হেলিকপ্টারের জরুরি অবতরণ করতে গিয়ে চোট পাওয়ার পর এসএসকেএমে নিয়ে আসা হল মুখ্যমন্ত্রীকে

বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জলপাইগুড়ির মালবাজারে দলীয় সভা শেষ করে হেলিকপ্টারে করে বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা দেয়। হেলিকপ্টার বৈকুন্ঠপুরের জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়বৃষ্টির মুখে পড়ে। কাঁপতে থাকে হেলিকপ্টারটি। সেই সময় হেলিকপ্টারটিকে আর বাগডোগরার দিকে নিয়ে না গিয়ে তৎক্ষণাৎ বায়ুসেনার সঙ্গে যোগাযোগ করে সেবক এয়ারবেসে জরুরি […]

আরও পড়ুন

৩১৫ কোম্পানি বাহিনী আসছে, রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি কেন্দ্রের

রাজ্য নির্বাচন কমিশন চিঠি দিয়ে কেন্দ্রকে বলেছিল, পশ্চিমবঙ্গে দ্রুত বাহিনী পাঠাতে। ২৪ ঘণ্টার মধ্যেই তার জবাব দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কমিশন সূত্রে খবর, চিঠিতে মন্ত্রক নির্বাচন কমিশনকে জানিয়েছে, ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী খুব শীঘ্রই পাঠানো হবে পঞ্চায়েত ভোটে। তবে বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর ব্যাপারে চিঠিতে  রা কাড়েনি অমিত শাহের মন্ত্রক।  প্রসঙ্গত, ৮ জুলাই রাজ্যে […]

আরও পড়ুন

পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া থেকে বিডিও-কে সরাতে মামলা

পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নের স্ক্রুটিনি চলাকালীন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হাওড়া জেলার উলুবেড়িয়া-১ ব্লকের দুই প্রার্থী কাশ্মীরা বেগম ও তনুজা বেগম। তাঁদের অভিযোগ ছিল, মনোনয়নের সঙ্গে জমা দেওয়া শংসাপত্র বিকৃত করেছেন স্থানীয় বিডিও নীলাদ্রি শেখর দে-। নথি বিকৃত করে মনোনয়ন বাতিল করার অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হন ওই দুই প্রার্থী। শুনানির পরবিডিও-র বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ […]

আরও পড়ুন

শিক্ষারত্ন প্রদানের বিজ্ঞপ্তি দিল রাজ্যের শিক্ষা দফতর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের তাঁদের কাজের অবদানের জন্য সন্মাণিত করতে চালু হয়েছে ‘শিক্ষারত্ন’ পুরস্কার( প্রদানের কর্মসূচী। প্রতিবছর শিক্ষক দিবসের দিন এই পুরস্কার তুলে দেওয়া হয় বাছাই করা কিছু শিক্ষকের হাতে। চলতি বছরেও রাজ্যজুড়ে সর্বাধিক ১৫৩ জনকে শিক্ষারত্ন পুরস্কার দেওয়া হবে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল […]

আরও পড়ুন

পঞ্চায়েত ভোট নিয়ে নজরদারি বাড়ানোর নির্দেশ, পুলিশকে সতর্ক করল নবান্ন

“পঞ্চায়েত নির্বাচনে স্পর্শকাতর অঞ্চলগুলিতে আপনাদের নজরদারি বাড়াতে হবে। যে যে অঞ্চলগুলিতে আগে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই অঞ্চলগুলি নিয়ে আপনারা সতর্ক থাকবেন। পুলিশকে চোখ কান খোলা রাখতে হবে নির্বাচনের আগে এবং নির্বাচনের সময়।” আজ এই মর্মে নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য সচিব। জেলাশাসক এবং আইজি এসপি সিপিদের সঙ্গে সোমবার বৈঠক করেন মুখ্য সচিব। আর বৈঠকে ইদের সময় […]

আরও পড়ুন

মাদকাসক্তদের সমাজের মূল স্রোতে ফেরাতে নয়া উদ্যোগ কলকাতা পুলিশের

শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষা করাই নয়, অবসাদগ্রস্থ মানুষজন যারা কোনভাবে মাদকাসক্ত হয়ে পড়েছেন তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ।কেন কিভাবে কোন কারনের জন্য এ সমাজের সুস্থ স্বাভাবিক মানুষ মাদকাসক্ত হয়ে পড়ছে সেই কারণটা খুঁজে বের করে সংশ্লিষ্ট ব্যক্তির রিহ্যাবিলিটেশন এর মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়াই এখন কলকাতা পুলিশের প্রধান লক্ষ্য। […]

আরও পড়ুন

রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা

রাজ্য নির্বাচন কমিশনার পদে দিনকয়েক আগেই নিয়োগ করা হয়েছে রাজীব সিনহাকে। ৭জুন নিয়োগের পরেই তিনি রাজ্যের পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট প্রকাশ করেছেন। তবে এবার তাঁর নিয়োগকে চ্যালেঞ্জ করেই মামলা দায়ের হল আদালতে। সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশনারের নিয়োগের বৈধতাকে চ্যালেঞ্জ করে সোমবার জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। আইনজীবী নবেন্দু বন্দ্যোপাধ্যায় এই মামলা দায়ের করেছেন। তিনি প্রধান […]

আরও পড়ুন

লেকটাউনে গাড়ি সঙ্গে বাসের সংঘর্ষ, মৃত ৩

গাড়ি সঙ্গে বাসের ধাক্কায় প্রাণ হারালেন ৩ জন। পুলিশ সূত্রে খবর, মৃতেরা একই পরিবারের সদস্য।  দুর্ঘটনাটি ঘটেছে রবিবার মধ্যরাতে। লেকটাউনের ভিআইপি রোডের কাছে। চার চাকা গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। সেই সময় বাগুইআটি থেকে উল্টোডাঙা যাওয়ার পথে ৪৪ নম্বর রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটিতে সজোরে ধাক্কা মারে। যার জেরে বাস ও গাড়ির সামনের অংশ […]

আরও পড়ুন

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে উপকূল সহ একাধিক জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত।  আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা নিম্নচাপে পরিণত হতে পারে। উপকূলের জেলাগুলিতে এই ঘূর্ণাবর্তের প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।  আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী তিনদিন গোটা দক্ষিণবঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। রবিবার ও সোমবার বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে […]

আরও পড়ুন

রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে ফের তলব করল রাজ্যপাল

পঞ্চায়েত ভোট নিয়ে কমিশনের পরিকল্পনা জানতে ফের রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তলব করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শনিবার রাতে ফোন করে রবিবার বিকেলে রাজভবনে যাওয়ার জন্য রাজ্য নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। যদিও সি ভি আনন্দের ওই ডাকে রাজীব সিনহা সাড়া দেন কিনা, তা দেখার। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, রাজ্য […]

আরও পড়ুন
error: Content is protected !!