বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, জানাল হাসপাতাল কর্তৃপক্ষ

শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। আজ, মঙ্গলবার তিনি নিজে থেকে শ্বাস-প্রশ্বাস চালাতে পারছেন। চিকিৎসকেরা মাঝে মাঝে তাঁকে বাইপ্যাপ সাপোর্ট দিচ্ছেন। সেই সময় টুকু বাদে নিজের থেকেই চিকিৎসক ও ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলছেন তিনি। এমনটাই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

আরও পড়ুন

পঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরে যেতে মমতাকে আমন্ত্রণ পরিচালন কমিটির  

 নবান্নে এলেন পঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরের পরিচালন কমিটির প্রতিনিধিরা। দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে। স্বর্ণ মন্দিরে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আমন্ত্রণ জানান তাঁরা। জবাবে মুখ্যমন্ত্রীও জানান যে তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন। স্বর্ণ মন্দির নিশ্চয়ই যাবেন।  মুখ্যমন্ত্রী বলেন, ‘আমন্ত্রণ গ্রহণ করলাম। নিশ্চয়ই যাব। এটা আমার গর্ব। উনি নিজে এসেছেন আমন্ত্রণ জানাতে। আমন্ত্রণ পেয়ে অত্যন্ত […]

আরও পড়ুন

রামনবমীর মামলার রাজ্য সরকারকে ভর্ৎসনা হাইকোর্টের

রামনবমী মামলায় কলকাতা হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে রাজ্য সরকার। রামনবমী হিংসার ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশকে খারিজের আর্জি নিয়ে সিঙ্গল বেঞ্চে মামলা দায়ের রাজ্য সরকারের। রামনবমী মামলায় রাজ্যের বিকুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এনআইএ। রামনবমী নিয়ে এই মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বিচারপতি জয় সেনগুপ্তের। হাই কোর্টের বিচারপতি জয় […]

আরও পড়ুন

উত্তরবঙ্গে নয়া আইডি হাসপাতালের ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গে Beleghata ID Hospital’র মতো কোনও হাসপাতাল না থাকায় সমস্যায় পড়তে হয় রোগীদের। এবার সেই বিষয়টিকে মাথায় রেখেই রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে এই নিয়ে বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি জানিয়েছেন, সংক্রামক রোগের চিকিৎসার জন্য উত্তরবঙ্গেও একটি পৃথক ও নতুন ID Hospital তৈরি করা হবে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের প্রশ্নের জবাব দিতে গিয়ে […]

আরও পড়ুন

বিজেপি নেতাদের ‘বাড়ি ঘেরাও’ কর্মসূচির ওপরে স্থগিতাদেশ হাইকোর্টের

গত একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। আগামী ৫ অগাস্ট প্রতিটি ব্লক স্তরে সমস্ত বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের কথা ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। আগামী ৫ অগাস্ট কোনো রকম ঘেরাও কর্মসূচি করা যাবে না। সোমবার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সাধারণ মানুষের […]

আরও পড়ুন

বিধানসভার বাইরে ডেঙ্গু নিয়ে বিক্ষোভ বিজেপি বিধায়কদের

বাংলায় ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। কেবল জুলাইয়েই ডেঙ্গিতে রাজ্যে মৃত্যু হয়েছে ৮ জনের।  ডেঙ্গি মডেলকে সামনে রেখেই বিধানসভায় বিজেপির ওয়াক আউট। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনা চেয়েছিল বিজেপি। সেই দাবি খারিজ হওয়াতেই বিধানসভার অধিবেশন কক্ষে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। নেতৃত্বে রয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়কদের বক্তব্য, রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি অত্যন্তই খারাপ। […]

আরও পড়ুন

বিধানসভায় ডেঙ্গুর বিরুদ্ধে একসঙ্গে লড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। শহর কলকাতাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এই আবহে সবাইকে একসঙ্গে এই মশকবাহিত রোগের বিরুদ্ধে লড়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আজ বিধানসভায় বলেন, ‘আসুন আমরা যেমন কোভিড-এর বিরুদ্ধে লড়াই করেছি, তেমন সকলে মিলে ডেঙ্গুর বিরুদ্ধেও লড়াই করি। বিধাননগর এলাকায় মেট্রোর কাজ চলছে বলে ডেঙ্গু বেশি হচ্ছে। নিশ্চিত না […]

আরও পড়ুন

মণিপুরের ক্ষত সারাবে ‘ইন্ডিয়া’, মোদি সরকারের নীরবতাকে ফের তোপ মমতা বন্দ্যোপাধ্যায়

 মণিপুরে হিংসা নিয়ে ‘নীরব’ মোদি সরকারকে ফের বিঁধেছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় এক টুইটে নৃশংসতার শিকার হওয়া মণিপুরবাসীর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে তিনি লিখেছেন, ‘মণিপুরের হৃদয় বিদারক ঘটনা শুনে আমার মন ভারাক্রান্ত। হিংসামূলক পরীক্ষার আগুনে মানব জীবনের করুণ যন্ত্রণা মেনে নেওয়া যায় না। এমন পরিস্থিতিতেও যারা ক্ষমতায়, তারা নীরব। মণিপুরবাসীর ক্ষত […]

আরও পড়ুন

ঢাকুরিয়াতে মদের দোকানের কর্মচারীর হাতে খুন খদ্দের, দোকান ভাঙচুর করল উত্তেজিত জনতা

কলকাতায় প্রকাশ্য দিবালোকে পিটিয়ে খুন। রবিবার ঢাকুরিয়াতে মদের দোকানে বচসা, ১ ব্যক্তিকে নির্মম প্রহার, ঘটনাস্থলেই মৃত্যু হয়। দোকানে ভাঙচুর করে উত্তেজিত জনতা। ঢাকুরিয়া ব্রিজের সামনে রাস্তা অবরোধ করে স্থানীয়রা। এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় লেক থানা সহ কলকাতার পাঁচটি থানা থেকে ও লালবাজার থেকে অতিরিক্ত ফোর্স নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে। পুলিশ ওই মদের দোকানটির […]

আরও পড়ুন

আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারেও আবহাওয়া এক থাকবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ […]

আরও পড়ুন
error: Content is protected !!