```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

স্কুল খোলার দাবিতে ফের জনস্বার্থ মামলা হাইকোর্টে

ফের স্কুল খোলার দাবিতে ফের জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলাটি করেছে ইসলামিক স্টুডেন্ট অর্গানাইজেশনের রাজ্য শাখা । এর আগে স্কুল-কলেজ খোলার দাবিতে হাইকোর্টে দু’টি মামলা দায়ের হয়েছে । মঙ্গলবার হল আরও একটি । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছে এই জনস্বার্থ মামলা । এদিনের মামলাকারী সংগঠন ইসলামিক স্টুডেন্ট অর্গানাইজেশনের বক্তব্য, শুধু পাড়ায় শিক্ষালয় করলেই হবে না । বরং স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দরজা খুলে দিতে হবে । পাশাপাশি লকডাউনের সময় যারা স্কুলছুট হয়েছে, অবিলম্বে তাদের তালিকা প্রকাশ করতে হবে । তাদের কীভাবে স্কুলে ফেরানোর ব্যবস্থা করা হবে সেই ব্যাপারে পরিকল্পনা করুক রাজ্য সরকার । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল আস্তে আস্তে খোলা হবে বলে জানালেও সংগঠনের বক্তব্য, দেশের অন্যান্য রাজ্যে ইতিমধ্যেই স্কুল খুলতে শুরু করেছে । রাজ্যের ছেলেমেয়েরা দীর্ঘদিন স্কুলে পড়াশোনা থেকে বঞ্চিত । এই পরিস্থিতিতে কোনওরকম টালবাহানা ছাড়াই অবিলম্বে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করুক রাজ্য সরকার ।এর আগে একই দাবিতে দু’টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল । ফলে এই নিয়ে কলকাতা হাইকোর্টের তিনটি মামলা দায়ের হল । স্কুল খোলার দাবিতে সিপিআইএমের একাধিক সংগঠন সরব হয়েছে । রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচিও পালন করছে তারা ।

error: Content is protected !!