```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

উত্তরপ্রদেশে বাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণ, মৃত শিশু সহ ৪, আহত ৬

বাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণ ৷ বিকট আওয়াজে ধসে পড়ল বাড়ি ৷ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু এক শিশু-সহ ৪ জনের ৷ আহত আরও ৬ জন ৷ সোমবার রাতে বাজির গুদামে বিস্ফোরণের ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের ফিরোজাবাদের নউশেরায় ৷ জানা গিয়েছে, এদিন রাত ১০টা নাগাদ ওই বাজির গুদামে কোনও কারণে আগুন লেগে যায় ৷ কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ গুদামে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা ৷ আগুন লাগার কারণেই বিস্ফোরণ ঘটে ওই গুদামে ৷ বিস্ফোরণে তীব্রতা এতটাই বেশি ছিল যে, ধসে পড়ে আশেপাশের বাড়ি ৷ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান বহু মানুষ ৷ খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী ৷ পৌঁছন আগ্রার আইজি দীপক কুমার ও পুলিশের বাকি শীর্ষকর্তারা ৷ শুরু হয় উদ্ধারকাজ ৷ ধ্বংসস্তূপ সরিয়ে ১০ জনকে উদ্ধার করা হয় ৷ আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের ৷ সেখানেই মৃত্যু হয় ৪ জনের ৷ বাকি ৬ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ মৃতদের মধ্যে ৩ বছরের এক শিশু কন্যা রয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ বাকিরা হলেন, মীরা দেবী (৫২), গৌতম (১৬) এবং আমান (২৬) ৷

error: Content is protected !!