```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘রাহুল গান্ধীর জিভ টেনে ছিঁড়লে পুরস্কার মিলবে নগদ ১১ লক্ষ’, হুঁশিয়ারি শিন্ডেসেনার বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়ের

‘রাহুল গান্ধীর জিভ কেউ টেনে ছিঁড়ে ফেলতে পারলে পুরস্কার মিলবে নগদ ১১ লক্ষ টাকা।‘ পুরস্কার দেবেন মহারাষ্ট্রের শিবসেনা বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়। তাঁর মন্তব্যে প্রবল বিতর্ক তৈরি হয়েছে। সঞ্জয় জানিয়েছেন, সংরক্ষণ নিয়ে রাহুল গান্ধীর করা মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। সংরক্ষণ নিয়ে রাহুলের মন্তব্যের জেরেই জিভ টেনে ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন সঞ্জয়। যদিও শিন্ডে শিবিরের এই নেতার মন্তব্য […]

আরও পড়ুন

ফের মামলার গেরোয় উচ্চপ্রাথমিকে ১৪ হাজার শূন্যপদে নিয়োগ, সুপ্রিমকোর্টে মামলা দায়ের একাধিক বঞ্চিত প্রার্থীর

ফের মামলার গেরোয় উচ্চপ্রাথমিকে নিয়োগ। পুজোর আগে নিয়োগ নিয়ে বড় সংশয় দেখা দিল। সুপ্রিম কোর্টে মামলা দায়ের একাধিক বঞ্চিত প্রার্থীর। নিয়োগে অনিয়ম, সংরক্ষণ নীতি বিরোধী হাইকোর্ট রায়। কেন ১৪০৫২ শূন্যপদে নিয়োগ, সেই প্রশ্ন তুলে মামলা করা হল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল রাজীব ব্রহ্ম সহ একাধিক বঞ্চিত প্রার্থী। প্রায় ৮ বছর পর উচ্চ […]

আরও পড়ুন

একটানা ভারি বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪

ফের বন্যা পরিস্থিতি উত্তর প্রদেশের জেলায় জেলায়। জারি মৃত্যুমিছিল। গত কয়েকদিনে একটানা ভারি বৃষ্টির জেরে ঘরছাড়া বহু মানুষ। আরও বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তর প্রদেশে।  সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গত কয়েকদিন একটানা ভারি বৃষ্টির জেরে উত্তর প্রদেশের অধিকাংশ নদীই বিপদসীমার উপরে বইছে। গঙ্গা, ঘাগড়া, যমুনা, কল্পি, শারদা নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়েছে। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা নদীর জলস্তর বেড়ে […]

আরও পড়ুন

অযোধ্যার রাম মন্দিরের মহিলা কর্মীকে লাগাতার গণধর্ষণ, গ্রেফতার ৮

এবার অযোধ্যাতেও লাগল গণধর্ষণের দাগ। মন্দিরের পরিচারিকার কাজ করা এক কলেজ পড়ুয়া স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে এই অভিযোগ আনলেন। অযোধ্যার কড়া নিরাপত্তা বলয় এলাকার মধ্যেই গেস্টহাউসে ধর্ষিতা হওয়ার অভিযোগ জানালেন ওই কলেজ পড়ুয়া। ঘটনার খবর জেনেও চলে টালবাহানা। অভিযোগ নিতে এক সপ্তাহ সময় নিয়েছে অযোধ্যা পুলিশ। পরে অভিযোগের ভিত্তিতে আট জনকে গ্রেফতার করা হয়। কলেজ ছাত্রীর […]

আরও পড়ুন

ছত্তিশগড়ে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে খুন

একসঙ্গে একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে খুন । গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ছত্তিশগড়ের সুকমার কোন্তায়। পুলিশ জানিয়েছে, লাঠি দিয়ে পিটিয়ে ডাইনি সন্দেহে একই পরিবারের পাঁচজনকে খুন করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন মহিলা ও দু’জন পুরুষ । রবিবার সকালে ঘটনাটি ঘটেছে সুকমার কোন্তার এটকাল এলাকায়। অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এই বিষয়ে সুকমার পুলিশ সুপার কিরণ […]

আরও পড়ুন

‘আমি ক্ষমতায় এলে বিহারে এক ঘণ্টার মধ্যে উঠবে মদে নিষেধাজ্ঞা’, বড়সড় ঘোষণা প্রশান্ত কিশোরের

ভোটকুশলীর দায়িত্ব ছেড়ে রাজনীতির ময়দানে নেমেছেন প্রশান্ত কিশোর। আর নেমেই বিহারের জন্য বড়সড় ঘোষণা করলেন তিনি। তাঁর গড়া রাজনৈতিক দল ক্ষমতায় এলে এক ঘণ্টার মধ্যে বিহারে মদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। সদ্যই প্রতিষ্ঠা করেছেন নিজের রাজনৈতিক দল জন সূরজ পার্টি। বিহারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাঁর দলের প্রার্থীরা। ক্ষমতায় আসলে কী কী পরিবর্তন করতে […]

আরও পড়ুন

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরাখণ্ড, বদ্রীনাথ জাতীয় সড়কে পরপর ধস, মৃত ৪

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরাখণ্ড। ২৪ ঘণ্টার টানা দুর্যোগে ইতিমধ্যেই চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দু’জন নিখোঁজ। বিভিন্ন জায়গায় ধস নেমেছে। বিশেষভাবে স্পর্শকাতর কুমায়ুন এলাকা। যেখানে জাতীয় সড়ক-সহ ৪৭৮টি রাস্তার বেহাল দশা। হাই অ্যালার্ট জারি করা হয়েছে উত্তরাখণ্ডে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে রাজ্যের অধিকাংশ এলাকাতেই যাতায়াতে সমস্যা তৈরি হয়েছে। বদ্রীনাথ জাতীয় সড়কে শনিবার পরপর ধস নেমেছে। […]

আরও পড়ুন

পদত্যাগের ঘোষণা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের

অবশেষে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন অরবিন্দ কেজরিওয়াল। সম্প্রতি আদালতের নির্দেশে জামিন পেয়েছেন। তবে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে বেশ কিছু বিধিনিষেধ এবং শর্ত আরোপ করা হয়েছিল তাঁর ওপরে। এই আবহে বিতর্কের মাঝেই পদত্যাগ করছেন তিনি। তাঁর কথায়, মানুষের রায়ে নির্বাচিত হন যদি, তবেই ফিরবেন। 

আরও পড়ুন

রাজস্থানে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মন্দিরে যাওয়ার পথে মৃত ৬ পুণ্যার্থী, আহত ৩

রবিবার ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা জয়পুর জাতীয় সড়কে। দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একটি গাড়ির ৬জন যাত্রী। আহত আরও তিনজন। তাঁরা প্রত্যেকেই পুণ্যার্থী ছিলেন। মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন। সূত্রে খবর, রবিবার ভোর সাড়ে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভুন্ডি জেলায়। জয়পুর জাতীয় সড়কে পুণ্যার্থী বোঝাই গাড়িতে সজোরে ধাক্কা মারে আরও একটি […]

আরও পড়ুন

ফের মহারাষ্ট্রে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিশোরীকে লাগাতার ধর্ষণ, গ্রেপ্তার প্রতিবেশী যুবক

আবারও ধর্ষণের ঘটনায় খবরের শিরোনামে মহারাষ্ট্র। বদলাপুর কাণ্ডে যখন তোলপাড় গোটা মহারাষ্ট্র, সেই থানে জেলাতেই এবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ১৩ বছরের এক কিশোরীকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল এক ২৮ বছরের যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত নির্যাতিতা কিশোরীর প্রতিবেশী। ধর্ষণের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে থানে জেলার ভিওয়ান্দিতে। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা […]

আরও পড়ুন
error: Content is protected !!