```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘থিম নয়, মায়ের আরাধনাই হোক দুর্গাপুজোর আসল পরিচয়’—আবেগঘন বার্তা প্রিয়দর্শিনী হাকিমের

দুর্গাপুজোকে ঘিরে বর্তমান সময়ে থিম, আলোকসজ্জা ও বাহ্যিক আয়োজনের বাড়বাড়ন্ত নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন প্রিয়দর্শিনী হাকিম। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, দুর্গাপুজোর আসল আকর্ষণ হওয়া উচিত মা দুর্গার আরাধনা, কেবল থিম বা বাহ্যিক চাকচিক্য নয়।তিনি লিখেছেন, অনেকেই এখন বলেন, ‘থিমের পুজো’, ‘আলোয় সাজানো পুজো’ কিংবা ‘বড় বাজেটের পুজো’। কিন্তু তাঁর মতে, এসবের মাঝেও যেন হারিয়ে না যায় দেবী আরাধনার মূল সুর। তিনি উল্লেখ করেন, এক প্রবীণ ব্যক্তির কাছ থেকে শোনা একটি কথাই আজও তাঁর মনে গেঁথে রয়েছে—“মা নিজের পুজো নিজেই করিয়ে নেন, কেউ ইচ্ছে করলেই দুর্গাপুজো করতে পারে না। মায়ের অনুমতি না থাকলে নয়।”পোস্টে তিনি আরও বলেন, দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির লোকায়ত সংস্কৃতি, ভক্তি, ভাব, পথচলা, মিলন এবং ঐতিহ্য। এই সাংস্কৃতিক উত্তরাধিকারই পুজোর প্রকৃত শক্তি, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে একসূত্রে বেঁধে রেখেছে।প্রিয়দর্শিনী হাকিমের এই আবেগঘন বার্তা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তাঁর বক্তব্যকে সমর্থন করে মত প্রকাশ করেছেন যে, দুর্গাপুজোর মূল চেতনাকে অটুট রাখার দিকেই গুরুত্ব দেওয়া উচিত।

error: Content is protected !!