```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

করোনা আক্রান্ত উদ্ধব ঠাকরে

মহারাষ্ট্রের জোট সরকারের পতনের সমূহ সম্ভাবনা ৷ এই পরিস্থিতিতে আজ দুপুরে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে । মহা বিকাশ আঘাড়ি সরকারের ভবিষ্যৎ কী হতে চলেছে ? তা এই বৈঠকের পর স্পষ্ট হতে পারে ৷ তারমধ্যেই করোনার কোপে পড়লেন শিবসেনা সুপ্রিমো । সূত্রের খবর, বুধবার মন্ত্রিসভার বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন উদ্ধব।

আরও পড়ুন

মহারাষ্ট্রে সরকার বাঁচাতে বিধায়কদের ‘হোটেলবন্দি’ করল শিবসেনা

মহারাষ্ট্রের রাজনীতিতে আচমকাই নাটকীয় পরিবর্তন। আচমকাই মহরাষ্ট্রে জোট সরকারের সামনে উপস্থিত মহাসঙ্কট। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন মহা বিকাশ আগাড়ি সরকারের ভবিষ্যতকে প্রশ্নের মুখে ফেলে বিদ্রোহ ঘোষণা করেছেন শিবসেনা নেতা একনাথ শিন্ডে। মুম্বই থেকে সুরাতে বিজেপির নিরাপদ আশ্রয়ে ঘাঁটি গেড়েছেন। বাকিরাও যাতে বিজেপির ফাঁদে পা না দেয় তার জন্য মঙ্গলবার রাতেই শিবসেনার বিধায়কদের ওরলির একটি হোটেলে নিয়ে […]

আরও পড়ুন

রাষ্ট্রপতি পদে এনডিএ-র প্রার্থী দৌপদী মূর্মু, ঘোষণা জেপি নাড্ডা-র

সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। যেদিন প্রার্থীর নাম ঘোষণা করল বিরোধীরা, সেদিনই রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম চূড়ান্ত করে ফেলল সরকারপক্ষও। এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দৌপদী মূর্মু, দিল্লিতে বিজেপি দফতরে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করলেন জেপি নাড্ডা।  টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সাংবাদিক সম্মেলনে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, ‘যে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সঠিকভাবে পালন করেছেন।  সেকারণেই দৌপদী মূর্মূকে […]

আরও পড়ুন

রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থীর দৌড়ে উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু

রাষ্ট্রপতি পদে এনডিএ-র প্রার্থী হিসেবে দৌড়ে এগিয়ে উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। সূত্রের খবর, বেঙ্কাইয়াকে সামনে রেখেই এনডিএ ঘুঁটি সাজাচ্ছে। মঙ্গলবার সকালে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা যশবন্ত সিনহা রাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী হবেন বলে তৃণমূল থেকে ইস্তফা দিয়েছেন। যশবন্ত নিজেই টুইটে জানিয়েছেন, বৃহত্তর জাতীয় স্বার্থে কাজ করার জন্য তিনি রাজি আছেন। তার জন্যই তিনি তৃণমূল ছাড়তে […]

আরও পড়ুন

দেশের সব সাংসদ-বিধায়ককে রাতের মধ্যেই দিল্লিতে হাজিরার নির্দেশ কংগ্রেসের

কংগ্রেসের সাংসদ, বিধায়ক এবং বিধান পরিষদের সব সদস্যকে দিল্লিতে ডেকে পাঠানো হল। মঙ্গলবার রাতের মধ্যেই দেশের সব সাংসদ, বিধায়ক ও বিধান পরিষদের সদস্যকে দিল্লিতে এআইসিসি দফতরে হাজির হতে বলা হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের এই নির্দেশ ঘিরে কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যে প্রশ্ন উঠেছে, তবে কি রাহুল গান্ধীকে ঘিরে ইডি বড় পদক্ষেপ করতে চলেছে? সারা দেশের কংগ্রেস সাংসদ, […]

আরও পড়ুন

‘অগ্নিপথ’ প্রত্যাহারের কোন প্রশ্নই নেই, সাফ জানিয়ে দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল

দেশজুড়ে অশান্তির আগুন দাউ-দাউ করে জ্বললেও সেনায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রকল্প ‘অগ্নিপথ’ প্রকল্প প্রত্যাহারের প্রশ্ন নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মঙ্গলবার এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি বলেন, ‘দেশের স্বার্থের কথা মাথায় রেখে বড় রাজনৈতিক ঝুঁকি নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেনাকে শক্তিশালী ও প্রযুক্তি নির্ভর হিসেবে গড়ে তুলতেই অগ্নিপথ প্রকল্প […]

আরও পড়ুন

রাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থী হতে রাজি, সম্মতি জানালেন যশবন্ত সিনহা

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বিরোধীদের মুখ সম্ভবত হতে চলেছেন যশবন্ত সিনহাই৷ শরদ পাওয়ার, ফারুক আবদুল্লাহ এবং গোপালকৃষ্ণ গান্ধি প্রস্তাব ফেরানোর পর রাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী হওয়ার জন্য সম্মতি জানালেন তৃণমূল নেতা৷ এ দিন নিজেই ট্যুইট করে সম্মতির কথা জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে যশবন্ত সিনহা বলেছেন, বৃহত্তর জাতীয় স্বার্থে বিরোধী ঐক্যের জন্য কাজ […]

আরও পড়ুন

মহারাষ্ট্রে মহা-বিদ্রোহ, সরকার বাঁচাতে আসরে নামলো পাওয়ার

একেবারে মহাসঙ্কটে মহারাষ্ট্রের শিবসেনা এনসিপি ও কংগ্রেসের জোট সরকার। জোটের প্রধান শরিক শিবসেনার শীর্ষ নেতা ও রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী একনাথ শিন্ডে গুজরাটের সুরাটে বেশ কয়েকটি দলের বিধায়কদের নিয়ে গিয়েছেন বলে খবর। শিন্ডে রয়েছেন মোদীর রাজ্য গুজরাটের সুরাটে। তাহলে কি মধ্যপ্রদেশ, কর্ণাটকের মতো মহারাষ্ট্রেও এবার অপরেশন লোটাস? প্রাথমিকভাবে জানা গিয়েছিল যে, কমপক্ষে ১২ জন বিধায়ক নিয়ে […]

আরও পড়ুন

যোগব্যায়াম বিশ্বজুড়ে শান্তি আনবে, যোগ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কর্ণাটকে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মাইশুরুতে একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই জনগণের উদ্দেশে ভাষণে অষ্টম আন্তর্জাতিক যোগ দিবসে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।  প্রধানমন্ত্রী এদিন বলেন, আমাদের বিশ্বে শান্তি এনে দিয়েছে যোগ৷ নরেন্দ্র মোদি৷ মঙ্গলবার ঐতিহ্যবাহী মাইসুরু প্যালেসে যোগ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতৃত্ব দেন তিনি ৷ গণ যোগ দিবস […]

আরও পড়ুন

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনিয়া গান্ধি

 আজ হাসপাতাল থেকে ছাড়া পেলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ সোমবার সন্ধ্যায় তিনি দিল্লির গঙ্গারাম হাসপাতাল থেকে ছাড়া পান ৷ দলীয় সূত্রে খবর, কংগ্রেস সভানেত্রীকে আপাতত বাড়িতেই বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ৷ গত ২ জুন সোনিয়ার করোনা সংক্রমণ ধরা পড়ে ৷ ১২ জুন তিনি হাসপাতালে ভর্তি হন ৷ এদিন কংগ্রেস সভানেত্রীর হাসপাতাল থেকে ছাড়া […]

আরও পড়ুন
error: Content is protected !!