‘এক দেশ, এক ভোট’-এর প্রস্তাবে সিলমোহর মোদির মন্ত্রিসভার, শীতকালীন অধিবেশনেই বিল পেশ!

এক দেশ এক নির্বাচনের প্রস্তাব অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ দীর্ঘদিন ধরেই লোকসভা এবং বিধানসভা নির্বাচন একসঙ্গে করানোর জন্য তৎপর মোদি সরকার৷ গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইঙ্গিত দিয়েছিলেন, শীঘ্রই ‘এক দেশ, এক ভোট’ প্রক্রিয়া লাগু হতে চলেছে দেশে। শাহের ইঙ্গিতের পর দিনই সেই প্রক্রিয়ায় আরও একধাপ এগিয়ে নিয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হল […]

আরও পড়ুন

আজ জম্মু-কাশ্মীরের ৭টি জেলার ২৪টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফার ভোট গ্রহণ চলেছে, বেলা ১১টা পর্যন্ত ভোট পড়ল ২৬ শতাংশ

এক দশকের অপেক্ষার অবসান। আজ জম্মু ও কাশ্মীরে প্রথম দফার ভোট। বিধানসভার ৯০টির মধ্যে প্রথম দফায় ২৪টি আসনে নির্বাচন। জম্মু অঞ্চলের তিনটি এবং কাশ্মীরের চারটি জেলায় ভোটগ্রহণ। প্রথম দফায় দক্ষিণ কাশ্মীর অঞ্চলের ১৬টি আসনে এবং জম্মু অঞ্চলের ৮টি আসনে ভোট হচ্ছে। প্রায় ২৩.২৭ লক্ষ ভোটার ২১৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে। ন্যাশনাল কনফারেন্স (এনসি), পিডিপি, […]

আরও পড়ুন

দিল্লিতে সাত সকালে ভেঙে পড়ল বিল্ডিং, ধ্বংসস্তুপের নীচে আটকে থাকার আশঙ্কা

এদিন সকালে বড়সড় দুর্ঘটনার সাক্ষী রইল দিল্লি। এদিন সকাল ৯টা নাগাদ রাজধানী শহরের কারোল বাগ এলাকায় আচমকাই ভেঙে পড়ল একটি বিল্ডিংয়ের একাংশ। যার জেরে ধ্বংসস্তুপের নীচে আটকে পড়েন বেশ কিছু মানুষ। স্থানীয় সূত্রে খবর, সেই সংখ্যা ১০-এরও বেশি। দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি উদ্ধারকাজে নামে প্রশাসন।  কয়েক ঘণ্টার চেষ্টায় কমপক্ষে ৮ জনকে উদ্ধার করতে সক্ষম হয় […]

আরও পড়ুন

দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন অরবিন্দ কেজরিওয়াল

স্বেচ্ছায় পদত্যাগ করলেন অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার ঠিক বিকেল ৪টে নাগাদ দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার কাছে ইস্তফাপত্র জমা দেন তিনি। দিল্লির নয়া মুখ্যমন্ত্রী হবেন আতিশি। সদ্যই শর্তসাপেক্ষ জামিনে তিহার জেল থেকে মুক্তি পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। জেল থেকে বেরিয়েই চমক দেন তিনি। দিল্লিবাসীর উদ্দেশে কেজরিওয়ালের ঘোষণা, ‘আমি দু’দিন পর দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেব। মানুষের […]

আরও পড়ুন

মুম্বই থেকে হায়দরাবাদ চলছে গণপতি নিরঞ্জন, শহরজুড়ে কড়া নিরাপত্তা

আজ মঙ্গলবার অনন্ত চতুর্দশী অর্থাৎ চতুর্থী থেকে গণেশ পুজো শুরু হওয়ার আজ সমাপন ৷ ১০ দিনের গণেশ উৎসব উদযাপনের পর আজ গণেশ নিরঞ্জনে মেতেছেন দেশবাসী ৷ সারা ভারতে বিশেষত মহারাষ্ট্র ও দক্ষিণ ভারতের একাধিক জায়গায় ধুমধাম করে পালিত হয় গণেশ উৎসব। আজ সকাল থেকেই চোখে জল ও পুষ্পবৃষ্টিতে বাপ্পার নিরঞ্জনে সামিল হয়েছেন ভক্তরা ৷প্রতিবছর গণেশ […]

আরও পড়ুন

উত্তরপ্রদেশে কোচিং থেকে ফেরার পথে একাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ 

যোগীরাজ্যে ফের নৃশংস ঘটনা। কোচিং থেকে ফেরার পথে একাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ । তার এক পরিচিত যুবক এই কান্ড করেছে বলে পুলিশ সূত্রে খবর।  পুলিশ জানিয়েছে কোচিং থেকে ফেরার পথে ওই মেয়েটি তার পরিচিত একজনের সঙ্গে দেখা করে। এরপর সে তাকে ভুলিয়ে তাকে নিজের বন্ধুর বাড়িতে নিয়ে যায়। অভিযোগ এরপর ওই মেয়েটিকে ধর্ষণ করে ওই […]

আরও পড়ুন

‘কোর্ট থেকে বের করে দেব, এটি কোন রাজনৈতিক মঞ্চ নয়’, মমতার পদত্যাগ চাওয়ায় আইনজীবিকে ধমক দেশের প্রধান বিচারপতির

তৃতীয়বার আরজি কর মামলার শুনানি হল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে হয় শুনানি। রাজ্য সরকার, নির্যাতিতার পরিবার, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সহ সব পক্ষ মিলিয়ে কয়েক’শ আইনজীবী এদিন উপস্থিত ছিলেন শুনানির সময়। আর শুনানির সময় আইনজীবীদের আচরণে ক্ষুব্ধ হন প্রধান বিচারপতিরা। শুনানিতে এদিন ফের আদালতে রাজ‍্যের […]

আরও পড়ুন

RG Kar: উইকিপিডিয়া থেকে নির্যাতিতার ছবি মুছে ফেলার নির্দেশ সুপ্রিমকোর্টের

আজ সুপ্রিমকোর্টে শুনানি ছিল আরজিকর মেডিক্যাল-কলেজে তরুণী চিকিৎসক খুনের মামলার । যার দিকেই তাকিয়েছিল রাজ্য তথা দেশবাসী। এদিন মামলার শুরুতেই সুপ্রিম কোর্টের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন আইনজীবীরা। বলা হয়, আর জি করের ঘটনা গুগলে সার্চ করলেই উইকিপিডিয়া নির্যাতিতার নাম দেখাচ্ছে। তাতে ক্ষোভপ্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তিনি উইকিপিডিয়াকে নির্দেশ […]

আরও পড়ুন

রাতে মহিলাদের ডিউটি নিয়ে বিরাট নির্দেশ সুপ্রিমকোর্টের

‘কেন মহিলারা রাতে কাজ করতে পারবেন না। কোন যুক্তিতে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কেন মহিলা ডাক্তারদের কাজের সীমা বেঁধে হচ্ছে? ওঁনারা এটা চান না। মহিলারা রাতের ডিউটি করতে প্রস্তুত। আপনাদের কাজ নিরাপত্তা দেওয়া। রাতে মহিলাদের কাজ থেকে অব্যাহতি সিদ্ধান্ত নিয়ে সুপ্রিমকোর্টের তোপের মুখে পড়ল রাজ্য। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় রাজ্যকে এই বিজ্ঞপ্তি […]

আরও পড়ুন

দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী মারলেনা, ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের

দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী মারলেনা ৷ পরিষদীয় বৈঠকের পর নতুন মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর নাম ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। তাতে সম্মতি দিয়েছে আম আদমি পার্টির সদস্যরা ৷ মঙ্গলবার বিকেলে দিল্লির উপ-রাজ্যপাল ভিকে সাক্সেনার কাছে ইস্তফাপত্র দেবেন অরবিন্দ কেজরিওয়াল ৷ দিল্লি সরকারের শিক্ষা, জলের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব রয়েছে অতিশীর হাতে ৷ ১৩ সেপ্টেম্বর দিল্লি আবগারি […]

আরও পড়ুন
error: Content is protected !!