```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ট্যাব দুর্নীতি-কাণ্ডে বিহার যোগ, প্রতারকদের গ্যাং তৈরি করেছিলেন ধৃত সাইবার ক্যাফের মালিক হাসেম আলি

পূর্ব বর্ধমানের বিভিন্ন স্কুলের ট্যাব দুর্নীতির মামলায় এবার ভিনরাজ্যের যোগ পেল পুলিশ ৷ মালদা থেকে গ্রেফতার হওয়া সাইবার ক্যাফের মালিক হাসেম আলিকে জেরা করে এই তথ্য এসেছে পুলিশের হাতে ৷ সেই মতোই মঙ্গলবার মালদা জেলা থেকে ৪ জনকে গ্রেফতার করেছিলেন তদন্ততকারীরা ৷ ধৃত হাসেম আলিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ২০১৯ সালে উচ্চমাধ্যমিক পাশ করার পর, কম্পিউটারে ডিপ্লোমা কোর্সে ভর্তি হন তিনি ৷ ডিপ্লোমা কোর্স করার সময়ই হাসেম নেট দুনিয়ায় হাত পাকিয়ে ফেলেন ৷ অভিযোগ, প্রযুক্তির ব্যবহারে পারদর্শী হওয়ার পর, হাসেম বিভিন্ন ওয়েব সাইটের অ্যাক্সেস নিতে শুরু করেন ৷ এর জন্য একটি প্রতারণা চক্র তৈরি করেন মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা হাসেম ৷ পুলিশ সূত্রে খবর, হাসেমের সঙ্গে ১৫-২০ জনের একটি গ্যাং কাজ করে ৷ তাঁদের মধ্যে বেশ কয়েকজন বিহারের বাসিন্দা ৷ তাঁর এই টিমের সদস্যরা লোকজনের নথি হাতিয়ে নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলার কাজ করত ৷

error: Content is protected !!