```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্রয়াত সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি

প্রয়াত সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। দিল্লির এইমসে তাঁর চিকিৎসা চলছিল। শ্বাসনালীতে ইনফেকশনের সমস্যায় ভুগছিলেন তিনি। সিপিআইএমের সাধারণ সম্পাদক তথা রাজ্যসভার প্রাক্তন এমপি সীতারাম ইয়েচুরি প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। এইমসে চিকিৎসা চলছিল তাঁর। বৃহস্পতিবার সেখানেই মারা গিয়েছেন তিনি।  গত ১৯ অগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নিউমোনিয়ার মতো কিছু সমস্যা ছিল তাঁর। বুকেও কিছু সমস্যা হচ্ছিল। ইনসেনটিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছিল তাঁকে। চিকিৎসকরা তাঁর চিকিৎসার সব ব্যবস্থাই করেছিলেন। বৃহস্পতিবার প্রয়াত হলেন তিনি। ১৯৫২ সালের ১২ অগস্ট চেন্নাইতে জন্মেছিলেন তিনি। দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে তিনি পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেন। তাঁর স্ত্রী সীমা চিস্তি ইয়েচুরি ও দুই সন্তান রয়েছে তাঁর। সীতারাম ইয়েচুরির মৃত্যুতে বাম কর্মীদের মধ্য়ে শোকের ছায়া। দেশের বিভিন্ন প্রান্তের বাম নেতা কর্মীরা শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গেই বিভিন্ন স্তরের রাজনীতিবিদরাও তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন। 

error: Content is protected !!