```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ডেঙ্গি মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ডেঙ্গি নিয়ে নবান্নে হওয়া বৈঠকে কালীঘাটের বাড়ি থেকেই ভার্চুয়ালি যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের বৈঠকে একাধিক দফতরের সচিব ও বিভিন্ন জেলার জেলাশাসকরা উপস্থিত ছিলেন। হঠাৎ করেই সেই বৈঠকে টেলিফোন করে ফোন মারফত যোগ দেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন ডেঙ্গি মোকাবিলায়। মুখ্যমন্ত্রীর নির্দেশ, সপ্তাহে সাত […]

আরও পড়ুন

ভারী বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলাকে সতর্ক করল নবান্ন

রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। তার জেরে একাধিক জেলাকে সতর্ক করল নবান্ন। প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী প্রস্তুত রাখার নির্দেশ। নদী বাঁধগুলি কী অবস্থায় রয়েছে, তা নিয়ে সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে অবিলম্বে বৈঠকে বসার নির্দেশ জেলা শাসকদের। কলকাতা পুরসভার কমিশনারকে নির্দেশ দেওয়া হল, জল জমলে যাতে সঙ্গে সঙ্গে জল বের করা যায় তার জন্য প্রয়োজনীয় পাম্প-সহ […]

আরও পড়ুন

ট্রেন না পেয়ে বাসে করেই দিল্লি অভিযানের পথে তৃণমূল

বাসে করেই দিল্লি অভিযানের পথে তৃণমূল৷ মোট ৫০টি বাস নির্দিষ্ট করা হয়েছে এর জন্য৷ এই বাসে করেই নেতা-সমর্থকরা পৌঁছবেন দিল্লিতে৷ সেই বাসের যাত্রা পথে দিল্লিতে পৌঁছবেন জব কার্ড হোল্ডাররা৷ সেখানেই প্রতিবাদ হবে৷ তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন না কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং৷ শনিবার সকাল ৯ঃ৩০ থেকে নেতাজি ইন্ডোর […]

আরও পড়ুন

আজ রাতে আইএসএল ম্যাচের পর থাকছে বিশেষ মেট্রো পরিষেবা

শনিবার আইএসএল ফুটবল ম্যাচের শেষে বিশেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে। এদিন সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল এফসি বনাম হায়দরাবাদ এফসি-র ম্যাচের শেষে ওই বিশেষ মেট্রো পরিষেবা দেওয়া হবে। ম্যাচের পর শনিবার রাত ১০.৪০ মিনিটে সল্টলেক স্টেডিয়াম থেকে ওই ট্রেন ছাড়বে। শিয়ালদা স্টেশনে পৌঁছবে রাত ১০.৪৭ মিনিটে। যাত্রীদের ওঠা নামার জন্য এই ট্রেন […]

আরও পড়ুন

মধ্যরাতে মা উড়ালপুলে দুর্ঘটনা, মৃত এক, আহত ৪

মধ্যরাতে মা উড়ালপুলে দুর্ঘটনা। রাত সাড়ে বারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় এক জন মারা গেছেন। আহত চার জন এসএসকেএমে চিকিৎসাধীন। স্থানীয়রা জানিয়েছেন, পার্ক সার্কাসের দিক থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল একটি গাড়ি। চালক সহ গাড়িতে ছিলেন পাঁচ জন । সায়েন্স সিটির কাছে টার্নিং পয়েন্টে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। ল্যাম্পপোস্টের ডিভাইডারে ধাক্কা দিয়ে পাশের লেনে গিয়ে […]

আরও পড়ুন

আগামীকাল দিল্লিতে যাওয়ার জন্য তৃণমূল কর্মীদের স্পেশাল ট্রেন দেবে না পূর্ব রেল

অক্টোবর মাসের ২ তারিখ থেকে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কর্মসূচির ডাক দিয়েছিল তৃণমূল। তার জন্য আগামীকাল হাওড়া থেকে বিশেষ ট্রেনে করে তৃণমূল কর্মীদের নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তৃণমূলের সেই আবেদনে কার্যত না জানিয়ে দিয়েছে পূর্ব রেল। ফলে দিল্লিতে তৃণমূল কর্মীদের নিয়ে যাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। পূর্ব রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, স্পেশাল ট্রেন […]

আরও পড়ুন

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র তদন্তকারী আধিকারিক বদলের নির্দেশ কলকাতা হাইকোর্টের

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র তদন্তকারী আধিকারিক বদলের নির্দেশ কলকাতা হাইকোর্টের৷ মিথিলেশ কুমার মিশ্রকে অবিলম্বে নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে সরানোর জন্য ED অধিকর্তাকে নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। তার জায়গায় অন্য আধিকারিক নিয়োগের নির্দেশ বিচারপতির। পাশাপাশি, বিচারপতি এ-ও জানিয়ে দিয়েছেন, ওই আধিকারিককে পশ্চিমবঙ্গের কোনও তদন্তের দায়িত্ব দেওয়া যাবে না। আদালত এই আধিকারিকের উপরে আস্থা, ভরসা […]

আরও পড়ুন

ডেঙ্গি নিয়ে ফের নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক

 ডেঙ্গি নিয়ে ফের নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক। আগামিকাল উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্য সচিব। দুপুর সাড়ে তিনটে থেকে স্বাস্থ্য ভবনের আধিকারিক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, বিভিন্ন জেলাশাসকদের ডাকা হল বৈঠকে। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কমেছে ১০ থেকে ১৫ শতাংশ। তবে রাজ্যের এখনও কয়েকটি জেলায় ডেঙ্গি আক্রান্ত সংখ্যা উদ্বেগের জায়গায় রয়েছে। যেহেতু চলতি সপ্তাহে ও আগামী সপ্তাহে […]

আরও পড়ুন

২দিন দিল্লির ধরনা কর্মসূচিতেই থাকবেন, যাচ্ছেন না ইডি দফতরে, পারলে আটকে দেখান, সরাসরি চ্যালেঞ্জ অভিষেক-এর

ইডি-র তলবে সাড়া দিচ্ছেন না অভিষেক৷ সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেই কথা৷  আগে প্রত্যেকবারই ইডির তলবে হাজিরা দিতে দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ নিজেও একাধিকবার জানিয়েছিলেন, ইডি-সিবিআইকে তদন্তে সব রকমের সহযোগিতা করবেন তিনি৷ কিন্তু, এবার তাঁর সরাসরি চ্যালেঞ্জ ‘পারলে আটকে দেখান!’ ইডি-র তলবের নোটিস পাওয়ার পর পরই নিজের এক্স হ্যান্ডেলে (আগে ট্যুইটার) পোস্ট করে অভিষেক জানান, আগামী ৩ […]

আরও পড়ুন

আদিবাসী মিছিলের জেরে হাওড়া সেতুতে বন্ধ যান চলাচল, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

শুক্রবার রানি রাসমণি অ্যাভিনিউতে সভার ডাক দিয়েছে ‘ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন’। হাওড়া স্টেশন থেকে মিছিল যাবে ব্রেবোর্ণ রোড ধরে মিছিল যাবে গন্তব্য স্থলে। রানি রাসমণি অ্যাভিনিউতে পৌঁছে ধর্ণা অবস্থানে বসার পরিকল্পনা রয়েছে তাদের। আদিবাসীদের উচ্ছেদ, বন সংরক্ষণ আইন ২০২৩ বাতিল সহ একগুচ্ছ বিষয়ে এই সভা। বিভিন্ন জেলা থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ সকাল থেকেই রাজপথে ভিড় জমিয়েছেন। […]

আরও পড়ুন
error: Content is protected !!