```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অ্যানেস্থেশিয়ার অতিরিক্ত ডোজ, চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু রাজস্থানের যোধপুরের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের, ষড়যন্ত্রের অভিযোগ!

চিকিত্‍সকের গাফিলতিতে মৃত্যু রাজস্থানের আমলার! এমনটাই অভিযোগ তুলেছে তাঁর পরিবার। ৩৩ বছর বয়সী প্রিয়াঙ্কা বিষ্ণোই যোধপুরের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মরত ছিলেন। দুই সপ্তাহ আগে যোধপুরের বসুন্ধরা হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়। তারপর থেকেই তাঁর অবস্থার আরও অবনতি শুরু হয় বলে পরিবারের অভিযোগ। যোধপুর থেকে তাঁকে আমেদাবাদে নিয়ে আসা হয়। পরিবারের দাবি, অস্ত্রোপচারের সময় তাকে অ্যানেস্থেশিয়ার অতিরিক্ত ডোজ দেওয়া হয়। সেই কারণেই তিনি কোমায় চলে গিয়েছিলেন বলে অভিযোগ। প্রিয়াঙ্কার মৃত্যুতে বিষ্ণোই সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। তাঁর পরিবার যোধপুর হাসপাতালের মালিক এবং ডাক্তারদের বিরুদ্ধে পুলিসি মামলা দাবি করেছে। ইতোমধ্যেই যোধপুরের জেলাশাসক গৌরব অগ্রবাল পাঁচ সদস্যের একটি দলকে তদন্তের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, বিষ্ণোই সম্প্রদায়ের নেতা দেবেন্দ্র বুদিয়া আমলাদের মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন এবং সিবিআই তদন্তের দাবি করেছেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা বিষ্ণয়ের মৃত্যুকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে শোক প্রকাশ করেছেন। তিনি নেটমাধ্যমে পোস্টে বলেছেন, ‘প্রভু শ্রী রামের কাছে আত্মার শান্তি কামনা করছি। প্রিয়াঙ্কাকে তাঁর পায়ে স্থান দেওয়ার জন্য প্রার্থনা করছি এবং পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দিন।’  ২০১৬ সালের ব্যাচের  রাজস্থান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস (RAS) অফিসার প্রিয়াঙ্কা বিষ্ণোই একজন দক্ষ এবং কর্তব্যরত আমলা হিসাবে পরিচিত ছিলেন।  বিকানেরের বাসিন্দা ছিলেন তিনি।

error: Content is protected !!