```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আগামীকাল চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার হাসপাতালের ক্যাম্পাসের ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামীকাল ভার্চুয়ালি চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটউট-এর দ্বিতীয় ক্যামপসের ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আজ প্রধানমন্ত্রীর অফিসের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে ৷ বিবৃতিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য পরিষেবার উন্নতি এবং বিস্তারের লক্ষ্যে প্রধানমন্ত্রীর উদ্যোগে এনসিআই-এর দ্বিতীয় ক্যাম্পাসটি তৈরি হয়েছে ৷ “সিএনসিআই-তে প্রচুর ক্যানসার রোগীর ভিড় হচ্ছে ৷ এতে চাপের সম্মুখীন হচ্ছে ক্যানসার হাসপাতালটি৷ তাই একে বাড়ানোর কথা ভাবা হয় ৷ দ্বিতীয় ক্যাম্পাসের মাধ্যমে এই প্রয়োজন পূর্ণ হবে”, জানিয়েছে প্রধানমন্ত্রীর অফিস ৷ এই প্রজেক্ট তৈরিতে খরচ হয়েছে ৫৩০ কোটি টাকা ৷ এর মধ্যে ৪০০ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং বাকিটা পশ্চিমবঙ্গ সরকার ৷ অর্থাৎ দ্বিতীয় ক্যাম্পাস তৈরির খরচ কেন্দ্র ও রাজ্য সরকার ৭৫ঃ২৫ অনুপাতে বহন করেছে ৷ শুধুমাত্র ক্যানসার চিকিৎসার জন্য নির্মিত এই ইউনিটে ৪৬০টি বেড থাকবে ৷ যেখানে অত্যাধুনিক পদ্ধতিতে রোগ নির্ণয়, পরবর্তী ধাপ, চিকিৎসা এবং যত্ন পাবেন রোগীরা ৷ এই ক্যাম্পাসে নিউক্লিয়ার মেডিসিন, ৩.০ টেসলা এমআরআই, ১২৮ স্লাইস সিটি স্ক্যানার, রেডিয়োনিউক্লিড থেরাপি ইউনিট, এনডোস্কোপি সুট এরকম আরও অনেক কিছুর সুবিধে রয়েছে ৷ বিবৃতিতে আরও বলা হয়েছে, “ক্যাম্পাসটিতে আধুনিক ক্যানসার গবষেণার সুযোগ রয়েছে এবং ক্যানসার আক্রান্ত রোগীদের জন্য সবরকম চিকিৎসা হবে এখানে ৷ বিশেষত দেশের পূর্ব এবং উত্তর-পূর্ব থেকে আসা রোগীদের জন্য ৷”

error: Content is protected !!