নিম্নচাপের প্রভাবে রাজ্যে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এমনকী ভারী বৃষ্টির কারণে পাহাড়ে ধস নামার আশঙ্কাও রয়েছে। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা কথাও এড়িয়ে যাওয়া যাচ্ছে না। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে এবং বাড়বে তাপমাত্রা। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সতর্কতা রয়েছে। তবে শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে উত্তরবঙ্গে। শুধুমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা […]

আরও পড়ুন

কেন্দ্রের কাছে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ বৃদ্ধির আবেদন

ভোটের আগেই অবসর রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর। ৩০ জুন অবসর নেওয়ার কথা তাঁর। কিন্তু বাংলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনের প্রাক মুহূর্তে মুখ্যসচিবের অবসর নিয়ে চাপে রাজ্য। ইতিমধ্যেই কেন্দ্রের কাছে মেয়াদ বৃদ্ধির আবেদন করেছে রাজ্য। তবে কেন্দ্রের তরফে এখনও কোনও উত্তর আসেনি। সূত্রের খবর, হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ বৃদ্ধি না হলে, পরবর্তী মুখ্যসচিব হতে পারেন বর্তমান স্বরাষ্ট্রসচিব […]

আরও পড়ুন

সুস্থ আছেন মুখ্যমন্ত্রী, চলছে ফিজিয়োথেরাপি

সুস্থ আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার তাকে দেখতে চিকিৎসকদের একটি প্রতিনিধি দল তার বাড়িতে যান। এদিন থেকে তার ফিজিয়োথেরাপি শুরু হয়েছে।মুখ্যমন্ত্রী শারীরিক অবস্থা নিয়ে একটি স্বাস্থ্য বুলেটিন রাতে প্রকাশিত হয়। ওই বুলেটিনে জানানো হয়েছে,তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়ছে। তবে নড়লে তার ব্যাথা এখনো হচ্ছে। চিকিৎসকদের দল এবং ফিজিয়োথ্রেপিস্ট তাকে পর্যবেক্ষণে রেখেছেন। আজকে দুঘন্টা […]

আরও পড়ুন

যাদের ইচ্ছাকৃতভাবে ধরা পড়েছে ভুল, যথাযথ ব্যবস্থা নেবে কমিশন, জানালেন রাজীব সিনহা

যাদের বিরুদ্ধে অভিযোগ আছে বললে শুধু হবে না, যাদের ভুল ধরা পড়েছে ইচ্ছাকৃত তাঁদের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। যাদের দোষ প্রমাণিত হচ্ছে তাদের বিরুদ্ধে শোকজ করা হবে। বুধবার সন্ধ্যায় রাজ্য নির্বাচন কমিশনার স্পষ্ট ভাষায় এই কথা জানান। রাজ্য নির্বাচন কমিশন স্পষ্ট জানান যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে । নিজের দপ্তর থেকে বের […]

আরও পড়ুন

পঞ্চায়েত নির্বাচনের আগে এবার সায়নী ঘোষকে তলব করল ইডি

এবার আবার একবার শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল টলি–জগতের। এবার তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষকে নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তথ্য জানতে সায়নী ঘোষকে তলব করেছে ইডি। কুন্তল ঘোষ এই মামলায় গ্রেফতার হওয়ার পর উঠে আসে সায়নী ঘোষের নাম। কারণ সায়নীর সঙ্গে কুন্তলের নানা ছবি প্রকাশ্যে চলে আসে। […]

আরও পড়ুন

রাজ্যপালের অস্থায়ী উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত বৈধ: হাইকোর্ট

রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই ১১ টি বিশ্ববিদ্যালয় অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন। এ নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় রাজ্যপালের সিদ্ধান্তকেই অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট। মামলাকারী তথা অধ্যাপক সনৎ কুমার ঘোষের আবেদন খারিজ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আচার্য তথা রাজ্যপাল উপাচার্য নিয়োগের ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিয়েছেন তা বৈধ। সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রীর সঙ্গে আলোচনার […]

আরও পড়ুন

গ্রেফতারের আশঙ্কায় হাইকোর্টের  দ্বারস্থ সৌমিত্র খাঁ

জ্যে বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের দামামা। শাসক বিরোধী সব পক্ষই প্রচারে ঝাঁপাচ্ছে। সেই আবহে গ্রেফতারের আশঙ্কা করে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁর অভিযোগ, সোনামুখী থানার আইসির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব হওয়ার পর থেকে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছে। সেই মামলার জেরে পঞ্চায়েত ভোটের আগেই তাঁকে গ্রেফতার […]

আরও পড়ুন

ভারী বৃষ্টিতে রাসবিহারী এভেনিউতে গাছ ভেঙে বন্ধ হল যান চলাচল

ভারী বৃষ্টিতে রাসবিহারী এভেনিউতে গাছ ভেঙে বন্ধ হল যান চলাচল। গড়িয়াহাট থেকে লেক মার্কেটে আসার দিকের লেনে গাছ সরাতে বিস্তর কাঠখড় পোহাতে হয়। এতবড় গাছ একবারে সরানোর মতো ভারী ক্রেন পুলিস, পুরসভা বা দমকলের কাছে না থাকায় গাছ কেটে ছোট ছোট অংশে ভাগ করার কাজ শুরু হয়। এতে প্রায় দেড় ঘণ্টা সময় লেগে যায়। ততক্ষণ বন্ধ […]

আরও পড়ুন

শেষরাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টি, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস

আগামী বেশ কয়েকদিনেও এই পরিস্থিতির কোনও পরিবর্তন হবেনা ৷ সব মিলিয়ে জোরদার হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর এই ধরণের পরিস্থিতিতে গোটা দেশেই বৃষ্টি ঘটাচ্ছে৷ আইএমডির সোমবারের ওয়েদার আপডেট অনুযায়ী ২৮ তারিখ পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে৷ বিছিন্নভাবে হলেও আগামী ৪৮ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টি জারি থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গের […]

আরও পড়ুন

বাঁ হাঁটুর নিচে লিগামেন্ট ও কোমরের বাঁদিকে চোট, হাসপাতালে নয়, আপাতত বাড়িতে থেকেই চিকিৎসা করাবেন মুখ্যমন্ত্রী

হাসপাতালে নয়, চিকিৎসকদের পরামর্শ একপ্রকার অগ্রাহ্য করেই আপাতত বাড়িতে থেকেই চিকিৎসা করাতে চান মুখ্যমন্ত্রী। জানালেন এসএসকেএম-র ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়।  মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ এসএসকেএম হাসপাতাল থেকে কালীঘাটের বাড়িতে ফিের যান তিনি৷ আপাতত বাড়িতে ফিরে গিয়ে চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে চান তিনি৷ তবে মুখ্যমন্ত্রীকে বিশ্রামে থাকতে হবে কি না বা কতদিন বিশ্রাম নিতে হবে, তা এখনও […]

আরও পড়ুন
error: Content is protected !!