```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আগামী ১৭ জানুয়ারি গোয়া সফরে অভিষেক, চূড়ান্ত হবে প্রার্থী তালিকা

করোনার সংক্রমণের গ্রাফ বাড়তে থাকায় গত রবিবার গোয়া যাওয়া থেকে বিরত থাকেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সামনেই গোয়ায় বিধানসভা নির্বাচন, আর তৃণমূলের তরফে এখনও সেরাজ্যে চূড়ান্ত হয়নি প্রার্থী তালিকা। তাই আর দেরী না করে আগামী ১৭ জানুয়ারি গোয়া সফরে যাবেন সর্বভারতীয় তৃণমূলে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেদিনই গোয়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের প্রার্থী তালিকা […]

আরও পড়ুন

রাজধানী থেকে উদ্ধার আইইডি

কয়েকদিন পরই সাধারণতন্ত্র দিবস ৷ তার আগে রাজধানী দিল্লিতে নাশকতার আশঙ্কা ৷ আজ পূর্ব দিল্লির গাজিপুরের একটি ফুলের বাজার থেকে আইইডি উদ্ধার করেছে পুলিশ ৷ পরিত্যক্ত ব্য়াগে রাখা ছিল বোমাটি ৷ ঘটনাস্থলে বম্ব স্কোয়াড এসে বোমা নিষ্ক্রিয় করেছে ৷ ফুলের বাজারের একটি পরিত্যাক্ত বাজারের মধ্যে রাখা ছিল বিস্ফোরক ৷ আজ সকালে বাজার পরিষ্কারের সময় ব্যাগটি […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২ লক্ষ ৬৪ হাজার ২০২

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৪ হাজার ২০২ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৯ হাজার ৩৪৫ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১২ লক্ষ ৭২ হাজার ৭৩ জন। এপর্যন্ত দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৫৩ জন।

আরও পড়ুন

উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস

উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস । ভার্চুয়ালি প্রার্থী তালিকা ঘোষণা করলেন প্রিয়াঙ্কা গান্ধী। ১২৫ জনে প্রার্থীর নাম ঘোষণা। তাঁদের মধ্যে ৫০ জন মহিলা ৷ প্রিয়াঙ্কা জানিয়েছেন, এবারের প্রার্থীতালিকায় ৪০ শতাংশ হবেন মহিলা এবং ৪০ শতাংশকে বাছাই করা হবে যুব কংগ্রেস থেকে ৷ সাংবাদিক, শিল্পী থেকে শুরু করে জীবনের নানা ক্ষেত্রে লড়াকু মানুষদের […]

আরও পড়ুন

করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

দেশের একাধিক রাজ্যে উর্ধ্বমুখী করোনা সংক্রমণ। অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টও ইতিমধ্যেই দেশের ২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে রাজ্যগুলি কতটা প্রস্তুত রয়েছে ও সংক্রমণ সামাল দিতে কী কী ব্যবস্থা নিচ্ছে, তা খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রাজ্যের সমস্ত মুখ্যমন্ত্রীদের উপস্থিত থাকতে বলা হয়েছে ওই বৈঠকে।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২ লক্ষ ৪৭ হাজার ৪১৭

গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে দেশে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪৭ হাজার ৪১৭ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ৮৪ হাজার ৮২৫ জন। এই নিয়ে বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১১ লক্ষ ১৭ হাজার ৫৩১ জন। এপর্যন্ত দেশে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৪৮৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪ লক্ষ ৮২৫ জন করোনা সংক্রামিত […]

আরও পড়ুন

কাশ্মীরে ফের সেনা-জঙ্গির গুলির লড়াই, খতম এক জঙ্গি

ফের গুলির লড়াইতে উত্তপ্ত জম্মু-কাশ্মীর। নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের গুলির লড়াইয়ে কুলগামে নিকেশ এক সন্ত্রাসবাদী। শহিদ হয়েছেন এক পুলিসকর্মী। জখম তিন সেনা জওয়ান এবং ২ জন নাগরিক। তাঁদের চিকিৎসা চলছে। এখনও এলাকায় জারি তল্লাশি।

আরও পড়ুন

সিমলায় তুষারপাতে আটকে পড়া বাংলার ৬জন পর্যটককে উদ্ধার করল পুলিশ

সিমলায় প্রবল তুষারপাতের কারণে রাস্তায় আটকে পড়া বাংলার ৬জন পর্যটককে উদ্ধার করল পুলিশ ৷ তাঁদের মধ্যে এক পর্যটক অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ জানা গিয়েছে, তিনি এখন ভাল আছেন ৷ বুধবার পুলিশের কাছে খবর যায় যে, কুফরি চিনি বাংলোর কাছে তুষারপাতের কারণে কিছু লোক আটকে পড়েছেন । পিচ্ছিল রাস্তার কারণে পর্যটকরা […]

আরও পড়ুন

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে টুইটে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

আজ স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী ৷ এদিন সকালে স্বামীজিকে শ্রদ্ধার্ঘ্য জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর স্বপ্নের ভারত গড়ার লক্ষ্যের কথা মনে করিয়ে দেন দেশবাসীকে ৷ স্বামীজির জন্মদিন ১২ জানুয়ারি দেশজুড়ে পালিত হল জাতীয় যুব দিবস ৷ এদিন সকালে টুইট করেন প্রধানমন্ত্রী ৷ স্বামীজির স্বপ্নপূরণের লক্ষ্যে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান ৷ টুইটে প্রধানমন্ত্রী লেখেন, “মহান […]

আরও পড়ুন

অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে ৫ সদস্যের প্যানেল গঠন করল শীর্ষ আদালত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পঞ্জাব সফরের সময় নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে, বুধবার সুপ্রিম কোর্ট পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে কমিটির নেতৃত্বে থাকবেন শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা। প্রধান বিচারপতি এনভি রমনার নেতৃত্বাধীন একটি বেঞ্চ এই আদেশ দিয়েছে। শীর্ষ আদালতের আদেশ অনুসারে, পাঁচ সদস্যের প্যানেলে বিচারপতি (অব.) ইন্দু মালহোত্রা, আইজি, জাতীয় তদন্ত […]

আরও পড়ুন
error: Content is protected !!