‘১৫টি বুথে ভোটারদের প্রভাবিত করছে সিআরপিএফ জওয়ানরা’! কমিশনে তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই অভিযোগ করেছিলেন বুথ দখল করার ছক কষছে বিজেপি। সেই সঙ্গে তিনি এই অভিযোগও তুলেছিলেন যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে ভোটারদের ভয় দেখানো ও প্রভাব খাটানো হচ্ছে। সেই অভিযোগ যে কতখানি সত্যি সেটা হাতেনাতে প্রমাণ পাওয়া গেল এদিন। শনিবার সকাল থেকেই রাজ্যের ৩০টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে ভোটগ্রহণের পালা। আর সেই […]

আরও পড়ুন

কাঁথিতে শুভেন্দুর ভাই সৌমেন্দুর গাড়ি ভাঙচুরের অভিযোগ

পূর্ব মেদিনীপুরের কাঁথির সাবাজপুরে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ উঠল। শিশির-পুত্রের গাড়িতে ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। হামলার জেরে গাড়ির চালক জখম হয়েছেন বলে খবর।এদিন সংবাদমাধ্যমে সৌমেন্দু অভিযোগ করেন, সাবাজপুরে বুথে রিগিং করছিল তৃণমূল। সেখানে যেতেই তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন তিনি। গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন

ভোট দিলেই যাচ্ছে বিজেপিতে, দক্ষিণ কাঁথির ২ বুথে ইভিএমে কারচুপির অভিযোগ

দক্ষিণ কাঁথির ইভিএমে গোলযোগ ৷ দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের মাজনা হাই মাদ্রাসার ভোটগ্রহণ কেন্দ্রের ১৭২ নম্বর বুথের ঘটনা ৷ ভোটদাতাদের অভিযোগ, তাঁরা যে চিহ্নেই ভোট দিচ্ছেন, তা বিজেপির চিহ্ন পদ্মে গিয়ে পড়ছে ৷ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তৃণমূলের কর্মী ও সমর্থকরা ৷ অভিযোগ, যেখানেই ভোট দেওয়া হচ্ছে ভিভিপ্যাটে দেখা যাচ্ছে তা বিজেপিতে […]

আরও পড়ুন

সুশান্ত ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট ও জুতো ছোঁড়ার অভিযোগ, গ্রেপ্তার ৪

সিপিএমের এজেন্টকে বুথে ঢুকতে বাধা ৷ সকাল থেকেই শালবনির বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে যান সুশান্ত ঘোষ। একাধিক বুথে ঢুকে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেন। বারবার অভিযোগ করেছেন তাঁদের পোলিং এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। এই নিয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়ান শালবনির সিপিএম প্রার্থী। অভিযোগ, এরপরই পূর্বপাড়া এলাকায় আক্রান্ত হন সুশান্ত ঘোষ। তাঁর গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো […]

আরও পড়ুন

‘৪টি পাকিস্তান’ মন্তব্যের জন্য আলম শেখকে শো-কজ কমিশনের

নির্বাচনী জনসভায় ‘৪টি পাকিস্তান’ মন্তব্য করায় নানুরের তৃণমূল নেতা আলম শেখকে শো-কজ করল নির্বাচন কমিশন । এদিন সাংবাদিক বৈঠক করে একথা জানান বীরভূমের জেলাশাসক দেবীপ্রসাদ করনম । এমনকী, তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে নির্বাচন কমিশন । আজ রাতের মধ্যেই শো-কজ়ের উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, সোমবার নানুর বিধানসভার বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহার একটা […]

আরও পড়ুন

‘এখনই মামলা পুনরায় খোলা বা শাস্তি নয়’, মুখ্যমন্ত্রীর নির্বাচনী এজেন্টকে নন্দীগ্রামে প্রবেশে অনুমতি দিল সুপ্রিম কোর্ট

শীর্ষ আদালতের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পোলিং এজেন্ট তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা শেখ সুফিয়ান। আপাতত কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া যাবে না শেখ সুফিয়ানের বিরুদ্ধে। আগামী ২ সপ্তাহ শেখ সুফিয়ান, আবু তাহেরকে গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন শীর্ষ আদালতের বিচারপতিরা।একইসঙ্গে তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলি পুনরায় খোলার ব্যাপারেও এদিন স্থগিতাদেশ জারি করল শীর্ষ […]

আরও পড়ুন

অভিযুক্তদের ধরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুলিশের গাড়ি, মৃত ৩ সিভিক ভলান্টিয়র

অভিযুক্তদের ধরতে গিয়ে দুর্ঘটনার উল্টে গেল পুলিশের গাড়ি। মৃত্য হল ৩ সিভিক ভলান্টিয়রের এবং গুরুতর জখম হয়েছেন আরও ৩ জন। তাঁদের হাসপাতালে চিকিত্‍সা চলছে তাঁদের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়েছিল গাড়িটি। জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে আইসি আশিস দাসেক নেতৃত্বে কালিয়াচক থানার পুলিশ কয়েকজন অভিযুক্তকে ধরতে বেরিয়েছিলেন। মোট তিনটি […]

আরও পড়ুন

বিজেপির ডবল ইঞ্জিন সরকার গঠিত হলে ছেলেমেয়ের চাকরি পাবেন, কৃষকরা কিষাণ সম্মান নিধি পাবেন, মা-বোনেরা সুরক্ষা পাবেন: যোগী

‘ গেরুয়া কাপড় দেখে ভয় পান দিদি ‘ প্রথম দফার প্রচারের শেষ দিনে বিজেপির হিন্দুত্বের পোস্টার বয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একের পর এক সভা করে চলেছেন। আর গেরুয়া লাইনেই যে তিনি ‘খেলবেন’ তা প্রচারের প্রথম দিন থেকেই বুঝিয়ে দিয়েছেন। সেই পথেই তিনি দক্ষিণ ২৪ পরগনার নামখানা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়েছেন। […]

আরও পড়ুন

বাংলায় দুর্গা, সরস্বতীর পুজো কে আটকায় দেখি, বিজেপি এবার ২০০-র বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসবেঃ রাজনাথ সিং

প্রথম দফা ভোটদানের আগে আজ, বৃহস্পতিবারই প্রচারের শেষ দিন। আর তাই শিবিরের সব থেকে ভরসাযোগ্য খেলোয়াড়াদের এদিন মাঠে নামাল বিজেপি। সেই তালিকা থেকে দেশের প্রতিরক্ষামন্ত্রীও বাদ গেলেন না। জাতীয় স্তরের সমস্ত কাজ ব্যাতিরেকে তিনি নেমে পড়লেন বাংলার ভোটযুদ্ধে। রাজনাথ সিং বাংলায় পা রাখার আগেই অবশ্য জানিয়েছিলেন, বিজেপি এবার ২০০-র বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসবে। […]

আরও পড়ুন

বিজেপি জানে ম্যাচটা হেরে গেছে, তাই এখন জনগন নয় অফিসার বদলির খেলায় নেমেছে, অফিসার বদলে লাভ নেই, সবাই আমাদের লোকঃ মমতা

‘ অফিসার বদলি যতই করো, মাইনে তোমার ৪১২ ‘ পশ্চিম মেদিনীপুরের দাঁতনের জনসভা থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে কড়া ভাষায় তোপ দাগলেন মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবারই কমিশনের নির্দেশে নিষ্ক্রিয় করা হয়েছে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ করপুরকায়স্থকে। এই প্রসঙ্গ সরাসরি উল্লেখ না করেও মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ”অফিসার বদল করছেন এখন। বিজেপির কথা শুনে আপনারা পদক্ষেপ […]

আরও পড়ুন
error: Content is protected !!