```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ফের মহারাষ্ট্রে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিশোরীকে লাগাতার ধর্ষণ, গ্রেপ্তার প্রতিবেশী যুবক

আবারও ধর্ষণের ঘটনায় খবরের শিরোনামে মহারাষ্ট্র। বদলাপুর কাণ্ডে যখন তোলপাড় গোটা মহারাষ্ট্র, সেই থানে জেলাতেই এবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ১৩ বছরের এক কিশোরীকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল এক ২৮ বছরের যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত নির্যাতিতা কিশোরীর প্রতিবেশী। ধর্ষণের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে থানে জেলার ভিওয়ান্দিতে। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা ও অভিযুক্ত দুইজনেই নিউ আজাদ নগর এলাকার বাসিন্দা। দুজনের মধ্যেই বন্ধুত্বের সম্পর্ক ছিল। সেই সূত্রে প্রায়ই কিশোরীর বাড়িতে যাতায়াত ছিল যুবকের। কিশোরী জানিয়েছে, ফাঁকা বাড়িতে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হতে জোর করেছিল যুবক। সম্প্রতি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। তারপর থেকেই শারীরিক সম্পর্কের জন্য জোর করত অভিযুক্ত।  নির্যাতিতার কথায়, গত মে মাস থেকে লাগাতার ধর্ষণ করত যুবক। দিন কয়েক আগে বাড়িতে বাবা-মা না থাকায়, আবারও এসেছিল সে। শারীরিক সম্পর্ক স্থাপনে রাজি ছিল না কিশোরী। সেইদিন আবার তাকে ধর্ষণ করে বেধড়ক মারধর করে। সোমবার যুবকের বিরুদ্ধে অভিযোগ জানায় সে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে যুবককে আজ গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পকসো ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত জারি রয়েছে। 

error: Content is protected !!