```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মণিপুরে ফের ড্রোন হামলা

আবারও উত্তপ্ত মণিপুর। রবিবারের পর সোমবারেও ইমফলের কাদাংবন্দ ও কউতরুক জেলার বিভিন্ন প্রান্তে হয়ছিল। সেই সঙ্গে চলেছিল গুলিও। যদিও এই হামলার পর কুকি ও মৈতেহি  দুই সম্প্রদায়ের কেউই দায় শিকার করেনি। বরং একে অপরের দিকে আঙুল তুলতে ব্যস্ত। বিগত দুই দিনের হামলায় এখন পর্যন্ত এক মহিলার মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকে। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে এনএসজির সঙ্গে বৈঠক করেছে রাজ্য পুলিশ। জানা যাচ্ছে, রাজ্যে আবারও আসতে পারে এনএসজি কম্যান্ডো। ইতিমধ্যেই ঘটনাস্থলগুলি থেকে একাধিক তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছে। তা দেখেই রাজ্য পুলিশ আশঙ্কা করছে আগামীদিনে মণিপুরে আরও বড়ভাবে সংঘর্ষ লাগতে পারে। পুলিশের ডিজিপি রাজীব সিং ইতিমধ্যেই ঘটনাস্থলগুলি পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, এই ধরনের ঘটনা আমাদের এলাকায় নতুন। ফলে আমরা সেভাবে প্রস্তুত ছিলাম না। তবে ইতিমধ্যেই অসম রাইফেলসের সঙ্গে একটি টিম গঠন করে এলাকাগুলির পরিস্থিতি নজরে রাখা হয়েছে। যতদিন না এনএসজি এই ঘটনার সঙ্গে যুক্ত হচ্ছে ততদিন এক কাউন্টার হামলা নিয়ে পরিকল্পনা করা হয়ে গিয়েছে। ফলে পরিকল্পনামাফিক হামলাকারীদের আটকাতে চাইছে রাজ্য পুলিশ ও অসম রাইফেলসের সদস্যরা। সেই সঙ্গে এই ঘটনার সংক্রান্ত তথ্য নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গেও আলোচনা হয়েছে। তিনিও উদ্বেগপ্রকাশ করেছেন। সেই সঙ্গে তিনি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের সঙ্গে বৈঠকও করেছে বলে জানা গিয়েছে।

error: Content is protected !!