```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কালীপুজোর পরের দিনই মালদায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মুণ্ডহীন দেহ উদ্ধার, খুন নাকি নরবলি? তদন্তে পুলিশ

কালীপুজোর পরের দিনই মালদার গাজোলে উদ্ধার মুণ্ডহীন দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার সকালে গাজোলের দেওতলা অঞ্চলের ৫১২ নম্বর জাতীয় সড়কের পাশে স্থানীয় বাসিন্দারা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেন। মাথা কাটা অবস্থায় ওই ব্যক্তির দেহ দেখতে পেলে কিছুটা দূরে খুঁজে পাওয়া যায় কাটা মুণ্ড। এত নৃশংস ভাবে কারা ওই ব্যক্তিকে খুন করল তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই ব্যক্তির পায়ে গভীর ক্ষতচিহ্ন দেখা গিয়েছে। কাটা মাথা উদ্ধার হতেই শোরগোল ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। খবর দেওয়া হয় গাজোল থানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় গাজোল থানার বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ এবং কাটা মুণ্ড উদ্ধার করা হয়। তবে মৃতের পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার কালীপুজো ছিল। ফলে, আদৌ কোনও খুনের ঘটনা ঘটেছে নাকি কুসংস্কারের বশে নরবলি দেওয়া হয়েছেওই ব্যক্তিকে তাও তদন্ত করে দেখা হচ্ছে। কালীপুজোর রাতে একাধিক এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া পুলিশ প্রহরা বসানো হয়েছিল। সবকিছুকে এড়িয়ে কীভাবে ওই ব্যক্তিকে খুন করা হল তা নিয়েও উঠছে প্রশ্ন।

error: Content is protected !!