‘বিজেপি ১০০ আসনের গণ্ডি পেরোবে না’, ফের দাবি প্রশান্ত কিশোরের

চতুর্থ দফা ভোটের সকালে সাংবাদিকদের সঙ্গে তাঁর কথোপকথনের অডিয়ো ফাঁস করে শোরগোল ফেলে দিয়েছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। বেশ কয়েক ঘন্টা বাদে মুখ খুলে পদ্ম শিবিরকে কথোপকথনের পুরো অডিয়ো টেপ প্রকাশ্যে আনার চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর। সেই সঙ্গে ফের হুঙ্কার ছুঁড়ে তিনি বলেছেন, ‘আগেও বলেছি, এখনও বলছি, যতই কারসাজি করুক না […]

আরও পড়ুন

কী অন্যায় করেছিলেন মানুষগুলো? এজেন্সিকে কাজে লাগাচ্ছে এরা, বিজেপি হারছে বলেই গুলি করে মানুষ মারছেঃ মমতা

উত্তরবঙ্গের কোচবিহারে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যুর ঘটনায় রুদ্রমূর্তি ধারন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি অভিযোগ তুললেন বিজেপির দিকে। মমতার কথায়, ‘বিজেপি হারছে বলে গুলি করে মারছে। কিন্তু সকলে শান্ত থাকুন। কেউ অশান্তিতে জড়াবেন না।’ শনিবার উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের জনসভা থেকে মমতা আক্ষেপের সুরে বলেন, ‘কী অন্যায় করেছিলেন মানুষগুলো? এজেন্সিকে কাজে লাগাচ্ছে এরা। […]

আরও পড়ুন

‘হোম মিনিস্টারের নির্দেশেই গুলি চলেছে শীতলকুচিতে’! বাহিনীর গুলি চালনার কাণ্ডে রুদ্রমূর্তি মমতার

কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনার ঘটনায় এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকেই আঙুল তুললেন বাংলার মুখ্যমন্ত্রী। সুন্দরবনের প্রান্ত দেশ থেকে আক্রমণ শানিয়ে তিনি জানিয়ে দিলেন, হোম মিনিস্টারের নির্দেশেই গুলি চলেছে শীতলকুচিতে। সেই সঙ্গে এটাও জানিয়ে দিলেন, তিনি বার বার কেন্দ্রীয় বাহিনীর নিয়ে যে অভিযোগ করে আসছিলেন সেটাই কার্যত এদিন প্রমাণিত হইয়ে গেল যে কেন্দ্রীয় […]

আরও পড়ুন

শীতলকুচিতে ১২৬ নম্বর বুথে ভোট বন্ধের নির্দেশ

ভোট চতুর্থীতে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর নির্বিচারে গুলি চালানোর ঘটনায় সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। শীতলকুচির ১২৬ নম্বর বুথের ভোটগ্রহণ বন্ধের নির্দেশ দিয়েছে কমিশন। সেই সঙ্গে বিকাল পাঁচটার মধ্যে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট চেয়েছেন কমিশনের শীর্ষ আধিকারিকরা। সূত্রের খবর, সকালে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে যে রিপোর্ট পাঠিয়েছেন তাতে সন্তুষ্ট […]

আরও পড়ুন

কোচবিহারে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত ৪ তৃণমূল কর্মী, আহত ৪

নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে ভোটগ্রহণ পর্ব চললেও বিক্ষিপ্ত অশান্তি লেগেই রয়েছে বিভিন্ন বুথে। কোচবিহারের শীতলকুচির জোড় পাটকিতে চলল গুলি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলিতে প্রাণ হারালেন ৫ জন। আর আহত হলেন ৪ জন। মোট ৮ জনের গুলি লেগেছে বলে দাবি। মৃতরা প্রত্যেকে তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। জানালেন তৃণমূল নেতৃত্ব। জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ জনের। […]

আরও পড়ুন

হাওড়ায় বিশেষ পুলিশ অফিসার নিয়োগ করল নির্বাচন কমিশন

ভোটের দিন অশান্তি এড়াতে এবার বিশেষ পুলিশ অফিসার নিয়োগ করল নির্বাচন কমিশন। হাওড়া পুলিশ কমিশনারেটকে সহায়তার জন্য সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ফোর্সের সুপার অজিত সিং যাদবকে নিয়োগ করেছে কমিশন। এদিনই তিনি চলে এসেছেন হাওড়া শহরে। আজ রাতের মধ্যেই তিনি দায়িত্ব নেবেন বলে জানা গিয়েছে। আগামিকাল সকালে হাওড়া শহরের ৪টি বিধানসভা কেন্দ্র সহ জেলার মোট ৯টি বিধানসভা কেন্দ্রে […]

আরও পড়ুন

চতুর্থ দফায় ৭৯৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

আগামীকাল রাজ্যে চতুর্থ দফার ভোট। উত্তরের ২ এবং দক্ষিণের ৩ জেলার ৪৪টি কেন্দ্রে হবে ভোটগ্রহণ। বিষয়টিকে কোনও মতেই হালকাভাবে নিতে চাইছে না কমিশন। কারণ আগের তিন দফায় বিক্ষিপ্ত অশান্তি লেগেই ছিল। যদিও কমিশন জানিয়েছিল শান্তিপূর্ণভাবে ভোট মিটেছে। এবারও সেভাবেই ভোট করাতে চায় কমিশন। তাই ৪৪ কেন্দ্রে মোতায়েন থাকবে ৭৯৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গত তিন দফায় […]

আরও পড়ুন

হাসপাতালে লড়াই শেষ নন্দীগ্রামের আহত তৃণমূল কর্মীর, ‘খুনের’ অভিযোগ বিজেপির বিরুদ্ধে

১৪ দিনের লড়াই শেষ। হাসপাতালে মৃত্যু হল নন্দীগ্রামে হামলায় আহত তৃণমূল কর্মী রবীন্দ্রনাথ মান্নার। শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। গত ২৭ মার্চ নন্দীগ্রামের বয়াল-২ গ্রাম পঞ্চায়েতের বলরামপুরে রাজনৈতিক হিংসায় গুরুতর জখম হন এই তৃণমূল কর্মী। এদিন তাঁর মৃত্যুর পর ফের নতুন করে উত্তপ্ত হয় নন্দীগ্রাম। কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছিল ওই তৃণমূল কর্মীর। শুক্রবার ভোরে […]

আরও পড়ুন

অলরেডি আমার পা খোঁড়া করে দিয়েছে, এবার খুনের চক্রান্ত,‌ পূর্ব বর্ধমানে বিস্ফোরক মমতা

 ‌বিজেপিকে আক্রমণ করতে গিয়ে পূর্ব বর্ধমানের মেমারির জনসভায় বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেত্রী। বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য তাঁকে খুন করার চক্রান্ত হতে পারে বলে মন্তব্য করেন মমতা। ফের জনসভায় নন্দীগ্রামের কাণ্ডের প্রসঙ্গ টেনে অমিত শাহকে আক্রমণ করে বলেন, ‘‌অলরেডি পা খোঁড়া করে দিয়েছেন।’‌ এদিন ক্রমাগত অমিত শাহকে আক্রমণ করেছেন মমতা। স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘‌সবচেয়ে জঘন্য’‌ বলেও মন্তব্য […]

আরও পড়ুন

এবারের বিধানসভা ভোটে প্রথম পুন-নির্বাচন হবে জাঙ্গিপাড়ায়, জানিয়ে দিল কমিশন

হুগলির জাঙ্গিপাড়ার ৮৮ নম্বর বুথে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল। যে কারণে সেই বুথে পুনর্নির্বাচনের আবেদন জানিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সেই আবেদনেই ইতিবাচক সাড়া মিলল। নির্বাচন কমিশনের তরফে জানানো হল, সবদিক বিচার করে ফের ভোটগ্রহণের সবুজ সংকেত দেওয়া হল। এদিন কমিশনের তরফে লিখিতভাবে জানানো হয়, জাঙ্গিপাড়ার ৮৮ নম্বর বুথে প্রযুক্তিগত সমস্যার জন্য পুনর্নির্বাচনের আবেদন করেছিলেন […]

আরও পড়ুন
error: Content is protected !!