দ্বিতীয় দফায় ৩৪ জন প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস

দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেসও। তৃণমূল ও বিজেপিতে যখন তারকা প্রার্থীর সংখ্যা লক্ষ্যণীয়ভাবে বেশি তখন কংগ্রেস ভরসা রাখল পোড়খাওয়া রাজনীতিবিদদের উপরই। এদিন মোট ৩৪ টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস। এবারও চাঁপদানি থেকে লড়ছেন আব্দুল মান্নান। এছাড়া সুজাপুর থেকে প্রার্থী করা হয়েছে ইশা খান, জলপাইগুড়িতে সুখবিলাস বর্মাকে। ২০১৬ সালের ভোটে যে সমস্ত […]

আরও পড়ুন

তালিকায় ৪ সাংসদ, ‘বিজেপি হারার আগেই হেরে গেল যোগ্য প্রার্থীর অভাবে’, কটাক্ষ সৌগত রায়ের

আজ বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। তৃতীয় এবং চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষণা করে আজ বিজেপি। তার মধ্যে ৪ জন সাংসদ রয়েছেন। স্বপন দাশগুপ্ত ,নিশীথ প্রামানিক, লকেট চট্টোপাধ্যায় এবং বাবুল সুপ্রিয়কে প্রার্থী করা হয়েছে। প্রার্থী কী কম পড়িয়াছে? বিজেপির-র তালিকায় ৪ জন জয়ী সাংসদ। বাবুল সুপ্রিয় প্রার্থী হয়েছেন টালিগঞ্জের, চুঁচুড়ার প্রার্থী হয়েছেন লকেট […]

আরও পড়ুন

মিলল না প্রার্থীপদ, বিজেপি ছাড়লেন শোভন-বৈশাখী

প্রার্থীপদ পছন্দ না হওয়ায় শেষমেষ বিজেপি ছেড়ে দিলেন শোভন চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশেষজ্ঞরা ভেবেছিলেন বেহালা পূর্ব আসনে বিজেপি–র প্রার্থী করা হবে তাঁকেই। তিনি নিজেও সে রকমই ভেবেছিলেন। কিন্তু হল না। সেই আসনে শোভন চট্টোপাধ্যায়ের বদলে বিজেপি প্রার্থী করল অভিনেতা পায়েল সরকারকে। আর তাতেই বাধল গোল। দল ছাড়লেন শোভন এবং তাঁর বন্ধু […]

আরও পড়ুন

তৃতীয় ও চতুর্থ দফার ৬৩ আসনের প্রার্থী ঘোষণা করল বিজেপি, তালিকায় ৪ সাংসদ, প্রার্থী কি কম পড়েছে? উঠছে প্রশ্ন

প্রার্থী কি কম পড়েছে? বিজেপির তৃতীয়-চতুর্থ দফার প্রার্থীতালিকা দেখে এমন প্রশ্ন উঠছেই। বিজেপি-র তালিকায় ৪ জন জয়ী সাংসদ। বিধানসভা নির্বাচনের প্রথম দু’দফার প্রার্থীতালিকা আগেই ঘোষণা করেছে বিজেপি। রবিবার তৃতীয় ও চতুর্থ দফার আরও ৬৩ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করল গেরুয়াশিবির। অর্থাত্‍ এখনও অবধি ১২২টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি।। তৃতীয় ও চতুর্থ দফায় বিজেপি-র […]

আরও পড়ুন

‘আমি হুইল চেয়ারেই, ভাঙা পায়েই সারা বাংলা ঘুরে বেরাবো, আর খেলা হবে’, রাজপথে নেমে বার্তা তৃণমূল সুপ্রিমোর

আজ নন্দীগ্রাম দিবস। তাই হাজার অসুবিধা থাকলেও বাড়িতে বসে না থেকে রাস্তায় নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁ পায়ে বড় আঘাত রয়েছে। কিন্তু মানুষ যে তাঁকেই পাশে চায়। নন্দীগ্রামে গিয়েই সম্প্রতি আহত হয়েছেন তিনি। সকালে নন্দীগ্রাম দিবস উপলক্ষ্যে টুইট করেছিলেন। শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন সেদিন যাঁরা পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন তাঁদের জন্য। তিনি যে পুরোনো ইতিহাস ভোলেন না। […]

আরও পড়ুন

‘আপনাদের প্রার্থী হতে পেরে গর্বিত,’ নন্দীগ্রাম দিবসে ‘শহিদ’ স্মরণে টুইট মুখ্যমন্ত্রীর

১৪ বছর আগে এমনই এক ১৪ মার্চ পুলিশ ও সিপিএমের হার্মাদ বাহিনীর গুলিতে নন্দীগ্রামে খুন হওয়া ১৪ জন ‘শহিদ’কে আজ স্মরণ করে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের সবচেয়ে উল্লেখ্যযোগ্য দিন অর্থাৎ ‘নন্দীগ্রাম দিবসে’র স্মৃতি টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘২০০৭ সালের ঘটনায় নন্দীগ্রামে অনেককে খুন করা হয়েছিল। অনেকের আবার […]

আরও পড়ুন

‘নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর ওপর হামলা হয়নি’, কমিশনকে রিপোর্ট বিশেষ পর্যবেক্ষকের

মুখ্যমন্ত্রীর ওপর হামলা হয়নি, কমিশনকে রিপোর্ট বিশেষ পর্যবেক্ষকের। আর এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সর্বোচ্চ নিরাপত্তা রাখতে হবে বলে জেলা প্রশাসনকে নির্দেশ এডিজি আইন-শৃঙ্খলা জগমোহনের। নন্দীগ্রামের ঘটনার পর এই ধরনের ঘটনা এড়াতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাকি স্টার ক্যাম্পেইনারদের জন্যও আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। নিরাপত্তার ব্যাপারে কোনরকম গাফিলতি বরদাস্ত করা হবে না। গত বুধবার নন্দীগ্রামে […]

আরও পড়ুন

ঘাটালে বিজেপির সাংগঠনিক জেলার সহ-সভাপতি দেবাশিষ চ্যাটার্জী সহ প্রায় ১০০ জন বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে

ঘাটাল লোকসভা এলাকার বিজেপি নেতা তৃণমূলে যোগদান করলেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শনিবার পার্থর নাকতলার বাসভবনে উপস্থিত হন ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপি-র সহসভাপতি দেবাশিস চট্টোপাধ্যায়। সেখানেই তিনি তৃণমূলে যোগদান করেন। এদিন দেবাশিষ চ‍্যাটার্জী সহ প্রায় ১০০জন বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে। পার্থ চট্টোপাধ্যায় বলেন, ”উনি দলের কাছে আবেদন জানিয়েছিলেন। […]

আরও পড়ুন

বাংলায় এলেন সংযুক্ত কৃষক মোর্চার নেতা রাকেশ টিকাইত

আজ রাজ্যে এলেন সংযুক্ত কৃষক মোর্চার নেতা রাকেশ টিকাইত ৷ সকাল ১০টা নাগাদ কলকাতায় পৌঁছান তিনি ৷ নন্দীগ্রামে যাবেন৷ নয়া তিন কৃষি আইনের বিরোধিতায় এবার নির্বাচনকে পাখির চোখ করেছেন কৃষকরা ৷ যে রাজ্যগুলিতে নির্বাচন হবে সেখানে সেখানে মহাপঞ্চায়েতের আয়োজন করছেন বিক্ষোভরত কৃষকরা ৷ সেই উপলক্ষে আজ রাজ্যে এলেন রাকেশ টিকাইত৷ নন্দীগ্রামে গিয়ে কৃষকদের সঙ্গে দেখা […]

আরও পড়ুন

মোদি-শাহকে বড় ধাক্কা মমতার, তৃণমূলে যোগ দিয়ে বললেন প্রাক্তন অর্থ ও প্রতিরক্ষামন্ত্রী যশবন্ত সিনহা

তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা ৷ আজ তৃণমূল ভবন থেকে যশবন্ত বাবু তৃণমূলে যোগ দেন৷ তৃণমূলে যোগ দিয়েই মোদিকে আক্রমণ শানলেন দেশের প্রাক্তন অর্থ ও প্রতিরক্ষামন্ত্রী যশবন্ত সিনহা। এদিন কালিঘাটে তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে প্রায় ৪৫ মিনিট কথা বলে তারপর তপসিয়ায় তৃণমূল ভবনে এসে যোগদান করেন যশবন্ত সিনহা। সাংসদ […]

আরও পড়ুন
error: Content is protected !!