```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সাধারণতন্ত্র দিবস উদযাপন শুরু হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী থেকেই, ঘোষণা কেন্দ্রের

এবার থেকে প্রত্যেক বছর সাধারণতন্ত্র দিবস উদযাপন শুরু হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী থেকেই ৷ আগে সাধারণতন্ত্র দিবসের উদযাপন অনুষ্ঠান শুরু হত ২৪ জানুয়ারি থেকে ৷ তবে এবার তা শুরু হবে একদিন আগে ২৩ জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী থেকে ৷ সূত্রে খবর, নতুন করে ভারতের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিকগুলিকে বিশেষ ভাবে উদযাপন ও স্মরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সূত্রেই এবার থেকে সুভাষচন্দ্র বসুর জন্মদিন ২৩ জানুয়ারি থেকেই সাধারণতন্ত্র দিবসের আনুষ্ঠানিক উদযাপন শুরু করতে চাইছে কেন্দ্রের মোদি সরকার।

error: Content is protected !!