যাত্রী নিরাপত্তার স্বার্থে একাধিক ট্রেন বাতিল করল উত্তর-পূর্ব সীমান্ত রেল

যাত্রী নিরাপত্তার স্বার্থে একাধিক যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ করল উত্তর-পূর্ব সীমান্ত রেল। যার ফলে দুর্ভোগ বাড়তে চলেছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষের । শেষ সময়ে ট্রেনগুলি বাতিল হওয়ায় হয়রানি বাড়বে যাত্রীদের । শুক্রবার সকালে নতুন করে বিক্ষোভ হলে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেন আধিকারিকরা ৷ বিক্ষোভের জেরে একাধিক ট্রেনের কামরায় বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয় । পরিস্থিতি নিয়ে […]

আরও পড়ুন

প্রতিরক্ষা মন্ত্রকের ‘অগ্নিপথ’ প্রকল্প বাতিলের দাবিতে হাওড়া ব্রিজে বিক্ষোভ

প্রতিরক্ষা মন্ত্রকের ‘অগ্নিপথ’ প্রকল্প বাতিলের দাবিতে হাওড়া ব্রিজে অবরোধ৷ আজ হাওড়ার গুলমোহর থেকে মিছিল বের হয় ৷ সেই মিছিল হাওড়া ব্রিজে পৌঁছলে পুলিশ তাঁদের আটকায় ৷ বাধা পেয়ে আন্দোলনকারীরা হাওড়া ব্রিজের উপরেই বসে পড়েন ৷ ভারতীয় সেনার তিন বিভাগে চুক্তিভিত্তিক, স্বল্পমেয়াদি এবং পেনশনের আওতায় না থাকা ‘অগ্নিপথ’ প্রকল্প বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা ৷ […]

আরও পড়ুন

এবার অগ্নিপথ ইস্যুতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়ির সামনে বিক্ষোভ

কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প অগ্নিপথ বাতিলের দাবিতে এদিন সকালে ঠাকুরনগর বাজার থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত বিক্ষোভকারীরা মিছিল করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়ির সামনে আসেন এবং সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন । তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকারের নতুন এই অগ্নিপথ প্রকল্প বাতিল করতে হবে এবং পুরনো পদ্ধতিতে নিয়োগ করতে হবে । এই নিয়ে তাঁরা শান্তনু ঠাকুরের সঙ্গে কথা […]

আরও পড়ুন

অগ্নিপথ প্রত্যাহারের দাবিতে ঠাকুরনগরের রেল অবরোধ

কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প অগ্নিপথ বাতিলের দাবিতে আজও বিক্ষোভের আঁচ রাজ্যে৷ শুক্রবার সকালে শিয়ালদহ-বনগাঁ শাখার ঠাকুরনগরে রেল অবরোধ করেন চাকরি প্রার্থীরা । প্রায় দেড় ঘণ্টা রেল অবরোধ চলার পর যাত্রীদের অসুবিধার কথা ভেবে এবং প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা । তবে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েন রেলযাত্রীরা।

আরও পড়ুন

দক্ষিণেশ্বর মন্দিরে মিউজিয়াম ও লাইট অ্যান্ড শোয়ের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেমের মাধ্যমে এবার থেকে জানা যাবে দক্ষিণেশ্বর কালী মন্দিরের সেই সমস্ত ইতিহাস ৷ দক্ষিণেশ্বর মন্দির নির্মাণের ইতিহাস আমাদের অনেকেরই অজানা ৷ এবার মন্দিরে পুজো দেওয়া ও ঘোরার পাশাপাশি জানতে পারবেন মন্দির তৈরির ইতিহাস ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সৌজন্যে সেই ইতিহাস দেখানো হবে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে ৷ যা এক নিমেষে আপনাকে ফিরিয়ে […]

আরও পড়ুন

বর্ষার আগেই ভাগীরথীতে ভাঙন, আতঙ্কে রয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বাসিন্দারা

 বর্ষার আগেই ভাঙন শুরু হয়েছে গঙ্গায় । ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়ি ঝুলন্ত অবস্থায় রয়েছে । ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন অনেকে ৷ রঘুনাথগঞ্জ-২ ব্লকের সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের শ্রীধরপুর পাড়ের প্রায় ৫০ টি পরিবার আতঙ্কে প্রহর গুনছেন । নদী ভাঙন জেরে আতঙ্কে রয়েছে বাসিন্দারা ।বিগত কয়েকদিন ধরে সেকেন্দ্রা এলাকায় ভাঙন চলছে । গত এক সপ্তাহে তা আরও তীব্র […]

আরও পড়ুন

বকটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত আনারুলকে স্থানান্তরিত করা হল বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে

বকটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত আনারুল হোসেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে স্থানান্তরিত করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। উল্লেখ্য, গত সোমবার জেল হেফাজতে থাকার সময়েই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন তাঁকে ভর্তি করা হয়েছিল রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ভর্তি ছিলেন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। আর এবার তাঁকে স্থানান্তরিত করা হল। হাসপাতাল সূত্রে খবর, কার্ডিয়াক, ব্লাড […]

আরও পড়ুন

অনুব্রতর দেহরক্ষীর বোলপুরের ফ্ল্যাটে সিবিআই হানা

অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের বোলপুরের বাড়িতে সিবিআই হানা। গরু পাচার কাণ্ডে তাঁকে হেফাজতে নিয়ে জেরার পর তাঁর বোলপুরের ফ্ল্যাটে তল্লাশি চালালেন সিবিআই অফিসারেরা । প্রায় দু’ঘণ্টা ধরে চলে তল্লাশি ৷ তার পর সেখান থেকে বেরিয়ে যান তদন্তকারীরা ৷ জানা গিয়েছে যে এই ফ্ল্যাটের বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা ৷ সূত্রের খবর, ফ্ল্যাট থেকে […]

আরও পড়ুন

উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি, সিকিমগামী রাস্তায় ধস

গত কয়েকদিন থেকেই শুরু হয়েছে গোটা উত্তরবঙ্গ ও পাহাড় জুড়ে বৃষ্টিপাত। কয়েকদিন থেকেই ক্রমাগত কখনও ভারী, কখনও হালকা বৃষ্টিপাত হয়ে চলেছে। এর ফলেই বুধবার ভোরে শিলিগুড়ি থেকে সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে রংপো ও সিংথামের মাঝখানে ধস নামায় যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। যদিও সেনাবাহিনীর জওয়ানরা ধস সরানোর কাজে নেমেছেন। কিন্তু ধস সরানোর কাজে […]

আরও পড়ুন

একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করল বামেরা

সম্প্রতি বিজেপির দুই মুখপাত্রের মন্তব্য নিয়ে চর্চা চলছে দেশজুড়ে। সেই আঁচ গিয়ে পড়েছে বিদেশেও । সেই রেশকে ব্যবহার করেই রাজ্যে অস্থির পরিস্থিতি তৈরি করে জনজীবনের জ্বলন্ত সমস্যা থেকে মানুষের নজর ঘোরাতে চাইছে তৃণমূল । ১৬ বাম ও সহযোগী দলের জরুরি বৈঠক শেষে বিমান বসু একটি বিবৃতি দিয়ে এমনই দাবি করেছেন । বিবৃতিতে বলা হয়েছে, কলকাতায় […]

আরও পড়ুন
error: Content is protected !!