```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ফৌজদারি মামলা চলায় সিবিআই গ্রেফতারির পর ডঃ সন্দীপ ঘোষকে সাসপেন্ড রাজ্যের স্বাস্থ্য দপ্তর

সিবিআই গ্রেপ্তারির পর কড়া পদক্ষেপ করল স্বাস্থ্য দপ্তর। দুর্নীতি অভিযোগে প্রাক্তন সুপার সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই । আর সেই গ্রেফতারীর পর সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল রাজ্যের স্বাস্থ্য দফতর  । মঙ্গলবার স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, সন্দীপ ঘোষের বিরুদ্ধে ফৌজদারি মামালর তদন্ত চলায় তাকে সাসপেন্ড করা হল। মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের তরফে এ ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পরেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ আবারও প্রকাশ্যে আসে। ১৬ দিন একটানা জিজ্ঞাসাবাদের পর গতকাল, সোমবার সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই। এর ২৪ ঘণ্টা পরেই তাঁকে সাসপেন্ড করল স্বাস্থ্য দপ্তর। 

error: Content is protected !!