আন্তর্জাতিক আদিবাসী দিবসে ঝাড়গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

সদ্য সমাপ্ত গ্রাম বাংলার ভোটে তৃণমূল কংগ্রেসকে বিমুখ করেননি জঙ্গলমহল-সহ উত্তরবঙ্গের আদিবাসীরা। বরং গেরুয়া শিবির থেকে মুখ ফিরিয়ে নিয়ে রাজ্যের শাসকদলকে দু’হাত উজাড় করে ভোট দিয়েছে। পঞ্চায়েত ভোটের মতো আগামী লোকসভা ভোটেও যাতে পিছিয়ে পড়া আদিবাসীদের ভোট নিশ্চিত করা যায়, তার জন্য একাধিক পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহলের আদিবাসীদের কাছে ‘আমি তোমাদেরই লোক’ বার্তা […]

আরও পড়ুন

রাজ্যে বাড়ল আরও ২টি ছুটির দিন, সবে বরাত ও করম পুজোয় পূর্ণ ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

রাজ্যের সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেই সময়ই তিনি রাজ্য সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত দুই দিন ছুটির কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, “এতদিন পর্যন্ত রাজ্যে সবে বরাত এবং করম পুজোতে সেকশনাল হলিডে (অর্থাৎ নির্দিষ্ট একটি শ্রেণির জন্য ছুটি) থাকত। কিন্তু, দীর্ঘদিন ধরেই এই দুই দিনে […]

আরও পড়ুন

রাজ্যের বকেয়া টাকা নিয়ে ফের মোদি সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

রাজ্যের বকেয়া নিয়ে ফের কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন, ‘সব রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা পেলেও বাংলার টাকা বন্ধ করে রাখা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই প্রাপ্য টাকা আটকে রেখেছে।’ দীর্ঘদিন ধরেই রাজ্যের বকেয়া পাওনা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের কাছে দাবি জানিয়ে […]

আরও পড়ুন

নালিশ শুনতে রাজভবনে এবার ‘অ্যান্টি করাপশন সেল’! রাজ্যের অধিকারে হস্তক্ষেপের অভিযোগ মুখ্যমন্ত্রীর

ভোটের আগে পিস রুমের ধাঁচে রাজভবনে খুললেন অ্যান্টি করাপশন সেল। সাধারণ মানুষ এই কন্টোল রুমে অভিযোগ দায়ের করতে পারবেন। দুর্নীতির নালিশ শুনতে তিনটি আলাদা সেল খোলা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপাল এদিন বলেন, কণ্ঠহীনদের কণ্ঠ দেওয়ার চেষ্টা করছে রাজভবন। আগেও পিসরুমও খুলেছিলেন তিনি। রাজ্যপালের ‘হাতেখড়ি’ অনুষ্ঠানে খোদ মুখ্যমন্ত্রীকে দেখা যায় রাজভবনে। তবে […]

আরও পড়ুন

উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে তোপ মুখ্যমন্ত্রীর

ইদানিং অতি সক্রিয় হয়ে উঠেছেন সি ভি আনন্দ বোস। গত কয়েকদিন ধরেই রাজ্যে সমান্তরাল  প্রশাসন চালানোর মারাত্তেমক অভিযোগ উঠেছে রাজভবনের বাসিন্দার বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের নির্দেশকে ঢাল করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিজের প্রিয়পাত্র তথা আজ্ঞাবহদের বসাতে  শুরু করেছেন। রাজ্য সরকারের ক্ষমতাকেই সরাসরি চ্যালেঞ্জ করেছেন। আর রাজ্যপালের ওই অতি সক্রিয়তা নিয়ে বুধবার ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। […]

আরও পড়ুন

কলকাতায় এলেন সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদ

সিবিআই ডিরেক্টর হবার পর প্রথমবার কলকাতায় আসলেন প্রবীণ সুদ। বুধবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে সোজা তিনি যান সল্টলেকের সিজিও কমপ্লেক্সে।সিবিআই দফতরে পৌঁছানোর পর তিনি দফায় দফায় শুরু করেন বৈঠক বৈঠক। সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, কলকাতার সিবিআই আধিকারিকদের সঙ্গে পরিচয় পর্ব শেষে, তাদের বিভিন্ন তদন্তের গতি প্রকৃতি নিয়েও […]

আরও পড়ুন

শিয়ালদহ-বিধাননগরের মধ্যে রেললাইনে ধস, বাতিল একাধিক ট্রেন

মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ভারী বৃষ্টি চলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে৷ আর সম্ভবত সেই বৃষ্টির জেরেই শিয়ালদহ ও দমদমের মধ্যে ব্যস্ততম রেল লাইনে নামল ধস৷ তার ফলে ব্যহত হল লোকাল ট্রেন পরিষেবা৷ রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার ফোর পৌনে ছ’টা নাগাদ কাঁকুড়গাছি কেবিন ও বিধাননগর রোড স্টেশনের মাঝে আপ সাবার্বান লাইনে একটি ধস দেখতে […]

আরও পড়ুন

বাংলায় এক হাজার কোটি বিনিয়োগ করতে চলেছে পিয়ারলেস গ্রুপ

এবার পিয়ারলেস গ্রুপে বিরাট বিনিয়োগ করতে চলেছে বাংলায়। আগামী ৩ বছরে প্রায় ১০০০ কোটি টাকা বাংলায় বিনিয়োগ করতে চলেছে পিয়ারলেস। জানা গিয়েছে, বেশিরভাগটাই হাসপাতালে ও রিয়েল এস্টেট ব্যবসাতে ব্যয় করা হবে। ২০২২-২৩ আর্থিক বছরে পিয়ারলেস গ্রুপ কমপক্ষে ৬৩৫ কোটি টাকা আয় করেছে। পিয়ারলেসের চেয়ারম্যান পার্থ ভট্টাচার্য এই বিষয়ে জানান, কোভিডের আগে তাদের বার্ষিক রেভিনিউর বৃদ্ধি […]

আরও পড়ুন

নিম্নচাপের প্রভাবে বুধবারও ভারী বৃষ্টি সম্ভাবনা

নিম্নচাপের প্রভাবে বুধবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি পশ্চিমের জেলাগুলোতে। উপকূলের জেলাগুলোতে ঝড়ো হাওয়া বইবে। জানাল আলিপুর আবহাওয়া দফতর। হালকা ঝড়ো বাতাস কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বইবে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের আজও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অতি গভীর নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডের দিকে সরছে। যার ফলে আরও দুর্বল হয়ে যাবে নিম্নচাপ। কলকাতা […]

আরও পড়ুন

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি

পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সোমবার থেকে বুধবার পর্যন্ত কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। এর ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, […]

আরও পড়ুন
error: Content is protected !!