‘মুখ্যমন্ত্রী হিসাবে নিরাপত্তা দিন বিদ্রোহী বিধায়কদের পরিবারকে’, উদ্ধবকে চিঠি শিন্ডের

বিদ্রোহী বিধায়কদের পরিবারের সদস্যদের নিরাপত্তার ব্যবস্থা করার আবেদন জানিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরকে চিঠি লিখলেন একনাথ শিন্ডে। পাশাপাশি, চিঠিতে তাঁর অভিযোগ, ‘বিদ্বেষবশত আমাদের শিবিরের ৩৮ জন বিধায়কের পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রত্যাহার করেছে মহারাষ্ট্র সরকার।’ মহারাষ্ট্র ছেড়ে সুরতের রিসর্টে যাওয়ার পরেই বিদ্রোহী বিধায়কের বিরুদ্ধে ময়দানে নেমেছিলেন উদ্ধব ঠাকরের অনুগত শিবসৈনিকেরা। গত দু’দিন ধরে বিদ্রোহী নেতা একনাথ […]

আরও পড়ুন

সোমবারের মধ্যে নোটিশের উত্তর দিতে মুম্বই ফিরতে হবে শিন্ডে সহ ১৬ জন শিব সেনা বিধায়ককে !

১৬ জন শিব সেনা বিধায়ককে নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ সোমবারের মধ্যে তাঁদের উত্তর দিতে হবে, জানালেন শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত ৷ শিব সেনার পক্ষ থেকে সুনীল প্রভু একনাথ শিন্ডে-সহ বিদ্রোহী ওই নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি জানিয়েছেন ৷ শুক্রবার বিকেলেই শিব সেনার প্রতিনিধি দল ডেপুটি স্পিকার নরহরি জিরওয়ালের সঙ্গে বৈঠক করেন ৷ […]

আরও পড়ুন

বিদ্রোহীরা শিবসেনা ভেঙে দিতে চাইছে, অভিযোগ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের

বিদ্রোহীরা শিবসেনা ভেঙে দিতে চাইছে ৷ শুক্রবার এমনই অভিযোগ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ তবে কোনওভাবেই তিনি লড়াইয়ের ময়দান ছাড়বেন না বলে জানিয়েও দিয়েছেন তিনি ৷ এদিন মহারাষ্ট্রে শিবসেনার জেলা সভাপতিদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন উদ্ধব ঠাকরে ৷ সেই বৈঠকেই তিনি এই কথা জানিয়েছেন ৷ একই সঙ্গে সরকারি বাংলো বর্ষা থেকে তিনি যে চলে […]

আরও পড়ুন

মনোনয়ন জমা দিলেন এনডিএ পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু । তাঁর মনোনয়ন জমার সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , স্বরাাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা। উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও।

আরও পড়ুন

অসমের বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১০৮

অসমের ভয়াবহ বন্যায় এখনও অবধি ১০৮ জনের মৃত্যু হয়েছে। যদিও বন্যায় প্রভাবিত ৫৪ লক্ষ মানুষের সংখ্যাটা নেমে ৪৫ লক্ষে নেমেছে। গতকালই, আকাশপথে বন্যা কবলিত অঞ্চল ঘুরে দেখেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর বিরুদ্ধে প্রশাসনিক নিষ্ক্রীয়তার অভিযোগ করেছে বিরোধীরা।

আরও পড়ুন

গুজরাত দাঙ্গায় নরেন্দ্র মোদিকে ক্লিনচিট দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট, জাকিয়া জাফরির আবেদন খারিজ

বড়সড় স্বস্তি পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাত দাঙ্গা মামলায় তাঁকে ক্লিনচিট দেওয়ার বিরুদ্ধে প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরির আরজি শুক্রবার খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত । বিচারপতি এএম খানউইলকর, বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি সি টি রবিকুমারের বেঞ্চ বিশেষ তদন্তকারী দলের (সিট) সিদ্ধান্তকে সঠিক বলেই জানিয়েছেন। আবেদনকারীর দায়ের করা আর্জির কোনও সারবত্তা […]

আরও পড়ুন

বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে-সহ ১২ জনের সদস্যপদ খারিজ করার দাবি নিয়ে ডেপুটি স্পিকারের কাছে পিটিশন শিব সেনার

বিদ্রোহী বিধায়কদের সদস্যপদ খারিজ করার আবেদন জানাল মহা বিকাশ আঘারি-র শিব সেনা ৷ বুধবার বিকেল ৫টা নাগাদ বিধায়কদের একটি বৈঠকে ডাকা হয়েছিল ৷ তাতে অংশ নেননি একনাথ শিন্ডে-সহ ১২ জন শিব সেনা বিধায়ক ৷ তাই ডেপুটি স্পিকারের কাছে তাঁদের বিধায়ক পদ বাতিলের পিটিশন দায়ের করেছে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের নেতৃত্বে শিব সেনা। এই অভিযুক্ত বিধায়কদের মধ্যে […]

আরও পড়ুন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১৭ হাজার ৩৩৬

গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৭,৩৩৬ জন। আজ, শুক্রবারও বাড়ল সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা মৃত্যু হয়েছে ১৩ জন রোগীর। বর্তমানে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৮৮ হাজার ২৮৪। এপর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৯৫৪ জন রোগীর। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৩,০২৯ জন। গতকাল পর্যন্ত দেশে মোট ১৯৬ কোটি […]

আরও পড়ুন

 ন্যাশনাল হেরাল্ড মামলায় জুলাইয়ের শেষপর্যন্ত সোনিয়া গান্ধিকে সময় ইডির

ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি-র কাছে হাজির হওয়ার জন্য সময় চেয়েছিলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি৷ সেই সময় মঞ্জুর করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ তাঁকে জুলাইয়ের শেষের দিকে বয়ান রেকর্ডের জন্য হাজির হতে বলা হল ৷ করোনার কারণে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন সোনিয়া গান্ধি ৷ হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাঁকে আপাতত বিশ্রাম নিতে বলা হয়েছে ৷ তাই তিনি […]

আরও পড়ুন

‘কংগ্রেস-এনসিপির সঙ্গ ছাড়ব, ২৪ ঘণ্টার মধ্যে মুম্বই ফিরুন’, বিক্ষুব্ধদের ফেরাতে বার্তা শিবসেনার

বিক্ষুব্ধদের দাবি মেনে কংগ্রেস-এনসিপির সঙ্গ ছাড়তে রাজি হয়েছে শিবসেনা৷ কিন্তু তার আগে বিক্ষুব্ধ বিধায়কদের মুম্বই ফিরে আসতে হবে বলে জানিয়ে দিলেন দলের মুখপাত্র সঞ্জয় রাউত৷ বৃহস্পতিবার তিনি বলেন, ‘মহা বিকাশ আগাড়ি সরকার থেকে বেরিয়ে আসতে শিবসেনা তৈরি৷ কিন্তু বিক্ষুব্ধদের ২৪ ঘণ্টার মধ্যে মুম্বই ফিরে আসতে হবে৷’ কং-এনসিপির সঙ্গ ছেড়ে বিজেপির সঙ্গে হাত মেলানোর দাবি তুলেই […]

আরও পড়ুন
error: Content is protected !!