```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কালচিনিতে অশ্লীল ভিডিও তুলে সমাজমাধ্যমে প্রকাশের হুমকি দিয়ে কিশোরীকে লাগাতার ধর্ষণ প্রতিবেশীর !

ফের নাবালিকা ধর্ষণের অভিযোগ কালচিনিতে। এবার অশ্লীল ভিডিয়ো তুলে তা প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ৷ গতকাল রাতে নির্যাতিতার মা কালচিনি থানায় মেয়েকে নিয়ে গিয়ে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে কালচিনি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে । পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৭ বছর বয়সি কিশোরীর সঙ্গে ওই যুবকের আগে থেকেই ঘনিষ্ঠতা ছিল । অভিযোগ, কয়েক মাস আগে নাবালিকার অশ্লীল ভিডিও তুলে রাখেন ওই অভিযুক্ত। এরপর থেকে কিশোরী বাড়িতে একা থাকলেই যুবকটি সেই অশ্লীল ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার হুমকি দিয়ে, তাঁর উপর একাধিকবার যৌন নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ । ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে ওই যুবক নাবালিকাকে নাকি হুমকি দিত । তাঁর অত্যাচারের থেকে রেহাই পেতে সম্প্রতি ওই কিশোরী তার মাকে সবকিছু খুলে জানায় । এরপরেই ওই নাবালিকার মা দ্বারস্থ হন স্থানীয় ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি এবং মহিলা সমিতির কাছে । ওই দুই কমিটির সহযোগিতায় নির্যাতিতা নাবালিকার মা কালচিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । কালচিনি থানার ওসি গৌরব হাঁসদা জানান, “আমরা খবর নিয়ে জানতে পেরেছি, ওই নাবালিকা বছর দুয়েক আগে আরেক যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিলেন । সংসার না টেকায় নাবালিকা বাড়ি ফিরে আসে । এরপর সে অভিযুক্তের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে । কিছুদিন সম্পর্ক চলার পর যুবকের আচরণে বিরক্ত হয়ে সম্পর্ক থেকে সে বেরিয়ে আসে । তারপরেই এই ঘটনা ।” ধৃতকে পকসো ধারায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কালচিনি থানার ওসি ৷ আজ অভিযুক্তকে আলিপুরদুয়ার আদালতে তোলা হয়েছে ।

error: Content is protected !!