পাকিস্তানে পড়া ভারতীয় মিসাইল নিয়ে রাজ্যসভায় বিবৃতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

পাকিস্তানের মাটিতে গিয়ে পড়া ভারতীয় মিসাইল নিয়ে রাজ্যসভায় বিবৃতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ যেখানে তিনি জানিয়েছেন, ৯ মার্চ দুর্ঘটনাক্রমে একটি মিসাইল লঞ্চ হয়ে যায় ৷ সেটি পাকিস্তানে গিয়ে পড়েছে ৷ রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন এই ঘটনাটি ঘটেছে ৷ তবে, কীভাবে মিসাইলটি ক্ষেপণাস্ত্র কেন্দ্র থেকে লঞ্চ হয়েছে তা জানতে উচ্চপর্যায়ের তদন্ত করা হচ্ছে ৷ এ দিন […]

আরও পড়ুন

হিজাব ইসলামে বাধ্যতামূলক নয়, মামলা খারিজ কর্নাটক হাইকোর্টে

ইসলামের অপরিহার্য ধর্মীয় অনুশীলনের মধ্যে হিজাব নেই, জানিয়ে দিল আদালত। ধর্মাচরণে হিজাব বাধ্যতামূলক অংশ নয়। তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলি নিজস্ব পোশাক বিধি লাগু করতেই পারে। হিজাব মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল কর্নাটক হাইকোর্ট । বহাল রাখল হিজাব পরার ক্ষেত্রে সরকারি নিষেধাজ্ঞা। শিক্ষাঙ্গনে হিজাব নিষিদ্ধ করাকে চ্যালেঞ্জ জানিয়ে যে সকল আবেদন জমা পড়েছিল, তার সবই খারিজ করে দিয়েছে আদালত। […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২ হাজার ৫৬৮ 

গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৫৬৮ জন।  একই দিনে দেশে করোনার বলি ৯৭ জন। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৭২২ জন। 

আরও পড়ুন

এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান করা হল টাটা সন্সের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরণকে

এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান করা হল টাটা সন্সের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরণকে। ফেব্রুয়ারিতে তুরস্ক উড়ান সংস্থার প্রাক্তন চেয়ারম্যান ইলকার আইসিকে এয়ার ইন্ডিয়ার সিইও ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ঘোষণা করেছিল টাটা গোষ্ঠী। কিন্তু সপ্তাহদুয়েক পরেই টাটার সেই প্রস্তাব ফিরিয়ে দেন ইলকা। তার পরই নতুন চেয়ারম্যানের খোঁজ শুরু হয়। ১৯৬৩ সালে তামিলনাড়ুর মোহানুরে জন্মগ্রহণ করেন তিনি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ […]

আরও পড়ুন

আগামী ১৬ মার্চ থেকে শুরু ষাটোর্ধ্বদের বুস্টার ও ১২-১৪ বছর বয়সীদের কোভিড টিকাকরণ

এবার ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ১৬ মার্চ থেকে। ওই একই দিনে ষাটোর্ধ্বদের জন্য বুস্টার বা সুরক্ষা ডোজও চালু হচ্ছে। সোমবার এই তথ্য দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। https://mobile.twitter.com/mansukhmandviya/status/1503284436284100610

আরও পড়ুন

বুস্টার নিয়েও করোনা আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ওবামা, আরোগ্য কামনা করে টুইট প্রধানমন্ত্রীর

করোনা আক্রান্ত হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। উল্লেখ্য, করোনা ৩টি টিকা আগেই নিয়েছিলেন ওবামা। তবে তা সত্ত্বেও তিনি করোনা রিপোর্টের ফল পজিটিভ এল। মার্কিন সময় রবিবার ওবামা নিজেই করোনা পজিটিভ হওয়ার কথা নিশ্চিত করেন এক টুইঠ বার্তায়। করোনা আক্রান্ত হয়ে ওবামা বলেন, ‘আমার গলা খুসখুস করছে দত দুই দিন ধরে। তবে তাছাড়া আমার শরীর […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২ হাজার ৫০৩

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫০৩ জন। মৃত্যু হয়েছে ২৭ জন রোগীর। এই সময়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৭৭ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৩৬ হাজার ১৬৮ জন। এপর্যন্ত এই রোগে দেশে সুস্থ হয়েছেন ৪ কোটি ২৪ লক্ষ ৪১ হাজার ৪৪৯ জন। মৃত্যু হয়েছে ৫ লক্ষ […]

আরও পড়ুন

‘উত্তরপ্রদেশকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাবেন যোগী আদিত্যনাথ’, টুইট প্রধানমন্ত্রীর

উত্তরপ্রদেশে বিপুল জনমত নিয়ে ফের একবার ক্ষমতায় এসেছে বিজেপি। আর তার পরই দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন উত্তরপ্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন বিকেলে ৭ নম্বর লোক কল্যাণ মার্গে পৌঁছে যান যোগী। প্রায় ২ ঘণ্টায় বৈঠক চলে দুজনের। সূত্রের খবর, উত্তরপ্রদেশে যোগীর দ্বিতীয় সরকারের মন্ত্রিসভা কেমন হবে, সেই নিয়েই আলোচনা হয়েছে। বৈঠকের […]

আরও পড়ুন

ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে ভারতের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী

রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রতিটি দেশের নিরাপত্তাহীনতার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। বাদ নেই ভারতও। ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি উদ্বেগে রেখেছে দেশকে। দেশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ক্যাবিনেট কমিটি অন সিকিওরিটির সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পর্যালোচনা করেন দেশের সুরক্ষা ব্যবস্থার খুঁটিনাটি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা সাম্প্রতিক দ্বন্দ্বের প্রেক্ষিতে সিসিএস বৈঠকের সভাপতিত্ব করেন মোদি। এই বৈঠকে প্রধানমন্ত্রীকে […]

আরও পড়ুন

হোলিতে ফের স্পেশাল ট্রেন দিল দক্ষিণ-পূর্ব রেল

ফের স্পেশাল ট্রেনের ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেল । হোলির আগে প্রতি বছরের মতাে এই বছরও বিশেষ নির্দেশিকা জারি করা হয়। সেই নির্দেশিকাতে দক্ষিণ-পূর্ব রেল জানাচ্ছে হোলির সময় যাত্রীদের চাপ কমানোর জন্যই বেশ কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালু করা হচ্ছে । পাশাপাশি বুকিং কাউন্টার ও অনলাইনেও টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে বলেই রেল সূত্রে খবর । […]

আরও পড়ুন
error: Content is protected !!