কামদুনি মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে যাচ্ছে রাজ্য সরকার

কামদুনি মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গিয়েছে। শুক্রবার রাতে কামদুনিতে যান সিআইডি কর্তারা। কথা বলেন নির্যাতিতার পরিবারের সঙ্গে। এমনকি ঘটনার অন্যতম প্রতিবাদী মুখ মৌসুমী কয়ালের সঙ্গেও দেখা করেন আধিকারিকরা। কামদুনিতে গণধর্ষণ ও খুনের মামলায় শুক্রবার রায় দেয় হাইকোর্ট।

আরও পড়ুন

পুজোর আগে আপাতত পরিষ্কার আকাশ

পুজোর আগে আপাতত পরিষ্কার আকাশ। বুধবার পর্যন্ত পরিষ্কার আকাশের পূর্বাভাস আবহাওয়া দফতরের। বৃষ্টির সম্ভাবনা কম। বাড়বে গরম। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলতে পারে। নিম্নচাপ মধ্য বাংলাদেশে। ক্রমশ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির দিকে এগোচ্ছে শক্তি ক্ষয় […]

আরও পড়ুন

‘কার নির্দেশ নিতে আপনি আবার দিল্লি গেলেন’? রাজ্যপালকে নিশানা অভিষেকের

দিল্লিকাণ্ডে আঁচ এবার কলকাতায়। রাজভবনের সামনে ধরনায় বসেছেন অভিষেক। আজ, শুক্রবার সেই কর্মসূচির দ্বিতীয়দিন। অভিষেক বলেন,  ‘হঠাৎ করে আপনি আবার দিল্লি পালিয়ে গেলেন কেন? কার নির্দেশ নিতে আপনি আবার দিল্লি গেলেন’?  ধরনামঞ্চ থেকে ফের রাজ্যপালকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানালেন, ‘কাল বিকেল সাড়ে ৫টা দেখা করতে চেয়েছেন রাজ্যপাল। দার্জিলিং রাজভবনে দলের ২-৩ জনকে পাঠাব। তবে রাজ্যপালকে এখানে এসেই […]

আরও পড়ুন

পুজোয় সারারাত চলবে মেট্রো

দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে ঘুরে যাঁরা প্রতিমা দর্শন করেন, তাঁদের জন্য সুখবর। আগের বছরগুলির মতো এবারও পুজোর দিনে সারারাত চালু থাকবে মেট্রো পরিষেবা। সকাল থেকে রাত। বছরের অন্য সময়ের তুলনায় পুজোর দিনগুলিতে পরিবর্তন করা হয়েছে মেট্রোর টাইম টেবিলের। যদিও নর্থ-সাউথ মেট্রো রেলের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। পঞ্চমী ও ষষ্ঠীর দিন মাঝরাত পর্যন্ত চললেও সপ্তমী, অষ্টমী […]

আরও পড়ুন

কামদুনিকাণ্ডে সুপ্রিমকোর্টে যাচ্ছে সিআইডি

কামদুনি মামলায় এবার সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টে রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন দায়ের করার সিদ্ধান্ত নিল সিআইডি। শুধু তাই নয়, ডিআইজির নেতৃত্বে গঠন করা হচ্ছে টিম। খুব তাড়াতাড়ি নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন সেই টিমের সদস্যরা। সূত্রের খবর তেমনই।

আরও পড়ুন

কামদুনির রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন মৌসুমি

কামদুনি মামলায় হাইকোর্ট রায় ঘোষণা করতেই আদালত চত্বরে কেঁদে উঠলেন টুম্পা কয়াল এবং মৌসুমি কয়াল। এদিন কাঁদতে কাঁদতে মৌসুমি কয়াল বলেন, “আমি কিছু বলতে পারছি না। এই রায় মানতে পারছি না। উকিল বিক্রি হয়ে গিয়েছে। বিচার দিতে পারল না। রাজ্য সরকারের উকিল বিক্রি হয়ে গিয়েছে।” প্রসঙ্গত এদিন কামদুনি গণধর্ষণ মামলায় ফাঁসির নির্দেশ রদ করল কলকাতা […]

আরও পড়ুন

কামদুনির গণধর্ষণ ও খুন কাণ্ডে ফাঁসির সাজা রদ করল হাইকোর্ট

কামদুনি গণধর্ষণ মামলায় ফাঁসির নির্দেশ রদ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তিনজনের ফাঁসির সাজা রদ করা হল। বদলে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করবেন সইফুল আলি মোল্লা, আনসার আলি মোল্লা৷ অন্যদিকে, ফাঁসির সাজাপ্রাপ্ত আমিন আলিকে জেলমুক্ত করল আদালত। গণধর্ষণ কাণ্ডের অন্য অভিযুক্ত ভোলা নস্কর, আমিনুর ও ইমানুরের সাজাও কমানো হল। আমৃত্যু কারাদণ্ডের বদলে ১০ বছর সাজার […]

আরও পড়ুন

নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করলেন অনীত থাপা

আজ, শুক্রবার নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করলেন অনীত থাপা। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখ্যসচিবের ফোন থেকে কথাও বলেন অনীত। দার্জিলিং, কালিম্পং কি ভাবে পুনর্গঠন করা যায় সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে।

আরও পড়ুন

‘রাজ্যপাল দেখা না করা পর্যন্ত সারারাত এখানেই বসে থাকব,’ কড়া হুঁশিয়ারি অভিষেকের

রাজভবনের সামনে অবস্থানে বসে রাজ্যপাল সিভি আনন্দের বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “মানুষের কাছে ক্ষমা চাইছি এই কর্মসূচির কারণে অসুবিধা হচ্ছে মানুষের। দিল্লি থেকে ঘোষণা করেছিলাম এই কর্মসূচির। রবীন্দ্রসদন থেকে রাজভবন এসে প্রতিনিধি দল দেখা করব বলেছিলাম। যখন আমি ঘোষণা করেছিলাম তখন উনি কেরালা ছিলেন। আমরা ঘোষণার পরে জানালেন উনি যে দিল্লি […]

আরও পড়ুন

আগামীকাল বিকেল ৩টেয় ‘রাজভবন চলো’ অভিযানের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

 গোটা দেশ তাকিয়ে দেখল তৃণমূল কংগ্রেসের ৪৮ ঘণ্টার কর্মসূচিকে আটকাতে কী পরিমাণ রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করল মোদি-শাহর বিজেপি সরকার। পুলিশ, র‍্যাফ, কেন্দ্রীয় বাহিনী, সিআইএসএফ, সিআরপিএফ— কোনওটাই বাকি রইল না বাংলার মন্ত্রী, সাংসদদের আটকাতে। কখনও লাঠি, কখনও একসঙ্গে হামলা, আবার কখনও ক্যামেরায় দেখা গেল মহিলাদের উপর পুলিশি অত্যাচার। গভীর রাতে নিয়ে যাওয়া হল দিল্লির পুলিশ লাইনের […]

আরও পড়ুন
error: Content is protected !!