```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে শুভেচ্ছা বার্তা রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির

বিশ্বকর্মা পুজোর দিন 75তম জন্মদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ মঙ্গলবার সকাল থেকেই শুভেচ্ছা বার্তায় ভাসছেন তিনি ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এ দিন প্রধানমন্ত্রী মোদিকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ সোশাল মিডিয়ায়ও ট্রেন্ডিং নরেন্দ্র মোদির জন্মদিন ৷ ১৯৫০ সালে ১৭ সেপ্টেম্বর গুজরাতের একটি ছোট শহরে জন্মগ্রহণ করেন নরেন্দ্র দামোদরদাস মোদি । আজ জন্মদিনে তাঁর ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ তিনি জানান, প্রধানমন্ত্রীর উদ্ভাবনী প্রচেষ্টা ভারতকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তোলার পথ প্রশস্ত করেছে । সোশাল মিডিয়ায় রাষ্ট্রপতি মুর্মু লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা । আপনার ব্যক্তিত্ব এবং কাজের শক্তি দিয়ে আপনি দেশকে অসাধারণ নেতৃত্ব দিয়েছেন এবং দেশের সমৃদ্ধি ও মর্যাদা বৃদ্ধি করেছেন ৷ আপনার উদ্ভাবনী প্রচেষ্টা ভারতকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তোলার পথ প্রশস্ত করে । আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে, আপনি দীর্ঘজীবী হন এবং সর্বদা সুস্থ ও সুখী থাকুন ৷”

error: Content is protected !!