বিষ মদ খেয়ে বিহারে মৃত ৫

বিষ মদ খেয়ে বিহারের নালন্দার এক গ্রামে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের, সঙ্কটজনক অবস্থায় আরও বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, মৃতরা প্রত্যেকেই নালন্দার সোহসরায় থানার অন্তর্গত ছোটি পাহাড়ি এবং পাহাড় তলি এলাকার বাসিন্দা ৷ মৃতদের মধ্যে পাঁচ জনের নাম জানা গিয়েছে ৷ তাঁরা হলেন, ভাগৌ মিস্ত্রী (৫৫), মন্না মিস্ত্রী (৫৫), ধর্মেন্দ্র (৫০) ও কালীচরণ মিস্ত্রী ৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে স্থানীয় থানার পুলিশ ও জেলার ডিএসপি ৷ পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে ৷ তবে মৃতদের পরিবারের দাবি, বিষ মদেই প্রাণ গিয়েছে তাঁদের ৷

error: Content is protected !!