```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ভাঙড় পাওয়ার গ্রিড নিয়ে বৈঠক

বারুইপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হল ভাঙড়ের জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সঙ্গে জেলা প্রশাসনের বৈঠক। বৈঠকে উপস্থিত আছেন দক্ষিণ২৪ পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা বারুইপুর পুলিস জেলার পুলিস সুপার পুস্পা,দক্ষিণ ২৪ পরগনা জেলা স্বাস্থ্য অধিকর্তা মুক্তি সাধন মাইতি ও বারুইপুর মহকুমা শাসক সুমন পোদ্দার সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। […]

আরও পড়ুন

‘অ্যাসিড ফ্লাই’-এর আতঙ্কে ত্রস্ত উত্তরবঙ্গ

শিলিগুড়ি, দার্জিলিং-সহ উত্তরবঙ্গে নয়া আতঙ্কের নাম ‘নাইরোবি ফ্লাই’ বা ‘অ্যাসিড ফ্লাই’। বিগত তিন-চার দিনে শিলিগুড়ি শহরে একাধিক মানুষ ‘অ্যাসিড ফ্লাই’-এর আক্রমণে আক্রান্ত হয়েছেন বলে খবর ৷ আফ্রিকাজাত এই পতঙ্গের শরীর থেকে নির্গত একপ্রকার নির্যাস মানুষের শরীরের সংস্পর্শে আসলেই সেখানে ক্ষতের সৃষ্টি হচ্ছে ৷ স্বাভাবিকভাবেই ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে উত্তরবঙ্গের শহরগুলিতে ৷ যদিও আতঙ্কের কিছু নেই জানিয়ে […]

আরও পড়ুন

রাজারহাটে ভুয়ো কলসেন্টারের নামে বিদেশি নাগরিকদের সঙ্গে প্রতারণা, পুলিশের জালে ১০

ফের রাজারহাটে ভুয়ো কলসেন্টারের খোঁজ পেল পুলিশ। অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ১০ জনকে। ইতিমধ্যেই ওই ভুয়ো কলসেন্টারটি বন্ধ করে দিয়েছে পুলিশ। রাজারহাটে রমরমিয়ে বেআইনি কারবার চালাচ্ছিল সংস্থাটি। বিদেশ থেকে হাতিয়ে নেওয়া হত টাকা। অভিযান চালিয়েছিল বিধাননগর সাইবার থানার পুলিশ।  জানা গিয়েছে, ভুয়ো কল সেন্টার থেকে আমেরিকা, জার্মানি, পর্তুগাল সহ একাধিক দেশের বাসিন্দাদের ফোন করে […]

আরও পড়ুন

চালু হয়ে গেল এয়ারপোর্ট- হাওড়ার নয়া ইলেকট্রিক এসি বাস পরিষেবা

এয়ারপোর্টের সঙ্গে রেল স্টেশনের মধ্যে সংযোগরক্ষাকারী গণ পরিবহণ হিসেবে মেট্রো রেল অগ্রগণ্য। কলকাতা বিমানবন্দরের সঙ্গে বাকি শহরকে যুক্ত করার মেট্রো প্রকল্পের কাজ এখনও চলছে। তার মধ্যেই যাত্রী সাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে আজ থেকে দু’জোড়া বাস চালু করল রাজ্য পরিবহণ দফতর৷ প্রথম ধাপ হিসেবে মঙ্গলবার কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি হাওড়া রেল স্টেশন যাওয়ার জন্য বিশেষ দুটি […]

আরও পড়ুন

ফের অশান্ত ভাঙড়, পাওয়ার গ্রিডের গেটে তালা

পাওয়ার গ্রিড প্রকল্পের গেটে তালা, সরকারি চুক্তি অনুযায়ী সমস্ত দাবি পূরণ করা হয়নি বলে অভিযোগ তোলে জমি কমিটি । হুমকি দেয় আন্দোলনের । আগেই প্রশাসন জানিয়ে দিয়েছিল, আন্দোলনকারীদের অধিকাংশ দাবিই পূরণ হয়েছে । কিন্তু আজও নিজেদের অবস্থানে অনড় রয়েছে জমি কমিটি । দাবি আদায়ে মঙ্গলবার সকালে পাওয়ার গ্রিডের গেটে তালা লাগিয়ে নতুন করে আন্দোলন শুরু […]

আরও পড়ুন

লেকটাউনে রিটেল শপের জিনিস বিক্রির নামে ৪ কোটি টাকার প্রতারণা, গ্রেফতার অভিযুক্ত

রিটেল শপের জিনিস বিক্রির নামে ৪ কোটি টাকার প্রতারণা ৷ সোমবার রাতে মূল অভিযুক্ত চন্দ্র প্রকাশ ধরণী ধরকাকে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, প্রায় ৩০টি অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই বিভিন্ন ব্যক্তি লেকটাউন থানায় অভিযোগ জানাচ্ছিলেন ৷ এই থানার অন্তর্গত ভরাট এলাকার লক্ষ্মী নারায়ণ ভাণ্ডার […]

আরও পড়ুন

বীরভূমের লাভপুরে মেলায় নাগরদোলা ভেঙে আহত ৫

বীরভূমের লাভপুরে বিপ্রটিকুরি গ্রামের মেলায় নাগরদোলা ভেঙে আহত হলেন পাঁচজন৷ আহতদের উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনাকে কেন্দ্র করে মেলায় ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয় ৷ কীভাবে এই বিপত্তি তা খতিয়ে দেখছে লাভপুর থানার পুলিশ ৷

আরও পড়ুন

সহপাঠীর ঘুসিতে প্রাণ গেল একাদশ শ্রেণির ছাত্রের

সহপাঠীর ঘুসিতে প্রাণ গেল একাদশ শ্রেণির ছাত্রের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের ধনবেড়িয়া হাইস্কুলের । মৃত ছাত্রের নাম মলয় হালদার ৷ বাড়ি ডায়মন্ড হারবার পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের কেল্লার মোড় এলাকায় ৷ সোমবার স্কুলে দ্বিতীয় পিরিয়ডের পর মলয় হালদারের সঙ্গে সহপাঠী সায়ন চক্রবর্তী খেলার ছলে মারপিট শুরু করে । হঠাৎ মলয়ের কানের […]

আরও পড়ুন

ডাকাতির ছক বানচাল, ময়নাগুড়িতে গ্রেপ্তার ২ দুষ্কৃতী

রবিবার রাতে ডাকাতির ছক বানচাল করে দিল ময়নাগুড়ি থানার ভিলেজ পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিস। গ্রেপ্তার করা হয় দু’জন দুষ্কৃতীকে। ধৃতদের কাছ থেকে ভোজালি, লোহার রড উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, ময়নাগুড়ি থানার ভিলেজ পুলিস রামমোহন রায়-সহ দু’জন আধিকারিক বিবেক সুববা ও নির্মল চন্দ্র রায় এই অভিযান চালান। জলপাইগুড়ি দিনবাজারের বাসিন্দা জিতেন […]

আরও পড়ুন

দিনভর স্কুলেই আটকে দশম শ্রেণির ছাত্রী

প্রায় ৩০ ঘণ্টা পর অবশেষে মুর্শিদাবাদে স্কুলে আটকে পড়া ছাত্রীকে উদ্ধার করল পুলিশ। শনিবার দুপুরে ছুটির পর থেকে স্কুলে আটকে ছিল ওই ছাত্রী । রবিবার সন্ধ্যায় স্কুলের পাশের বাড়িতে কাজ করার সময় রাজমিস্ত্রীরা ওই ছাত্রীর আটকে পড়ার ঘটনা লক্ষ্য করে । এরপরই পুলিশে খবর দিলে দ্রুত ওই ছাত্রীটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে […]

আরও পড়ুন
error: Content is protected !!