সান্দাকফু-সিকিম জুড়ে ব্যাপক তুষারপাত, মিরিকে শিলাবৃষ্টি

দার্জিলিং ও কালিম্পংয়ে আচমকা তাপমাত্রা কমে যাওয়ায় ঠান্ডা শুরু হয়েছে সকাল থেকেই। দুপুর ১টা বাজতেই সান্দাকফু, ফালুট, তংলু, পশুপতি সীমান্ত এলাকা জুড়ে ব্যাপক তুষারপাত শুরু হয়। অন্যদিকে মিরিকের ২০‌-‌২৬ কিমি দূরে শিলাবৃষ্টিতে রাস্তাঘাট সাদা হয়ে যায়। সিকিমের লাচেন, লাচুং থেকে পেলিং, রাবাংলা, ছাঙ্গু সহ বিস্তীর্ণ এলাকায় তুষারপাত হয় ব্যাপক হারে। জিটিএ’‌র পর্যটন দপ্তর থেকে বিনয় […]

আরও পড়ুন

বর্ধমান স্টেশনে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক, মৃত ১, আহত বহু

বর্ধমান স্টেশনে চত্বরেই ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক। জলের ট্যাঙ্ক ভেঙে ইতিমধ্যেই জখম বেশ কয়েকজন। বর্ধমান স্টেশনে ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে ভেঙে পড়ল এই জলের ট্যাঙ্ক। প্ল্যাটফর্মের শেড ভেঙে গুরুতর জখম হন বেশ কয়েকজন। এই ঘটনার কারণে বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে বন্ধ করা হয় ট্রেন চলাচল। এর আগেও বর্ধমান স্টেশনে দুর্ঘটনা […]

আরও পড়ুন

সাতসকালে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি সহ রাজ্যের ৯ জায়গায় আয়কর হানা

রানিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে আয়কর হানা । বুধবার সকালে সোহরাব আলির হীরাপুরের রহমতনগরের বাড়িতে হানা দেন আয়কর দফকরের তদন্তকারী আধিকারিকরা । সঙ্গে রয়েছে সিআইএসএফ ও কেন্দ্রীয় বাহিনী। তবে শুধু সোহরাব আলির বাড়িতেই নয়, হীরাপুরের ধরমপুরের ব্যবসায়ী মহম্মদ ইমতিয়াজের বাড়ি ও গরাই রোডে তাঁর দফতরে চলছে তল্লাশি। পাশাপাশি, বার্নপুরে রেশন ব্যবসায়ী তথা সোহরাবের হিসেব রক্ষক […]

আরও পড়ুন

নাগরাকাটায় বামনডাঙা চা-বাগানে হাতির আক্রমণে যুবকের মৃত্যু

মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের বামনডাঙা চা-বাগানে বুনো হাতির হামলায় মৃত্যু হল এক যুবকের। জানা গিয়েছে, মৃত যুবকের নাম প্রকাশ ওঁরাও। বয়স ৩২ বছর। বাড়ি চা-বাগানের জয়বাংলা লাইনে।  জানা গিয়েছে, এদিন সকালে প্রকাশ ওঁরাও বামনডাঙা চা-বাগানের মাঠে শৌচকর্ম সারতে গিয়েছিলেন। সেই সময় জঙ্গল থেকে আচমকাই একটি হাতি বেরিয়ে আসে ও প্রকাশকে আক্রমণ করে। হাতিটি তাঁকে শুঁড় দিয়ে পেঁচিয়ে […]

আরও পড়ুন

‘স্যার, আসুন চা খেয়ে যান!’ উত্তরকন্যায় আধিকারিক আমন্ত্রণ প্রত্যাখ্যান শুভেন্দুর, পাল্টা হুঁশিয়ারি বিরোধী দলনেতার

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি-র উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা৷ পুলিশের বিরুদ্ধে অভব্য আচরণ তুলে ফের আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা৷ শেষে অবশ্য রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এক আধিকারিক গিয়ে শুভেন্দু অধিকারীকে উত্তরকন্যা ভিতরে নিয়ে যাওয়ার জন্য বাইরে আসেন৷ কিন্তু ওই আধিকারিকের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন শুভেন্দু অধিকারী৷ বিজেপি-র উত্তরকন্যা অভিযানের কর্মসূচি পূর্ব […]

আরও পড়ুন

‘ডুয়ার্সের ৬টি বন্ধ চা-বাগান অধিগ্রহণ করবে রাজ্য সরকার’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

জলপাইগুড়িতে বন্ধ হয়ে গিয়েছে ছ’টি চা-বাগান। যে কারণে সমস্যায় পড়েছেন শ্রমিকরা। সেই শ্রমিকদের পাশে দাঁড়িয়ে সোমবার বন্ধ হয়ে যাওয়া চা-বাগান গুলি অধিগ্রহণ করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ডুয়ার্সের বন্ধ ৬টি বাগান আমরা নিয়ে নিচ্ছি। উত্তরবঙ্গে আগে কিছুই ছিল না। এখন সব করে দিয়েছি”।সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে জলপাইগুড়িতে রয়েছেন তিনি। […]

আরও পড়ুন

বনদপ্তরের পাতা ফাঁদে পা না দিয়ে নদী পেরিয়ে থেকে জঙ্গলে ফিরল দক্ষিণরায়

বনদপ্তরের পাতা ফাঁদে পা দেয়নি বাঘ। দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে লোকালয়ে ঢুকে পড়া সুন্দরবনের বাঘটি অধরাই ছিল। তবে বনদপ্তরের পাতা জালে বাঘের আঁচড় দেখতে পাওয়া যায় আজ সকালে। বাঘটি ফের জঙ্গলের ভিতর গা-ঢাকা দিয়েছে বলে মনে করা হচ্ছিল। তাই আবারও জঙ্গলে তল্লাশিতে নামেন বনকর্মীরা। দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর অবশেষে এল সাফল্য।  শেষ হল বনদপ্তরের অভিযান। লোকালয় […]

আরও পড়ুন

খড়দহে ডাম্পারের সঙ্গে গাড়িতে মুখোমুখি সংঘর্ষ, মৃত ২ মহিলা সহ ৩

ভোর রাতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ মহিলার। ঘটনাটি ঘটেছে, গতকাল খড়দহের রইয়া বাসস্ট্যান্ডের কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর। একটি স্করপিও করে  ৬ তরুণীকে নিয়ে যাচ্ছিলেন গাড়ির চালক। রাতের ফাঁকা রাস্তায় দুরন্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক। আচমকা উল্টোদিক থেকে চলে আসে একটি ডাম্পার। নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ডাম্পারটিতে ধাক্কা মারে গাড়িটি। সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই […]

আরও পড়ুন

জমির পাট্টা, মাসিক ভাতা, বাড়ির তৈরির টাকা, চা শ্রমিকদের জন্য কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রতিশ্রুতি রেখে চা বাগানের শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দিলেন তিনি। সঙ্গে জানালেন, শুধু পাট্টা নয়, জমিতে বাড়ি তৈরি করতেও আর্থিক সাহায্য করবে রাজ্য। এমনকী, বন্ধ হয়ে যাওয়া চা বাগানের শ্রমিকদের জন্যও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রবিবার আলিপুরদুয়ারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা। সেখানে ৪ হাজার ৬৪২ জন […]

আরও পড়ুন

আগামী ১২ ডিসেম্বর রাজ্যের ১ কোটি ২০ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যকাউন্টে নগদ ৫ হাজার টাকা করে পাঠাচ্ছি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রবিবার আলিপুরদুয়ারের প্রশাসনিক সভা থেকে পাহাড়ের সাধারণ মানুষদের সামনে আরও একবার বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবনিধার কথাই বিস্তারিত ভাবে উল্লেখ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর কথায় ঘুরে ফিরে এল কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজশ্রীর মতো প্রকল্পের কথা৷ এ দিনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, আগামী ১২ ডিসেম্বর নগদ ৫ হাজার টাকা পেতে চলেছেন প্রায় ১ কোটি ২০ […]

আরও পড়ুন
error: Content is protected !!