কোচবিহারে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ৩

কোচবিহারের হরিণচওড়া এলাকায় আগ্নেয়াস্ত্র সহ ৩ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিস। এদের কাছ থেকে পাঁচটি দেশী পিস্তল উদ্ধার করা হয়েছে বলে পুলিস সূত্রে খবর। ধৃতরা তিন প্রত্যেকেই বিহারের বাসিন্দা। আগ্নেয়াস্ত্রগুলি দিনহাটায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন

খড়্গপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় আটক ৮

খড়্গপুরে তৃণমূল কর্মী প্রসাদ রাও(৪০) কে গুলি করে খুনের ঘটনার তদন্তে সক্রিয় পুলিস। তদন্তে নেমে একরাতের মধ্যে খুনে জড়িত সন্দেহে ৮জনকে গ্রেপ্তার করা হল। উল্লেখ্য, গতকাল, সোমবার রাতে দুষ্কৃতীরা বাইকে করে এসে প্রসাদ রাওকে উদ্দেশ্য করে চার-পাঁচ রাইন্ড গুলি ছোড়ে। রক্তাক্ত অবস্থায় জখম প্রসাদ রাওকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। শহরের নিউ […]

আরও পড়ুন

ফ্ল্যাট থেকে উদ্ধার নোয়াপাড়া থানার হোমগার্ড উমা দাস হালদারের ঝুলন্ত দেহ

নোয়াপাড়া থানার হোমগার্ড উমা দাস হালদারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য গারুলিয়ায়। জানা গিয়েছে, সোমবার গারুলিয়া মেন রোডের পিনকল মোড়ের একটি আবাসন থেকে উদ্ধার করা হয় ওই মহিলা হোমগার্ডের ঝুলন্ত মৃতদেহ । যদিও মৃতার পরিবারের সদস্যদের অভিযোগ, তাদের মেয়েকে রোজ মারধর করত তাঁর স্বামী। সে কারণেই আত্মহত্যার পথে বেছে নিয়েছে সে । উমা দাস হালদার […]

আরও পড়ুন

গ্যাংটকে বাস দুর্ঘটনা, আহত ২২ জন  কলেজ পড়ুয়ারা

সিকিম ভ্রমণের পর রাঁচি ফেরার পথে বাস দুর্ঘটনা। রাঁচির সেন্ট জেভিয়ার্স কলেজের ২২ জন ছাত্র গ্যাংটকে পথ বাস দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় তাদংয়ের সেন্ট্রাল রেফারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি শিক্ষামূলক ভ্রমণে সিকিমে এসেছিলেন ওই […]

আরও পড়ুন

প্ল্যাটফর্মে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল ট্রেনের কামরা, হাওড়া কর্ড-মেইন লাইনে ব্যাহত পরিষেবা

বর্ধমান জংশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে গেল লোকাল ট্রেনের একটি কামরা ৷ তবে, দুর্ঘটনার সময় ওই ট্রেনে কোনও যাত্রী না থাকায় কেউ হতাহত হননি ৷ রেল সূত্রে জানা গিয়েছে, এ দিন কর্ড লাইনে রেল ইয়ার্ড থেকে প্ল্যাটফর্মে ঢোকার মুখে একটি লোকাল ট্রেনের কামরা লাইনচ্যুত হয়ে যায় ৷ সোমবারের এই দুর্ঘটনার পর রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন […]

আরও পড়ুন

নির্বিঘ্নের ভোট চলছে পাহাড়ে

রাজ্য পুলিশের নিরাপত্তার ঘেরাটোপে রবিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে দার্জিলিং জেলার দুটি গুরুত্বপূর্ণ নির্বাচনের ভোটগ্রহণের পালা। পাহাড়ে হচ্ছে জিটিএ বা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিন্সট্রেশনের নির্বাচনের জন্য ভোটগ্রহণ আর সমতলে চলছে শিলিগুড়ি মহকুমা পরিষদের(SMP) নির্বাচনের জন্য ভোটগ্রহণের পালা। পাহাড়ে এদিন সকাল থেক্লেই আকাশ মেঘলা। মাঝে মাঝেই হচ্ছে বৃষ্টি। তাই খুব সকালে পাহাড়ের কোনও বুথেই ভিড় সেভাবে […]

আরও পড়ুন

এসটিএফ ও পুলিসের যৌথ অভিযান, উদ্ধার আগ্নেয়াস্ত্র

এসটিএফ ও পুলিস যৌথ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-কার্তুজসহ এক মহিলাকে গ্রেপ্তার করল। ধৃতের নাম মার্জিনা বিবি(৫৫)। তার কাছ থেকে তিনটে সেভেন এমএম পিস্তল, ছটি ম্যাগাজিন এবং ২০টি কার্তুজ উদ্ধার হয়েছে। পুলিস সূত্রে খবর, ওই মহিলার বাড়ি মালদহের কালিয়াচক এলাকার বামনতলায়। বুধবার গভীর রাতে নিউ ফরাক্কা স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

নারী সুরক্ষায় জোর দিয়ে ঝাড়গ্রামেও মহিলা পুলিশের উইনার্স টিম

মুখ্যমন্ত্রীর উদ্যোগে নারীর সুরক্ষায় জোর দিয়ে চালু হল মহিলা পুলিশের উইনার্স টিম। মে মাসে ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী । প্রশাসনিক বৈঠকে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছিলেন বেলপাহাড়ির প্রত্যন্ত এলাকায় টহলদারি বাড়ানোর জন্য ৷ পাশাপাশি উইনার্স টিম তৈরি করার নির্দেশও এসেছিল তাঁর তরফে । সেইমতো ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে বেলপাহাড়ি থানায় মহিলা টিমের উদ্বোধন করলেন ঝাড়গ্রামের […]

আরও পড়ুন

অক্সিজেন সিলিন্ডার রিফিলিং কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, কর্মরত ১ শ্রমিকের মৃত্যু

অক্সিজেন গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের জেরে কর্মরত শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য৷ বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানা প্রধান গেট সংলগ্ন একটি বেসরকারি গ্যাস রিফিলিং প্ল্যান্টে । মৃতের নাম গোরা গোপ৷ বয়স ৫৩। গ্যাস ভরার সময় আচমকাই অক্সিজেন সিলিন্ডারটিতে বিস্ফোরণ ঘটে । ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে যায় কর্মরত শ্রমিকের দেহ । বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে […]

আরও পড়ুন

অগ্নিপথ প্রকল্প নিয়ে বিক্ষোভের জেরে আজও বাতিল একাধিক ট্রেন

কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প নিয়ে বিক্ষোভের আগুন দেশজুড়ে। অশান্তি ছড়িয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তেও । বিক্ষোভ দেখিয়ে রাষ্ট্রের সম্পদ ক্ষতিগ্রস্ত করা হয়েছে বিভিন্ন জায়গায় । কোথাও রেললাইনে নেমে বিক্ষোভ দেখানো হচ্ছে, আবার কোথাও একটি গোটা ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে । ভাঙচুর করা হচ্ছে ট্রেন । সেই কারণে গত কয়েকদিন ধরেই বাতিল করা হচ্ছে একাধিক দূরপাল্লার […]

আরও পড়ুন
error: Content is protected !!