যাদবপুরকাণ্ডে গ্রেফতার মোট ৯

যাদবপুরকাণ্ডে নয়া মোড়। প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় আরও ছ’জনকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা গ্রেফতার করেছেন। বুধবার রাতভর জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করা হয়।  বুধবারই  ছ’জনকে আদালতে তুলে হেফাজতে নেওয়ার চেষ্টা করবে পুলিশ। সূত্রের খবর ধৃতদের মধ্যে রয়েছেন তিন প্রাক্তন ছাত্র। ধৃতেরা পলাতক ছিলেন […]

আরও পড়ুন

যাদবপুরে মৃত ছাত্রের বাড়িতে ৫ সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল

যাদবপুরের মৃত ছাত্রের বাড়িতে আগামীকাল যাবে তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল। আগামীকাল সকাল ১১:৩০ সময় তৃণমূল ভবন থেকে রওনা দেবেন তাঁরা। এই প্রতিনিধি দলে থাকছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, রাজ্যের তিন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা ও ব্রাত্য বসু। এছাড়া যাবেন যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। এই প্রতিনিধি দলের সদস্যরা বার্তা পৌছে দিতে চান মমতা […]

আরও পড়ুন

আগামিকাল থেকেই যাদবপুরে ধর্ণায় তৃণমূল ছাত্র পরিষদ

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামিকাল অর্থাৎ বুধবার থেকে সেখানে ধর্নায় বসতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল সূত্রেই জানা গিয়েছে দলের ছাত্র পরিষদকে যাদবপুরে আরও বেশি করে সংগঠন বিস্তারের জন্য নতুন করে ঝাঁপানোর নির্দেশ দিয়েছেন দলের সুপ্রিমো। এ বিষয়ে তৈরি হচ্ছে নয়া নির্দেশিকাও। বুধবার দিনভর যাদবপুরে ধর্নায় থাকবে দলের ছাত্র পরিষদের সদস্যরা। তিন-চারটি […]

আরও পড়ুন

এবার দুবাই ও স্পেনে যেতে পারেন মুখ্যমন্ত্রী

বাংলায় শিল্পে বিনিয়োগ আনতেই ফের বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানা যাচ্ছে নবান্ন সূত্রে। প্রাথমিকভাবে জানা গেছে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি দুবাই ও স্পেনে যেতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের তরফে ইতিমধ্যেই কেন্দ্রের কাছে চিঠি ও পাঠানো হয়েছে বলেই সূত্রের খবর। কেন্দ্রের থেকে অনুমোদন মিললেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসূচি বিস্তারিত আকারে চূড়ান্ত করা হবে বলে […]

আরও পড়ুন

র‍্যাগিং রুখতে তৎপর রাজ্য সরকার, জারি একগুচ্ছ নির্দেশিকা

যাদবপুরে ছাত্রমৃত্যু জের। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগিং রুখতে তৎপর রাজ্য। একগুচ্ছ নির্দেশিকা জারি করল শিক্ষা দফতর। ‘আতঙ্কপুরী হয়ে গিয়েছে যাদবপুরের মতো গর্বের বিশ্ববিদ্যালয়’, বিস্ফোরক মুখ্যমন্ত্রী। এদিন বেহালায় প্রাক-স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি দুঃখিত, আমি স্তম্ভিত আমি মর্মাহত। আমি সব জায়গায় গেলেও, যাদবপুরে আমি যেতে চাই না। পড়াশোনায় ওরা ভালো হতে পারে। কিন্তু শুধু পড়াশোনায় ভালো […]

আরও পড়ুন

রেডরোডে স্বাধীনতার সকালে সম্মাণিত পুলিশ থেকে আধিকারিক

আজ দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষ্যে কলকাতার রেড রোডে বসেছিল কুচকাওয়াজের আসর। সেই কুচকাওয়াজের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে অবশ্য তিনি ট্যুইট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা দেন রাজ্যবাসীকে। তিনি লেখেন, ‘’নিজ হস্তে নির্দয় আঘাত করি, পিতঃ, ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত। আমার সমস্ত মা, ভাই, বোনকে ৭৭তম […]

আরও পড়ুন

রেড রোডে পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী

৭৭ তম স্বাধীনতা দিবসের সকালে গোটা দেশের মত সেজে উঠেছে কলকাতার রেড রোড। রেড রোডের অনুষ্ঠানকে ঘিরে কড়া নিরাপত্তার বলয় শহরজুড়ে। কিছুক্ষণ আগে সেখানে  পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ আধিকারিকদের পাশাপাশি  বহু স্কুলের পড়ুয়াদের আজকের অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। রেড রোডে পতাকা উত্তোলনের আগে স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার সকালেই টুইট করেন মুখ্যমন্ত্রী। লেখেন, […]

আরও পড়ুন

স্বাধীনতা দিবসে মেট্রো পরিষেবার সময়সূচী জানালো মেট্রো কর্তৃপক্ষ

কলকাতা রেল মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন যে প্রথম ও শেষ মেট্রোর সময় পরিবর্তন হবেনা। তবে মেট্রোর সংখ্যা কম থাকবে বলে। স্বাধীনতা দিবসের দিন প্রায় বেশিরভাগ বেসরকারি সংস্থান বন্ধ থাকবে। ফলে কর্মব্যস্ততা কম থাকবে বলে এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সোমবার মেট্রোর তরফে জানানো হয়েছে, স্বাধীনতা দিবসে আপ ও ডাউন মিলিয়ে চলবে মোট ১৮৮টি মেট্রো। অন্যদিনের তুলনায় […]

আরও পড়ুন

অভিন্ন দেওয়ানি বিধি চালু নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ মমতার

এবার অভিন্ন দেওয়ানি বিধি চালু নিয়েই কেন্দ্রের বিজেপি সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বেহালায় দলীয় সভায় হুঙ্কার সুরে তিনি বলেন, ‘এনআরসি আটকে দিয়েছি। অভিন্ন দেওয়ানি বিধিও আটকে দেব। বিজেপির দেশভাগের ষড়যন্ত্র সফল করতে দেব না।’ দিন সভার শুরু থেকেই বিজেপির বিরুদ্ধে উচ্চগ্রামে আক্রমণ শানান তৃণমূল সুপ্রিমো। মোদি জমানায় বিরোধীদের কণ্ঠস্বর রোধ […]

আরও পড়ুন

আগামীকাল দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস

১৫ ই আগস্ট কলকাতা শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে এই অগাস্ট বুধবার বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে দু -এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন, ১৫,১৬ ও ১৯ অগাস্ট উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঞ্জীববাবু […]

আরও পড়ুন
error: Content is protected !!