```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাজ্য নির্বাচন কমিশনকে আদালত অবমাননার নোটিস মামলাকারীর

করোনার জেরে আগেই হাইকোর্টের নির্দেশ ছিল ৪ থেকে ৬ সপ্তাহ পিছিয়ে দিতে হবে পৌর নির্বাচন ৷ কিন্তু তা না করে প্তাহ পিছোন হয়েছে বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি ও চন্দননগরের পৌর নির্বাচন । কোন যুক্তিতে তিন সপ্তাহ ভোট পিছিয়ে দেওয়া হল, তা কমিশনের কাছে জানতে চাইল কলকাতা হাই কোর্ট। বিষয়টি নিয়ে কমিশনকে আদালত অবমাননার নোটিসও পাঠানো হয়েছে । মঙ্গলবার নোটিস পাঠানো হয়েছে কমিশনকে । ফলে চার পুর নিগমের ভোট নিয়ে ফের এবার আদালতের প্রশ্নের মুখে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যে করোনা-ওমিক্রন পরিস্থিতি চিন্তার ভাঁজ তৈরি করেছে । এই পরিস্থিতিতে চার পুর নিগমের ভোট পিছনোর বিষয়ে আদালতে মামলা করা হয়েছিল। আদালত কমিশন এবং রাজ্য সরকারের সঙ্গে কথা বলে । হাই কোর্টের স্পষ্ট পর্যবেক্ষণ ছিল কম করে ছয় সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক ভোট। কিন্তু, কমিশন তিন সপ্তাহ পিছিয়ে দেয় । ২২ জানুয়ারির প্রস্তাবিত ভোট ১২ ফ্রেব্রুয়ারি করার কথা জানায় কমিশন। এর পরই আদালত অবমাননার অভিযোগ তুলে জনস্বার্থ মামলা করেন জনৈক বিমল ভট্টাচার্য । এর পরই কোন যুক্তিতে তিন সপ্তাহ ভোট পিছনো হল সেটাই জানতে চায় আদালত । আদালতের আরও প্রশ্ন, কেন চার থেকে ছয় সপ্তাহ ভোট পিছিয়ে দেওয়া হল না । ৭ দিনের মধ্যে কমিশন অবমাননার নোটিসের জবাব না দিলে হাই কোর্ট অবমাননার মামলা হতে পারে কমিশনের বিরুদ্ধে ।

error: Content is protected !!