```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সেনা দিবসে সেনাপ্রধান এমএম নারাভানের কড়া বার্তা

 সেনা দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে চিন-পাকিস্তানের মতো প্রতিবেশিদের কড়া বার্তা দিলেন সেনা প্রধান এমএম নারাভানে৷ এদিন দিল্লি ক্যান্টনমেন্টের প্যারেড গ্রাউন্ডে সেনা দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি বলেন, “ভারতীয় সেনার আত্মবিশ্বাস আকাশছোঁয়া, তাঁরা সর্বদা সীমান্তে সতর্ক রয়েছে ৷ সীমান্তে একতরফা স্থিতাবস্থা বদলের কোনও চেষ্টা মেনে নেওয়া হবে না ৷” ভারতীয় সেনার ধৈর্যকে প্রতিবেশীরা যেন দুর্বলতা না ভাবে এদিন সেই বার্তাও দেন তিনি ৷ নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতি গত বছরের থেকে ভাল বলে দাবি করেও পাকিস্তানকে কটাক্ষ করে সেনা প্রধান এদিন বলেন, “পাকিস্তান এখনও জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, সীমান্তে ওপারে জঙ্গি প্রশিক্ষণ শিবির চলছে ৷ ৩০০-৪০০ জঙ্গি ভারতে অনুপ্রবেশের অপেক্ষায় আছে ৷ জঙ্গিদের ভারতে অনুপ্রবেশের একাধিক চেষ্টা ইতিমধ্যেই সেনা জওয়ানরা ব্যার্থ করে দিয়েছে ৷ ” কাশ্মীরের পরিস্থিতি গত ২ বছরে ভাল হয়েছে বলেও দাবি সেনা প্রধানের ৷ গত বছর চিনের সঙ্গে ভারতের সীমান্ত বিবাদকে চ্যালেঞ্জিং বলে উল্লেখ করেছেন নারাভানে ৷ বলেছেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ সেনা দিবস উপলক্ষে এদিন সেনা মেডেল, সেনা শৌর্য্য মেডেল, মরনোত্তর সেনাপদক প্রদান করা হয় ৷ বিশেষ সেনা কুচকাওয়াচের আয়োজন করা হয় দিল্লি ক্যানটনমেন্টের প্যারেড গ্রাউন্ডে ৷ 

error: Content is protected !!