```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোটের আগে এনকাউন্টার, খতম ৫ জঙ্গি

দীর্ঘ ১০ বছর পর জম্মু-কাশ্মীরে শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগে আরও একবার অশান্ত ভূ-স্বর্গ। শুক্র ও শনিবার গুলির শব্দে বারেবারেই কেঁপে উঠেছে উপত্যকা। শনিবার এনকাউন্টারে কমপক্ষে ৫ জঙ্গিকে খতম করেছে সেনা। অন্যদিকে, শুক্রবার অপারেশন চলাকালীন অবস্থায় শহিদ হন ২ জওয়ান। আহত হয়েছেন আরও ২ জন। সেনা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, শনিবার বারমুল্লা জেলায় সকাল থেকেই অপারেশনে নেমেছিল বাহিনী। চক তাপ্পের এলাকায় একটি বিল্ডিংয়ে একসময় তিন জঙ্গিকে কোণঠাসা করে ফেলে সেনা-পুলিসের যৌথ বাহিনী। গুলি বিনিময় শুরু হলেও সেনার সামনে টুঁ শব্দ করতে পারেনি জঙ্গিরা। ৩ জঙ্গিকেই খতম করে সেনা। পাশাপাশি, শুক্রবার জম্মু কাশ্মীরের কাঠুয়ায় অপর একটি এনকাউন্টারে ২ জঙ্গিকে নিকেশ করে বাহিনী। যদিও শুক্রবার অন্য একটি এনকাউন্টারে শহিদ হন ২ জওয়ান। এদের মধ্যে একজন জুনিয়র অফিসারও রয়েছেন। শহিদ দুই জওয়ান হলেন, বিপন কুমার ও অরবিন্দ সিং। এছাড়াও আরও ২ জওয়ান আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, শনিবার জম্মু-কাশ্মীরের ডোডায় জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করায় কোনও খামতি রাখেনি সেনা। দুপুর ১টা থেকে জনসভা শুরু করে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

error: Content is protected !!