুব্রত মণ্ডলের নামে নয়া সম্পত্তির হদিস সিবিআইয়ের হাতে ৷ যদিও এক্ষেত্রে অনুব্রত নন, বোলপুরের ত্রিশূলাপট্টী এলাকায় তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতার মেয়ের মালিকানাধীন একটি চাল কলের সন্ধান পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ শুক্রবার সেই চাল কলে সাড়ে পাঁচ ঘণ্টা তল্লাশি চালাল সিবিআই ৷ রাইস মিল কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারেরা ৷

আরও পড়ুন

আগামী ২১ ও ২২ অগাস্ট মেদিনীপুর-খড়্গপুর শাখায় ১৬ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল

দক্ষিণ পূর্ব রেলের মেদিনীপুর-খড়্গপুর শাখায় ২১ ও ২২ আগস্ট প্রায় ১৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে। আজ শুক্রবার বন্ধ থাকবে ৩ ঘণ্টা। রেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই সময় গিরিময়দান স্টেশনে উড়ালপুল নির্মাণের কাজ হবে। এরফলে কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনকে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার আগেই থামিয়ে দেওয়া হবে। কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে […]

আরও পড়ুন

বঙ্গোপসাগরে ট্রলার উলটে নিখোঁজ কাকদ্বীপের ১৮ মৎস্যজীবী

সমুদ্র থেকে বন্দরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল মৎস্যজীবীদের একটি ট্রলার৷ উত্তাল সমুদ্রে উলটে যায় এফবি সত্যনারায়ণ নামে ওই ট্রলারটি ৷ দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে ৷ স্থানীয় মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় ওই ট্রলারটিতে ১৮ জন মৎস্যজীবী ছিলেন ৷ আপাতত তাঁদের কারও সন্ধান মিলছে না৷ মৎস্যজীবীদের সংগঠনের তরফ […]

আরও পড়ুন

মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সস্ত্রীক আত্মসমর্পণ করলেন কেএলও নেতা কৈলাস

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে মূলস্রোতে ফেরায় শামিল। আত্মসমর্পণ করে জানিয়ে দিলেন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের নেতা কৈলাস কোচ। বৃহস্পতিবার বিকেলে তাঁকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। সেখানেই স্ত্রী এবং শিশুসন্তানকে নিয়ে আত্মসমর্পণ করার ঘোষণা করেন কৈলাস। বৃহস্পতিবার ভবানীভবনে সাংবাদিক বৈঠকে করেন রাজ্য পুলিশের ডিজি মালব্য। তিনি বলেন, ‘‘আজ খুব বড় […]

আরও পড়ুন

হাওড়া-বর্ধমান শাখায় দু সপ্তাহের জন্য বাতিল একাধিক ট্রেন

লাইনে কাজের জন্য হাওড়া-বর্ধমান শাখায় বাতিল করা হল একাধিক লোকাল ট্রেন। সূত্রের খবর, এই শাখায় দু সপ্তাহের জন্য বাতিল করা হয়েছে ট্রেন। হাওড়া ডিভিশনের রসুলপুর-শক্তিগড় শাখায় লাইনে কাজের জন্য আগামী শনিবার অর্থাৎ ২০ অগস্ট থেকে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি রাতে দেড় ঘণ্টার জন্য হাওড়া-বর্ধমান-হাওড়া মেন এবং কর্ড লাইনের কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। […]

আরও পড়ুন

ফের অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে সিবিআই

অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে ফের হানা দিল সিবিআই ৷  বুধবার বেলা ১২ টা বেজে ১৭ মিনিট নাগাদ সিবিআইয়ের ৪ সদস্যের প্রতিনিধি দল পৌঁছন মণ্ডল বাড়িতে। জানা গিয়েছে, একাধিক নথি সঙ্গে নিয়ে যান তদন্তকারীরা। তাঁর মেয়ে সুকন্যাকে ১০ মিনিট জেরা করা হয় ৷ এ ছাড়া অনুব্রতর হিসেবরক্ষককেও এ দিন জিজ্ঞাসাবাদ করা হয় ৷ একাধিক ব্যবসা ও […]

আরও পড়ুন
error: Content is protected !!