```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিহারে বন্ধ ক্লিনিকে চিকিৎসক তাঁর দুই সঙ্গীকে নিয়ে গণধর্ষণের চেষ্টা, বাঁচতে অভিযুক্ত ডাক্তারের গোপনাঙ্গ কাটলেন নার্স

চিকিৎসকের গোপনাঙ্গ কেটে দিলেন এক নার্স ৷ ওই চিকিৎসক তাঁর দুই সঙ্গীকে নিয়ে ওই নার্সকে ধর্ষণের চেষ্টা করেছিলেন বলে জানা গিয়েছে ৷ এমনকী চিকিৎসক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ ৷ তাই নিজেকে বাঁচাতে অগত্যা ব্লেড দিয়ে চিকিৎসকের গোপনাঙ্গ কেটে দিলেন নার্স ৷ ঘটনাটি ঘটেছে বিহারের সমস্তিপুরের একটি চিকিৎসা কেন্দ্রে ৷ সূত্রের খবর, ওই বেসরকারি হাসপাতালটি বিহারের মুসরিঘরারি থানা এলাকায় ৷ ডিএসপি সঞ্জয় কুমার পাণ্ডে এই অভিযোগের কথা নিশ্চিত করেছেন ৷ অভিযোগ, ওই চিকিৎসক এবং তাঁর দুই সঙ্গী নার্সকে ধর্ষণ করতে চায় ৷ তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন ৷ এই পরিস্থিতিতে ওই নার্স প্রাণ বাঁচাতে ডাক্তারের গোপনাঙ্গ কেটে দেন ৷ এরপর পালিয়ে যান এবং ১১২ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন ৷ ডিএসপি সঞ্জয় কুমার বলেন, “১১২-এর একটি দল ওই নার্সকে উদ্ধার করে মুসরিঘরারি থানায় নিয়ে আসে ৷ ইতিমধ্যে মুসরিঘরারি থানার প্রধান পুলিশের একটি দলকে নিয়ে ওই ক্লিনিকে পৌঁছান ৷ ঘটনাস্থল থেকে ডাক্তার ও তাঁর দুই সঙ্গীকে গ্রেফতার করা হয় ৷ ডাক্তার এখন পুলিশি হেফাজতে এবং হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে ৷” নির্যাতিতা নার্সের অভিযোগ , ওই দুষ্কর্মের সময় ডাক্তার ক্লিনিকের সিসিটিভিটি বন্ধ করে দেন ৷ ক্লিনিকটি ভিতর থেকে বন্ধ করা ছিল ৷ এই অবস্থায় ডাক্তার ও তাঁর দুই সহযোগী নার্সের উপর ঝাঁপিয়ে পড়ে ৷ তখন নিজের প্রাণ বাঁচাতে ক্লিনিকে রাখা ব্লেড দিয়ে ডাক্তারের গোপনাঙ্গ কেটে দেন নার্স ৷ এরপর ক্লিনিকের তালা খুলে পালিয়ে যান ৷ ভুট্টার ক্ষেত থেকে তিনি ১১২ নম্বরে ফোন করে সাহায্য চান ৷ এই ঘটনায় মুসরিঘরারি থানায় একটি অভিযোগ দায়ের হয় ৷ ডিএসপি জানিয়েছেন, অভিযুক্ত ডাক্তার তেঘরার বাসিন্দা ৷ তাঁর বাকি দুই সঙ্গী সমস্তিপুরে থাকেন ৷ তাঁদের সবাইকে গ্রেফতার করে জেরা করা হচ্ছে ৷

error: Content is protected !!