আজ দুপুর ৩টে থেকে সোমবার দুপুর ৩টে পর্যন্ত বন্ধ ব্যান্ডেল স্টেশন

আজ দুপুর ৩টে থেকে টানা ৭২ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল স্টেশন ৷ বাতিল হচ্ছে বহু ট্রেন, যাত্রীদের প্রতি আগাম ‘দুঃখপ্রকাশ’ রেলের । ব্যান্ডেল জংশন স্টেশনে শুক্রবার নন-ইন্টারলকিং কাজের জন্য শুক্রবার বেলা ৩টে থেকে সোমবার বেলা ৩টে পর্যন্ত কোনও ট্রেন চলাচল হবে না ব্যান্ডেল স্টেশনে । টানা ৭২ ঘণ্টা বন্ধ থাকার ফলে যে সমস্যা তৈরি হবে, […]

আরও পড়ুন

ওড়িশায় দুর্ঘটনায় মৃত ৬ পর্যটকের দেহ ফিরল হাওড়ায়

ঘুরতে গিয়ে ওড়িশায় বাস দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হওয়া  বাংলার ৬ পর্যটকের কফিনবন্দি দেহ ফিরল হাওড়ায়। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টে নাগাদ দুর্ঘটনায় নিহত পর্যটকদের দেহ এসে পৌঁছয় হাওড়ার উদয়নারায়ণপুর বাস স্ট্যাণ্ডে। এর পর সেখান থেকে মৃত ৫ জনের দেহ সুলতানপুর গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন প্রতিবেশীরা। সেখানেই নিহত পর্যটকদের শেষ শ্রদ্ধা জানান গ্রামবাসীরা। হাওড়ার সুলতানপুর […]

আরও পড়ুন

কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী, কবির জন্মভিটে চুরুলিয়ায় বিশেষ অনুষ্ঠান

কাজী নজরুল ইসলাম, বাঙালি জীবনে-যাপনে অতঃপ্রতভাবে জড়িয়ে রয়েছেন কবি। তাঁর গান, তাঁর কবিতা আজও মুগ্ধ করে রেখেছে পাঠক ও দর্শককে। তাঁর পরিচয় অনেক হলেও বাঙালি পাঠকের কাছে তিনি ‘বিদ্রোহী কবি’ । বৃহস্পতিবার কবির ১২৩ তম জন্মদিন। ভারত ও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সাড়ম্বরে  পালিত হচ্ছে কবির জন্মদিন । দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আসানসোলে কবির জন্মভিটে কবিতীর্থ […]

আরও পড়ুন

এবার কয়লা পাচার কাণ্ডে শওকত মোল্লাকে তলব সিবিআইয়ের

এবার কয়লা পাচার কাণ্ডে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে তলব করল সিবিআই। গরু পাচারের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে কয়লা পাচার কাণ্ডের । এ বার তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে কয়লা পাচার কাণ্ডে আগামিকাল সকাল ১১ টায় কলকাতার নিজাম প্যালেসের অফিসের অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চে তলব করল সিবিআই। শওকত মোল্লার জীবনতলায় যে বাড়ি রয়েছে, সেই […]

আরও পড়ুন

ফের সিবিআইয়ের হাজিরা এড়ালেন অনুব্রত

সিবিআইয়ের সমন পেয়েও ফের হাজিরা এড়ালেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ আজ তাঁকে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছিল সিবিআই ৷ গরুপাচার কাণ্ডে জেরা করার জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছিল সিবিআইয়ের তরফে৷ কিন্তু তিনি এলেন না ৷ এদিন অনুব্রত না এলেও এসেছিলেন তাঁর আইনজীবী ৷ তিনিই সিবিআইয়ের কাছে অনুব্রতর না আসার বিষয়টি জানান ৷ সিবিআই […]

আরও পড়ুন

রানাঘাট-শিয়ালদহ লোকাল পুনরায় চালু করার দাবিতে যাত্রীদের বিক্ষোভ

পুনরায় রানাঘাট-শিয়ালদহ লোকাল ট্রেন চালু করার দাবি নিয়ে প্রায় দেড় ঘণ্টা ধরে ট্রেন অবরোধ করল যাত্রীরা। নদিয়ার রানাঘাট রেলস্টেশনের ঘটনা । জানা গিয়েছে, করোনার প্রকোপ শুরু হওয়ার আগে রানাঘাট স্টেশন থেকে সকাল ৮:৩৫ নাগাদ রানাঘাট-শিয়ালদহ ট্রেন ছাড়ত । পরে করোনার কারণে ট্রেনটি বাতিল করে দেওয়া হয় । যাত্রীদের দাবি, করোনা সংক্রমণ অনেকটা কমে লোকাল ট্রেনের […]

আরও পড়ুন

এবার অর্জুনের গড় ব্যারাকপুরে বিজেপির সাংগঠনিক দায়িত্বে শুভেন্দু

অর্জুন সিং তৃণমূলে ফিরতেই ব্যারাকপুরে বিজেপির সাংগঠনিক পদে বেশ কিছু রদবদলের সিদ্ধান্ত নেওয়া হল। দলীয় সূত্রের খবর, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংগঠনিক দায়িত্ব পাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার দলের কর্মসমিতির বর্ধিত বৈঠকে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। বুধবার, ২৫ মে ব্যারাকপুরে বিজেপির সাংগঠনিক বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। আগামী ৩০ মে ব্যারাকপুরে জনসভা করার কথা তৃণমূল […]

আরও পড়ুন

 মহেশতলায় গেঞ্জি কারখানায় আগুন

গেঞ্জি কারখানায় ভয়াবহ আগুন ৷ ঘটনাস্থলে দমকেলর ৬টি ইঞ্জিন ৷ সোমবার সকাল ৯ টা নাগাদ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে মহেশতলা মোল্লার গেট এলাকার ওই কারখানায় ৷ খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের ৬টি ইঞ্জিন ৷ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা ৷ প্রাথমিকভাবে দমকলকর্মীদের অনুমান এসি থেকেই আগুন লেগেছে ৷ তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর […]

আরও পড়ুন

‘পেট্রোপণ্যের দাম কমানো আইওয়াশ’, মোদি সরকারকে কটাক্ষ অধীরের

পেট্রোপণ্যের শুল্ক কমানোর কথা জানিয়েছে কেন্দ্র ৷ যাকে আই ওয়াশ বলে কটাক্ষ করলেন অধীর চৌধুরী ৷ তিনি বললেন, ক্ষত নিরাময় করার চেষ্টা করা হচ্ছে ব্যান্ডেড লাগিয়ে ৷ তাঁর দাবি, অন্যান্য রাজ্যগুলির পথ অনুসরণ করে পশ্চিমবঙ্গ সরকারকেও ভ্যাট কমাতে হবে ৷  বহরমপুরে সাংবাদিক বৈঠক থেকে অধীরবাবু বলেন, তেলের দাম কমিয়ে কেন্দ্র সরকার জনসেবা করছে না ৷ […]

আরও পড়ুন

ময়না থেকে উদ্ধার ৮০০ বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

২৪ ঘণ্টা কাটতে না কাটতে ফের বোমা উদ্ধার হল পূর্ব মেদিনীপুরের ময়না এলাকায়। এক রাতের ব্যবধানে আবার বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। রবিবার সাতটি ড্রামে প্রায় ৩০০ বোমা উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসতে ঘটনাস্থলে পৌঁছন তমলুক মহকুমা পুলিশ আধিকারিক আবুবক্কর টিটি। শনিবার ময়না ব্লকের বাকচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামাহাল গ্রামে ১০টি ড্রাম ভর্তি […]

আরও পড়ুন
error: Content is protected !!