```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গুজরাত হিংসা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্লিনচিটের পরদিনই গ্রেফতার সমাজকর্মী তিস্তা শীতলওয়াড়

সমাজকর্মী তিস্তা শীতলওয়াড়কে গ্রেফতার করল গুজরাত পুলিশের সন্ত্রাসবিরোধী স্কোয়াড বা এটিএস ৷ শনিবার তাঁকে মুম্বই থেকে গ্রেফতার করা হয় ৷ প্রসঙ্গত, শুক্রবার গুজরাত হিংসার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্লিনচিট দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ প্রধানমন্ত্রীকে আগেই এই মামলায় ক্লিনচিট দিয়েছিল বিশেষ তদন্তকারী দল ৷ তারই বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা রুজু করেন জাকিয়া জাফরি ৷ তাঁর স্বামী এহসান জাফরি 2002 সালের সেই ঘটনায় নিহত হন ৷ শুক্রবারের এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে আলোচনা শুরু হয়েছে ৷ কেন্দ্রীয় সরকার ও বিজেপি-র তরফে দাবি করা হচ্ছে, নরেন্দ্র মোদির ভাবমূর্তি নষ্ট করতেই গুজরাত হিংসার ঘটনায় তাঁকে কাঠগড়ায় তোলা হয়েছিল ৷ এ নিয়ে ইতিমধ্য়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ একটি সাক্ষাৎকারও দিয়েছেন ৷ এই প্রেক্ষাপটে গোটা ঘটনায় সমাজকর্মী তিস্তা শীতলওয়াড়ের নাম উঠে এসেছে ৷ গেরুয়া শিবিরের অভিযোগ, সুপ্রিম কোর্টে সিট-এর ক্লিনচিটের বিরোধিতায় মামলা রুজুর পিছনে তিস্তার উস্কানি ছিল ৷ এমনকী, এই মামলার অন্যতম ‘পার্টি’ও ছিলেন তিস্তা ৷ এই অবস্থায় শীর্ষ আদালতের রায়দানের পরদিনই তাঁর গ্রেফতারিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে ৷

error: Content is protected !!