দেশের প্রবীণতম রয়্যাল বেঙ্গল টাইগারের মৃত্যু

বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিল রাজা। আলিপুরদুয়ারের ফলাকাটার দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে মৃত্যু হল দেশের প্রবীণতম রয়্যাল বেঙ্গল টাইগারের। বনদফতর সূত্রের খবর, রাজার বয়স হয়েছিল ২৫ বছর ১০ মাস। এ রাজ্য তো বটেই, গোটা দেশে আর কোনও বাঘ এতবছর বাঁচেনি। গত বছরের ২৩ অগাস্ট রীতিমতো ধূমধাম করে জন্মদিনও পালন করা হয়েছিল রাজার। গতকাল, রবিবার […]

আরও পড়ুন

উত্তরবঙ্গে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। এদিন সোমবার দার্জিলিং এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বেলা ২টো ৩০ নাগাদ বাগডোগরায় নেমে তিনি সড়কপথে দার্জিলিং রওনা হয়ে যান। চারদিনের এই সফরে মুখ্যমন্ত্রী গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) নতুন বোর্ডের শপথগ্রহণ অনুষ্ঠানের পাশাপাশি নেপালি কবি ভানুভক্তের জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন। মঙ্গলবার সকাল ১১টায় ম্যালের চৌরাস্তায় জিটিএ-র নবনির্বাচিত ৪৫ জন সদস্যের শপথগ্রহণ অনুষ্ঠানে […]

আরও পড়ুন

অমরনাথে বিপর্যয়ে মৃত বারুইপুরের তরুণী, এলাকায় শোকের ছায়া

পরিবারের লোকেদের সঙ্গে অমরনাথে গিয়েছিলেন। প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারালেন বারুইপুরের এক কলেজ ছাত্রী বর্ষা মুহুরি। এলাকায় শোকের ছায়া। বাড়ি, বারুইপুরের চক্রবর্তী পাড়ায়। ভুগোলে অনার্স নিয়ে পড়ছিলেন বর্ষা। পাড়ায় ভালো মেয়ে হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ প্রতিবেশীরা। জানা গেছে, জুলাইয়ে পরিবারের লোকেদের সঙ্গে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেন বর্ষা। শুক্রবার বিকেলে যখন কাশ্মীরে অমরনাথ গুহার কাছে মেঘভাঙা বৃষ্টি […]

আরও পড়ুন

ক্যানিংয়ে তৃণমূল নেতা-কর্মীদের খুনের ঘটনায় গ্রেফতার ১

 তৃণমূলের ৩জন তৃণমূল কর্মীকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে খুন করা হয় ক্যানিংয়ে ৷ ক্যানিং থানার পুলিশ তদন্তে নেমে বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি চালায় ৷ এই খুনের ঘটনায় কুলতলি থেকে প্রথম গ্রেফতার হল আফতাব উদ্দিন । পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তিই আততায়ীদের কাছে স্বপন মাঝিদের লোকেশন পৌঁছে দিচ্ছিল। বৃহস্পতিবার, ৭ জুলাই সকালে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের […]

আরও পড়ুন

বারাকপুরের নয়া পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অজয় ঠাকুর

বারাকপুরের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অজয় ঠাকুর। তাঁর হাতে নতুন দায়িত্ব তুলে দিলেন বিদায়ী কমিশনার মনোজ ভার্মা।

আরও পড়ুন

বর্ধমানে বিষমদ প্রাণ কাড়ল ৪ জনের

বিষ মদ খেয়ে বর্ধমানে মৃত ৪। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, মদ খাওয়ার পর অসুস্থ হয়ে চার জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পূ্র্ব বর্ধমানের বাহির সর্বমঙ্গলা পাড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। মৃতদের সঙ্গে মদের আসরে ছিলেন এমন আরও ২ জন অসুস্থ হয়ে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। […]

আরও পড়ুন

কমেছে শ্বাসকষ্ট, রিস্ক বন্ডে সই করে হাসপাতাল থেকে আদালতের পথে ছত্রধর

ছত্রধর মাহাত-র দুই ছেলের বিয়ে ছিল । এনআইএ আদালতে প্রমাণ হিসেবে কার্ড জমা দিয়ে প্যারোলে ছাড়া পেয়েছিলেন ছত্রধর মাহাত। আদালতের নির্দেশ ছিল শুক্রবার হাজিরা দেওয়ার। তবে শুক্রবার বুকে ব্যথা ও শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তাঁকে ভর্তি করা হয়েছিল ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হসপিটালে। সেখান থেকে তাঁকে রেফার করা হয়েছিল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বর্তমানে […]

আরও পড়ুন

উত্তরবঙ্গের একাধিক জেলায় ক্রমেই বাড়ছে অ্যাসিড ফ্লাইয়ের হানা

উত্তরবঙ্গের একাধিক জেলায় ক্রমেই বাড়ছে নাইরোবি ফ্লাইয়ের প্রকোপ।  ধূপগুড়িতে অ্যাসিড পোকার আক্রমণে অসুস্থ হয় ২ জন। এই নিয়ে দু’দিনের মধ্যে ধূপগুড়ি শহরের পাঁচ জন পোকার কামড়ে আক্রান্ত। পোকার আতঙ্ক বাড়ছে উত্তরবঙ্গবাসীদের মধ্যে। এর আগে বুধবার আলিপুরদুয়ারে নাইরোবি ফ্লাই পোকার কামড়ে আক্রান্ত হয়েছেন ৮ জন।  নাইরোবি ফ্লাইয়ের সংস্পর্শে এলে আক্রান্তের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ঝলসে যায়৷ যদিও এই পোকা কামড়ায় […]

আরও পড়ুন

এবার হলদিয়া থেকে বাংলাদেশে জলপথে ন্যাপথা রপ্তানি শুরু

হলদিয়া বন্দর থেকে নদীপথে এই প্রথম ন্যাপথা রফতানি শুরু হল বাংলাদেশে। প্রায় ২০০০ টন ন্যাপথা নিয়ে ভারত-বাংলাদেশ প্রোটোকল রুটে রওনা দিয়েছে ওটি সাংহাই-৮ নামে একটি বার্জ। কম খরচে আমদানির সুবিধার জন্য আইওসি থেকে ন্যাপথা-সহ অন্যান্য পেট্রোপণ্য কিনে নদীপথে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশের শিল্প সংস্থাগুলি। এর জন্য হলদিয়া বন্দর ও প্রোটোকল রুট ব্যবহৃত হবে। এতদিনে […]

আরও পড়ুন

এবার শ্মশান কেলেঙ্কারিতে নাম জড়াল শুভেন্দুর ভাই সৌমেন্দু-র!

এবার শ্মশান নির্মাণ নিয়ে দুর্নীতির অভিযোগে নাম জড়াল শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর। কাঁথি পুরসভায় দুর্নীতির অভিযোগের তদন্তে নেমে পুরসভার সহকারী ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে গ্রেফতার করে কাঁথি থানার পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তদের নাম দিলীপ বেরা এবং সতীনাথ দাস অধিকারী। বৃহস্পতিবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের সাতদিন পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, […]

আরও পড়ুন
error: Content is protected !!