```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আনন্দপুরে গাড়িতে তরুণীকে অজ্ঞান করে ধর্ষণের অভিযোগ প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে

ফের ধর্ষণের শিকার এক তরুণী। প্রাক্তনের বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। অভিযোগ দায়ের করার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও, এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করেনি পুলিশ। সোমবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে আনন্দপুরে। ২৪ বছরের তরুণী জানিয়েছেন, তিনি আসানসোলের বাসিন্দা। পড়াশোনার জন্য গত কয়েক বছর ধরে নিউ গড়িয়া এলাকায় এক আবাসনে থাকেন। বছর দেড়েক আগে বেহালার বাসিন্দা অভিযুক্ত যুবকের সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে ওঠে। যুবক বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত। বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কে আবদ্ধ হন তাঁরা। কিন্তু কয়েক মাস পরেই সম্পর্ক ভাঙে দুজনের। তারপর বেশ কয়েক মাস কোনও যোগাযোগ ছিল না। কিন্তু গত কয়েক মাস ধরেই ওই যুবক ফের ফোন করে তাঁকে উত্যক্ত করে। সোমবার বারবার তরুণীর সঙ্গে দেখা করতে চায় যুবক। সম্পর্কে ফিরে আসার জন্যেও জোর করতে থাকে। তরুণী জানিয়েছেন, প্রথমে তিনি রাজি ছিলেন না। কিন্তু পরে দেখা করতে রাজি হন। সোমবার সন্ধেয় আনন্দপুরে এক আবাসনের সামনে গাড়ির মধ্যে বসে কথা বলছিলেন তাঁরা। তরুণীর অভিযোগ, সেই সময়ে পানীয়র মধ্যে নেশাদ্রব্য মিশিয়ে তাঁকে অজ্ঞান করে দেওয়া হয়। তারপরেই গাড়িতে একাধিক ধর্ষণের অভিযোগ তুলেছেন তরুণী। জ্ঞান ফিরতেই পুলিশের কাছে অভিযোগ জানানোর কথা জানান তরুণী। সেই সময় তাঁকে হুমকিও দেয় যুবক। শেষমেশ আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন তরুণী।

error: Content is protected !!