```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দ্বারকা নদীর উপর নবনির্মিত সেতু সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আজ, বৃহস্পতিবার নবান্ন থেকে মুর্শিদাবাদের দ্বারকা নদীর উপর নির্মিত নতুন সেতুর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ জেলার রণগ্রামে দুই লেনের সেতুটি তৈরী হয়েছে। ২ লেন বিশিষ্ট সেতুটি ১০৫ মিটার দীর্ঘ। এই সেতুটির ফলে কমপক্ষে ১ লক্ষ মানুষ এতে উপকৃত হবেন বলে মনে করছে সরকার। বৃহস্পতিবার নবান্নের সভাঘর থেকে সেতুটির ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। […]

আরও পড়ুন

আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে সপ্তম দুয়ারে সরকার কর্মসূচী, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্যে সপ্তম দফার দুয়ারে সরকার কর্মসূচী। একই সঙ্গে শুরু হচ্ছে পাড়ায় সমাধান কর্মসূচীও। ১ থেকে ১৬ সেপ্টেম্বরের জন্য এই দুই কর্মসূচী থেকেই ৩৫টি প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে। পরিষেবা প্রদান করা হবে ১৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর।এবারের দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান […]

আরও পড়ুন

এবার এসএসসি অফিস বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিপ্রার্থীদের

 ফের চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার কাণ্ড৷ বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিট নাগাদ সল্টলেকের এসএসসির দফতর আচার্য সদনের সামনে পৌঁছন ২০১৬ সালের উচ্চ প্রাথমিক এবং এসএলএসটি চাকরিপ্রার্থীরা৷ তারপরে সামনে থালা রেখে, কালো ব্যাজ পরে, প্ল্যাকার্ড হাতে চলে বিক্ষোভ, প্রতিবাদ৷ শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি৷ তৈরি হল অশান্ত পরিস্থিতি৷ চাকরিপ্রার্থীদের দাবি একটাই, প্রকাশ করতে হবে আপার প্রাইমারির […]

আরও পড়ুন

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সচিব হলেন জ্যোতিপ্রিয় মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সচিবের জন্য নির্দেশিকা জারি। নয়া সচিব হলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। বর্তমানে তিনি আশুতোষ কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছেন। আপাতত তিন বছর তিনি সচিবের কাজ সামলাবেন বলেই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ ফাঁকা ছিল। সংসদের ওএসডি সচিব হিসাবে অতিরিক্ত দায়িত্ব সামলেছেন। […]

আরও পড়ুন

আন্তর্জাতিক আদিবাসী দিবসে ঝাড়গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

সদ্য সমাপ্ত গ্রাম বাংলার ভোটে তৃণমূল কংগ্রেসকে বিমুখ করেননি জঙ্গলমহল-সহ উত্তরবঙ্গের আদিবাসীরা। বরং গেরুয়া শিবির থেকে মুখ ফিরিয়ে নিয়ে রাজ্যের শাসকদলকে দু’হাত উজাড় করে ভোট দিয়েছে। পঞ্চায়েত ভোটের মতো আগামী লোকসভা ভোটেও যাতে পিছিয়ে পড়া আদিবাসীদের ভোট নিশ্চিত করা যায়, তার জন্য একাধিক পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহলের আদিবাসীদের কাছে ‘আমি তোমাদেরই লোক’ বার্তা […]

আরও পড়ুন

রাজ্যে বাড়ল আরও ২টি ছুটির দিন, সবে বরাত ও করম পুজোয় পূর্ণ ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

রাজ্যের সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেই সময়ই তিনি রাজ্য সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত দুই দিন ছুটির কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, “এতদিন পর্যন্ত রাজ্যে সবে বরাত এবং করম পুজোতে সেকশনাল হলিডে (অর্থাৎ নির্দিষ্ট একটি শ্রেণির জন্য ছুটি) থাকত। কিন্তু, দীর্ঘদিন ধরেই এই দুই দিনে […]

আরও পড়ুন

রাজ্যের বকেয়া টাকা নিয়ে ফের মোদি সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

রাজ্যের বকেয়া নিয়ে ফের কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন, ‘সব রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা পেলেও বাংলার টাকা বন্ধ করে রাখা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই প্রাপ্য টাকা আটকে রেখেছে।’ দীর্ঘদিন ধরেই রাজ্যের বকেয়া পাওনা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের কাছে দাবি জানিয়ে […]

আরও পড়ুন

নালিশ শুনতে রাজভবনে এবার ‘অ্যান্টি করাপশন সেল’! রাজ্যের অধিকারে হস্তক্ষেপের অভিযোগ মুখ্যমন্ত্রীর

ভোটের আগে পিস রুমের ধাঁচে রাজভবনে খুললেন অ্যান্টি করাপশন সেল। সাধারণ মানুষ এই কন্টোল রুমে অভিযোগ দায়ের করতে পারবেন। দুর্নীতির নালিশ শুনতে তিনটি আলাদা সেল খোলা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপাল এদিন বলেন, কণ্ঠহীনদের কণ্ঠ দেওয়ার চেষ্টা করছে রাজভবন। আগেও পিসরুমও খুলেছিলেন তিনি। রাজ্যপালের ‘হাতেখড়ি’ অনুষ্ঠানে খোদ মুখ্যমন্ত্রীকে দেখা যায় রাজভবনে। তবে […]

আরও পড়ুন

উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে তোপ মুখ্যমন্ত্রীর

ইদানিং অতি সক্রিয় হয়ে উঠেছেন সি ভি আনন্দ বোস। গত কয়েকদিন ধরেই রাজ্যে সমান্তরাল  প্রশাসন চালানোর মারাত্তেমক অভিযোগ উঠেছে রাজভবনের বাসিন্দার বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের নির্দেশকে ঢাল করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিজের প্রিয়পাত্র তথা আজ্ঞাবহদের বসাতে  শুরু করেছেন। রাজ্য সরকারের ক্ষমতাকেই সরাসরি চ্যালেঞ্জ করেছেন। আর রাজ্যপালের ওই অতি সক্রিয়তা নিয়ে বুধবার ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। […]

আরও পড়ুন

কলকাতায় এলেন সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদ

সিবিআই ডিরেক্টর হবার পর প্রথমবার কলকাতায় আসলেন প্রবীণ সুদ। বুধবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে সোজা তিনি যান সল্টলেকের সিজিও কমপ্লেক্সে।সিবিআই দফতরে পৌঁছানোর পর তিনি দফায় দফায় শুরু করেন বৈঠক বৈঠক। সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, কলকাতার সিবিআই আধিকারিকদের সঙ্গে পরিচয় পর্ব শেষে, তাদের বিভিন্ন তদন্তের গতি প্রকৃতি নিয়েও […]

আরও পড়ুন
error: Content is protected !!