হাওড়ার পাঁচলায় পেপার মিলে আগুন

মঙ্গলবার ভোর চারটে নাগাদ হাওড়ার পাঁচলায় ধামসিয়ার কাছে পেপারে মিলে আগুন লাগে। যা দেখতে পান কারখানার কর্মীরাই। প্রাথমিকভাবে কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করলেও তাতে লাভ হয়নি। মুহূর্তে আগুন ভয়াবহ রূপ নেয়। পরে দমকলে খবর দেওয়া হলে চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকলের কর্মীরা। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। আগুন লাগার কারণ এখনও […]

আরও পড়ুন

ব্যারাকপুরে পুলিশ কর্মীর বাড়ির লক্ষ্য করে গুলি, আটক বায়ুসেনার জওয়ান

ব্যারাকপুরে পুলিশ কর্মীর বাড়ির লক্ষ্য করে গুলি। জানা গিয়েছে, আবাসনের তৃতীয় তলায় পরিবার নিয়ে থাকেন ওই পুলিশ কর্মী। সোমবার সকালে আচমকাই গুলি চলে তাঁর বাড়িতে। ঘটনায় আটক এক। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি আবার বায়ুসেনার জওয়ান। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ষষ্ঠিতলায় শ্যামকুঞ্জ নামের আবাসনের তৃতীয় তলায় থাকেন ওই পুলিশ কর্মী। ঘটনার সময় ঘরে পরিবার নিয়ে ঘুমোচ্ছিলেন […]

আরও পড়ুন

বারুইপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন

বাড়ি ফেরার পথে কুপিয়ে খুন তৃণমূল কর্মী। গতকাল রাতে বারুইপুরের বলবনে কুপিয়ে খুন করা হয় পেশায় গাড়ি চালক সাইদুল সেখকে। গতকাল রাতে বাড়ি ফেরার পথে তাকে ঘিরে ধরে ৭-৮ জন। গুরুতর জখম অবস্থায় সাইদুলকে নিয়ে যাওয়া হয় বারুইপুর হাসপাতালে। রবিবার ভোরে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, সাগির, আজিজুল, সাদ্দাম-সহ বেশ কয়েকজন ধারাল অস্ত্র দিয়ে সাইদুলকে […]

আরও পড়ুন

রায়গঞ্জ শ্যুটআউট কাণ্ডে গ্রেফতার ২

রায়গঞ্জ শ্যুটআউট কাণ্ডে গ্রেপ্তার ২। ধৃতদের নাম মহম্মদ ইমরান এবং মুন্না মহম্মদ। তাদের লকআপ থেকে বের করে রায়গঞ্জ জেলা আদালতে তোলার প্রস্তুতি নিচ্ছে পুলিস। এদিকে যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রায়গঞ্জ থানা কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে

আরও পড়ুন

সভার আগেই হলদিয়া জুড়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পোস্টার

হলদিয়ায় শুভেন্দু অধিকারীর নামে পড়ল পোস্টার। শনিবার হলদিয়া চলো বিশাল জনসভা রয়েছে শুভেন্দু অধিকারীর। তার আগে পোস্টার পড়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বন্দর শহর জুড়ে। আগামীকাল পূর্ব মেদিনীপুরের হলদিয়ার হেলিপ্যাড ময়দানে বিরোধী দলনেতার নেতৃত্বে সভা করতে চলেছে বিজেপি। হলদিয়া নাগরিক কমিটির নামে ওই পোস্টার ফেলা হয়েছে। পোস্টারে লেখা, পকেটমার শুভেন্দু অধিকারী দূর হঠাও। এমনকী ত্রিপল চোর […]

আরও পড়ুন

লোকাল ট্রেনের মধ্যে গুলি চালিয়ে আত্মঘাতী জিআরপি কনস্টেবল

লোকাল ট্রেনের মধ্যে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক জিআরপি কনস্টেবল। জানা গিয়েছে, মৃতের নাম শুভঙ্কর সাধুখাঁ। তাঁর বাড়ি বর্ধমানে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে হাওড়া থেকে বর্ধমানগামী শেষ লোকালে তিনি ডিউটিতে ছিলেন। পালসিট স্টেশনের কাছে কামরার মধ্যেই তিনি গুলি চালিয়ে আত্মহত্যা করেন। এই ঘটনায় এসআরপি (হাওড়া) জানিয়েছেন, পারিবারিক সমস্যার কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে। পুরো […]

আরও পড়ুন

কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হল বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরার, জল্পনা তুঙ্গে

কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হল বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ কথা জানালেন অনুপম নিজেই। ফেসবুকে বিজেপি নেতা লেখেন, সিকিউরিটি তুলে নেওয়া হল, নাকি নভেম্বর মাসের কোনও এক ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁর অনুরোধে এটা হল। সেটা জেনে খবরটা ভালো করে করা দরকার। আর কিসের কিসের জন্য অনুরোধ করেছি সেটা সময় বলবে। অনেক […]

আরও পড়ুন

‘সেনাবাহিনীর হেলিকপ্টার থাকলে রাজ্যেরটার কোনও দরকার নেই’, হেলিকপ্টার বিতর্ক নিয়ে মুখ খুললেন রাজ্যপাল

শান্তিনিকেতনে গিয়ে হেলিকপ্টার বিতর্কে মুখ খুললেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তিনি বলেন, যদি সেনাবাহিনীর হেলিকপ্টার থাকে, তাহলে রাজ্যের হেলিকপ্টারের দরকার নেই । উল্লেখ্য, পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের লোক মহোৎসবে যোগ দেওয়ার জন্য শান্তিনিকেতনে সফর করতে রাজ্যের কাছে হেলিকপ্টার চেয়েও পাননি রাজ্যপাল ৷ তাই আজ সকালে বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে শান্তিনিকেতনে যান তিনি ৷ এই […]

আরও পড়ুন

কয়লা পাচারকাণ্ডে প্রাক্তন সিআইএসএফ কর্তার বাড়ি সহ ১৩ জায়গায় সিবিআই হানা

বুধবার থেকে শুরু হয়েছে বার্নপুরে ব্যবসায়ীদের বাড়িতে আয়কর হানা। সেই অভিযান এখনও অব্যহত। তার রেশ কাটতে না কাটতেই এবার কলকাতার ভবানীপুর, পশ্চিম বর্ধমানের আসানসোলসহ মোট ১২টি জায়গায় চলছে তল্লাশি অভিযান। বেআইনি কয়লা কারবারে যুক্ত থাকার অভিযোগে এই অভিযান। প্রাক্তন সিআইএসএফ কর্তা শ্যামল সিংহ রায় ও ব্যবসায়ী স্নেহাশিস তালুকদার এই দুজনের বাড়িতে সিবিআই অভিযান হয়। তাঁদেরকে […]

আরও পড়ুন

সিকিমে প্রবল তুষারপাত, বরফে আটকে ১২১৭ পর্যটক, সেনার তৎপরতায় রাতভর উদ্ধারকাজ

প্রবল তুষারপাত শুরু হয়েছে সিকিমের বিভিন্ন জায়গায় ৷ বুধবার সকাল থেকেই সিকিম-সহ কালিম্পং ও দার্জিলিংয়ের একাধিক জায়গায় প্রবল তুষারপাত শুরু হয় ৷ লাচুং, লাচেন-সহ উত্তর সিকিমের উচ্চ পর্বতশৃঙ্গে আচমকা আবহাওয়া খারাপ হতে থাকে ৷ সেই কারণে শুরু হয় তুষারপাত ৷ বেশ কয়েকটি জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে ৷ এই প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে ৪০০ পর্যটকদের গাড়ি আটকে পড়ে […]

আরও পড়ুন
error: Content is protected !!