NEET বিতর্কে অচলাবস্থা কাটাতে বৈঠকে বসছেন কেন্দ্রের মন্ত্রীরা ও CJP প্রতিনিধিরা, সমাধানসূত্র খোঁজার চেষ্টা

NEET-কে ঘিরে চলা বিতর্ক ও বিক্ষোভের আবহে পরিস্থিতি স্বাভাবিক করতে এবার আলোচনার পথে হাঁটছে কেন্দ্র সরকার। শুক্রবার কেন্দ্রের একাধিক মন্ত্রী CJP (Cockroach Janta Party)-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। দীর্ঘদিনের টানাপোড়েনের পর এই বৈঠককে সমস্যার সমাধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।সরকারি সূত্রের খবর, ইতিমধ্যেই আলোচনার জন্য একাধিক প্রস্তাব পাঠানো হয়েছে। কেন্দ্র জানিয়েছে, আলোচনার স্থান ও সময় নিয়ে তারা নমনীয় এবং উভয় পক্ষের গ্রহণযোগ্য উপায়ে সমাধানসূত্র বের করার চেষ্টা চলছে। সরকারের আশা, আলোচনার মাধ্যমেই অচলাবস্থার অবসান ঘটবে এবং ছাত্র-যুবকদের উদ্বেগের সমাধান সম্ভব হবে।অন্যদিকে, আন্দোলনকারী প্রতিনিধিদের দাবি, NEET-এ অনিয়ম, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং দায়বদ্ধতার প্রশ্নে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে। তাই শুক্রবারের বৈঠকে কী সিদ্ধান্ত হয়, সেদিকেই নজর দেশের শিক্ষার্থী ও অভিভাবকদের।এই বৈঠকের ফলাফল শুধু চলমান আন্দোলনের ভবিষ্যৎ নয়, দেশের প্রতিযোগিতামূলক পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়েও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

error: Content is protected !!