```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মেয়েকে একাধিকবার ধর্ষণে দোষী সাব্যস্ত বাবা, সাজা ঘোষণা আদালতের

মেয়েকে ধর্ষণে বাবাকে দোষী সাব্যস্ত করল আদালত। বুধবার আলিপুরের বিশেষ পকসো আদালতের বিচারক সুদীপ্ত ভট্টাচার্য বাবাকে ধর্ষণের অপরাধে দোষী সাব্য‌স্ত করেন। আজ, বৃহস্পতিবার তার বিরুদ্ধে সাজা ঘোষণা করবে আদালত।  সরকারি কৌঁসুলি মাধবী ঘোষ এদিন ধৃতের বিরুদ্ধে কড়া সাজার দাবি জানান। তিনি বলেন, একজন বাবা যখন তার নিজের মেয়ের উপর যৌন নির্যাতন চালায়, তখন তার কোনও অধিকার নেই মুক্তভাবে ঘুরে বেড়ানোর। তার স্থান হওয়া উচিত কারাগারেই। যদিও দোষী সাব্যস্ত হওয়ার পরেও ওই অপরাধীর মধ্যে কোনও হেলদোল দেখা যায়নি। আদালত সূত্রে জানা গিয়েছে, কলকাতার কড়েয়া থানার বাসিন্দা অভিযুক্ত বাবা বেশ কিছুদিন ধরেই তার মেয়ের উপর নানাভাবে যৌন নির্যাতন চালাচ্ছিল। ধর্ষণের ঘটনার পর ওই কিশোরী মানসিকভাবে ভেঙে পড়ে। ২০১৬ সালে সেপ্টেম্বর মাসে ওই কিশোরী সাহস করে বিষয়টি প্রতিবেশীদের জানায়। এরপর তারাই তাকে পুলিশে অভিযোগ জানানোর কথা বলে। এরপরই ওই কিশোরী কড়েয়া থানায় বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায়। তার ভিত্তিতে পুলিস বাবাকে গ্রেপ্তার করে। বিচারকের কাছে ওই কিশোরী গোপন জবানবন্দি পেশ করে। দ্রুত মামলার তদন্ত শেষ করে পুলিস চার্জশিট দেয়। মামলায় সাক্ষ্য দেন মোট সাতজন। বাবার জামিনের আবেদন বারবার বাতিল হয়ে যায়। ফলে জেল হেফাজতে রেখেই চলে ধৃতের বিচার। এদিন বিচারক অভিযুক্ত বাবাকে বলেন, আপনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত। তাই আপনাকে এই জঘন্য অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হল।

error: Content is protected !!