```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সিকিমের গভীর খাদে গড়িয়ে পড়ল গাড়ি, প্রাণ হারালেন ৪ জওয়ান

সিকিমে গভীর খাদে পড়ে গেল সেনাবাহিনীর গাড়ি । প্রাণ হারালেন ৪ জওয়ান। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে সিকিমের পাকিয়ং জেলার দালাপচাঁদ এলাকার কাছে। দালাপচাঁদ ফটকের অদূরেই রেনক-রংলি রাজ্য সড়কে চাকা পিছলে যায় গাড়িটির। নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে পড়ে প্রায় ৮০০ ফুট গভীর খাদে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। মৃতদের সকলেই পশ্চিমবঙ্গের বিনাগুড়ির ই এম সি ইউনিটের সদস্য বলে জানা গিয়েছে। বাংলার পেটম থেকে পাকিঙের সিল্ক রুট ধরে জুলুকে যাওয়ার পথেই এই ভয়াবহ দুর্ঘটনা। এখনও পর্যন্ত জানা গিয়েছে, নিহত ৪ জনের নাম প্রদীপ প্যাটেল। বাড়ি মধ্যপ্রদেশে। গাড়ি চালাচ্ছিলেন তিনিই। এছাড়া ছিলেন মণিপুরের কারিগর ডব্লু পিটার, হরিয়ানার বাসিন্দা নায়েক গুরসেভ সিং এবং তামিলনাড়ুর সুবেদার কে থাঙ্গাপান্ডি।

error: Content is protected !!